RHTDM-এর 25 বছর পূর্তি, মাধবনের সঙ্গে আবার কাজ করার ইচ্ছা প্রকাশ দিয়ার

২৫ বছর আগে মুক্তি পেয়েছিল রেহেনা হে তেরে দিল মে, যে ছবির গল্প শুধু নয় ছবির গানও দর্শকদের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছিল। সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল আর মাধবন এবং দিয়া মির্জার সেই জুটি।

Published on: Oct 20, 2026, 22:03:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

২৫ বছর আগে মুক্তি পেয়েছিল ‘রেহেনা হে তেরে দিল মে’, যে ছবির গল্প শুধু নয় ছবির গানও দর্শকদের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছিল। সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল আর মাধবন এবং দিয়া মির্জার সেই জুটি। এত বছর পরেও ছবির সেই গান আজও মানুষের মধ্যে সমানভাবে জনপ্রিয়। ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে সেই পুরনো স্মৃতি আওরাতে দেখা গেল অভিনেত্রীকে।

মাধবনের সঙ্গে আবার কাজ করার ইচ্ছা প্রকাশ দিয়ার
মাধবনের সঙ্গে আবার কাজ করার ইচ্ছা প্রকাশ দিয়ার

মঙ্গলবার দিয়া একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি সিনেমা এবং মাধবনের সঙ্গে বেশ কিছু শুটিংয়ের মুহূর্তের ছবি তুলে ধরেছেন। প্রজন্মের পর প্রজন্ম যেভাবে মানুষ এই রোমান্টিক ছবিকে ভালোবাসা দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের মনের কথা সকলে সামনে তুলে ধরেন দিয়া।

আরও পড়ুন: একে অন্যের উপহারে সাজলেন সাহেব-সুস্মিতা, অষ্টমীর দিনেই কি ঘোষণা বিয়ের তারিখ?

দিয়া জানান, ২৫ বছর আগে যে জুটিকে মানুষ এত জনপ্রিয় করে তুলেছিল, তাকে আর কোন পরিচালক কেন কাজে লাগালেন না তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে দিয়ার মনে। দিয়া এরপরেও বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন কিন্তু এই ছবিটি দিয়ার কাছে ভীষণ স্পেশাল হয়ে রয়েছে সারা জীবন।

মাধবনের সঙ্গে আবার কাজ করার ইচ্ছা প্রকাশ দিয়ার
মাধবনের সঙ্গে আবার কাজ করার ইচ্ছা প্রকাশ দিয়ার

‘রেহনা হ্যায় তেরে দিল মে’ ছবির ২৫ বছর পর দিয়া জানান তিনি মাধবনের সঙ্গে আবার অভিনয় করতে চান। ছবির দ্বিতীয় পর্ব হওয়ার দরকার নেই কিন্তু অন্য একটি ছবিতে দুজনকে একসঙ্গে কোনো পরিচালক কাস্ট করতেই পারেন। দিয়া আশাবাদী এই জুটিকে আবার পর্দা দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে।

আরও পড়ুন: রিল-রিয়েল হল এক, অষ্টমীর সন্ধ্যায় রাজকুমারকে পাশে নিয়ে পুজোয় মাতলেন সৌরভ

এই চলচ্চিত্রটির মাধ্যমে দিয়া অভিনয় জগতে এবং মাধবন বলিউডে আত্মপ্রকাশ করেন। এর হৃদয়স্পর্শী সঙ্গীত, বিশেষ করে 'জারা জারা' এবং 'সাচ কেহ রাহা হ্যায় দিওয়ানা', চিরন্তন রোমান্টিক সঙ্গীতে পরিণত হয়। অন্যদিকে, এর বৃষ্টিস্নাত মুহূর্ত এবং স্মরণীয় সংলাপ এটিকে নিছক একটি প্রেমের গল্পের চেয়ে অনেক বেশি কিছুতে পরিণত করতে সাহায্য করে। মুক্তির পর ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পেলেও, সময়ের সাথে সাথে এটি কাল্ট স্ট্যাটাস অর্জন করে।