Dona Bhowmik Wedding: মায়ের বিয়ের বেনারসি পরে আইনি বিয়ে সারলেন ‘ডায়মন্ড দিদি’, ডোনার বরকে চেনেন?

Dona Bhowmik Wedding: আংটি বদল ও আইনি বিয়ে সারলেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ডোনা ভৌমিক। ডায়মন্ড দিদি জিন্দাবাদ, টুম্পা অটোওয়ালি ফেম নায়িকার বরকে চিনুন। 

Published on: Aug 19, 2026, 19:00:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভরা বর্ষায় ডোনার মনে ‘ফাগুন’। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এ নামভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নেওয়া অভিনেত্রী ডোনা ভৌমিক জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন। নিজের মনের মানুষের সঙ্গে আংটি বদল ও আইনি বিয়ে সারলেন ডোনা। ডিসেম্বরে সামাজিক বিয়ে, তার আগেই চারহাত এক হল দুজনের।

মায়ের বিয়ের বেনারসি পরে আইনি বিয়ে সারলেন ‘ডায়মন্ড দিদি’, ডোনার বরকে চেনেন?
মায়ের বিয়ের বেনারসি পরে আইনি বিয়ে সারলেন ‘ডায়মন্ড দিদি’, ডোনার বরকে চেনেন?

কে ডোনার বর?

আইনি বিয়ের কাগজপত্রে সই করে ডোনার সঙ্গে নতুন জীবনে পা রাখলেন তাঁর মনের মানুষ সায়ন্তন মুখোপাধ্যায়। টলিপাড়ার নায়িকারা সাধারণত ইন্ডাস্ট্রির কোনো অভিনেতা বা পরিচালকের প্রেমে পড়েন, এমনটাই চেনা ছক। তবে ডোনা হেঁটেছেন একটু অন্য পথে। গ্ল্যামার জগতের বাইরে গিয়ে তিনি মন দিয়েছেন সায়ন্তনকে। ডোনার বর পেশায় একজন করপোরেট ব্যক্তিত্ব। তিনি বর্তমানে ‘বাজাজ ফিনসার্ভ’ (Bajaj Finserv)-এ সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

বিয়ের পর আদুরে চুমু  (ছবি সৌজন্যে-ডোনার ফেসবুক পেজ)
বিয়ের পর আদুরে চুমু (ছবি সৌজন্যে-ডোনার ফেসবুক পেজ)

মায়ের বেনারসি পরে স্পেশাল সাজ

জীবনের এই বিশেষ ও স্মরণীয় দিনে এক অনন্য আবেগঘন সাজে নজর কাড়লেন অভিনেত্রী ডোনা। আইনি বিয়ের সময় ডোনা পরেছিলেন তাঁর মায়ের বিয়ের ঐতিহ্যবাহী লাল বেনারসি শাড়ি।

সাজসজ্জা: লাল বেনারসির সাথে মানানসই সবুজ রঙের জমকালো ডিজাইনার ব্লাউজ, সোনার গয়না, হাতে ঐতিহ্যবাহী লাল চুড়ি এবং চুলে জুঁই ফুলের গজরার সাজে তাঁকে দেখতে লাগছিল দারুণ সুন্দর।

আংটিবদল ও উৎসব: আইনি বিয়ে নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষের পাশাপাশি এদিনই দুজনে একে অপরকে আংটি পরিয়ে এনগেজমেন্ট বা আংটিবদল পর্বও সেরে নেন। সেইসময় অবশ্যই ডোনার লুকে ছিল প্রাচ্য-পাশ্চাত্য়ের ছোঁয়া।

এনগেজমেন্ট লুকে ডোনা ও সায়ন্তন
এনগেজমেন্ট লুকে ডোনা ও সায়ন্তন

কালো রঙের স্যুট-শেমিজে বর সায়ন্তন এবং মায়ের বেনারসিতে কনে ডোনার প্রেমের রসায়ন ও আনন্দঘন মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ নজর কেড়েছে। নতুন জীবন শুরুর জন্য সহকর্মী থেকে শুরু করে অনুরাগী— সকলেই এই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।

হিন্দুস্তান টাইমস বাংলাকে ডোনা জানান, ‘আমার সঙ্গে সায়ন্তনের আলাপ এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। পরে অবশ্য জানতে পারি ও আমাকে কাজের সূত্রে সাত বছর ধরে চেনে। তাই বলতে পারেন এই বিয়েটা ওর তরফ থেকে প্রেমের বিয়ে, আর আমার তরফ থেকে অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ’।

ডোনা জানিয়েছেন, আপতত বিয়ের প্রস্তুতি নিয়ে বেজায় ব্যস্ত তিনি। তাই ছোটপর্দা থেকে কিছুদিন দূরে থাকতে চান। নতুন জীবনে প্রবেশের আগে মেগা সিরিয়ালের কাজ হাতে নিতে চান না, কারণ মেগা সিরিয়াল মানেই লম্বা সময়ের কমিটমেন্ট। তাই আপতত ডোনার ধ্যানজ্ঞান তাঁর নতুন পরিবার। ডিসেম্বরেই সাতপাক, তবে কবে? সেই তারিখ এখনই খোলসা করতে না-রাজ অভিনেত্রী।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More