Dibyajyoti-Mamata: ‘দেখুন কী রোগা হয়েছে, টাকা আছে ঠিকই…’! প্রচারের মাঝেই দিব্যজ্যোতির জন্য মন কাঁদল মমতার
একটি ভিডিয়ো সামনে এসেছে যেখানে ইলেকশন ক্যাম্পেন চলাকালীন মমতার সঙ্গে মঞ্চ শেয়ার করতে দেখা গেল দিব্যজ্যোতি দত্তকে। অভিনেতাকে নিয়ে কী বললেন তৃণমূল সুপ্রিমো।
বরাবরই বাংলা রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন তারকারা। তবে বিগত ১০-১২ বছর ধরে পশ্চিমবাংলায় রাজনীতির অঙ্গ হয়ে গিয়েছেন এখানকার তারকারা। তা সে অভিনেতা হোক বা গায়ক-কবি। অথবা কাজের জায়গা সিনেমা হোক বা সিরিয়াল। আর তাদের বেশিরভাগই গলা ফাটাচ্ছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে। একটি ভিডিয়ো সামনে এসেছে যেখানে ইলেকশন ক্যাম্পেন চলাকালীন মমতার সঙ্গে মঞ্চ শেয়ার করতে দেখা গেল দিব্যজ্যোতি দত্তকে।

কাজের ফাঁকে সময় পেলেই বাংলা সিরিয়াল দেখেন তৃণমূল সুপ্রিমো। আর তাই তিনি নামে চেনেন সকল তারকাকে। এমনকী, ধারাবাহিকের গল্পও তাঁর কন্ঠস্থ। দিব্যজ্যোতিকে শেষ দেখা গিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সেখানে কাজ চালাকালীনই বড় পর্দায় কাজের সুযোগ আসে তাঁর কাছে।
দিব্যজ্যোতিকে দেখে মঞ্চ থেকেই ভোট প্রচারের মাঝে মস্করায় সামিল হন মমতা। বলে ওঠেন, ‘সব আমদের হয়ে কাজ করছে, প্রচার করছে, আমি খুব গ্রেটফুল। দেখুন না কী রোগা হয়ে গিয়েছে (দিব্যজ্যোতি)। ওদের কী, যদি একটা সিনেমা করতে হয় বলে দেয়, মোটা হতে হবে, বেশি করে খাও এবার। আবার যেই একটা সিনেমা করতে হবে, রোগা হতে হবে, তখন খাওয়া বন্ধ। খুব কষ্টের জীবন। টাকা রোজগার করে ঠিকই। কিন্তু অনেক কষ্টও সহ্য করতে হয়। দেব আমাকে সব গল্প করেছে, আমি শুনেছি।’
ছোটপর্দার পরে, দিব্যজ্যোতিকে দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ধারাবাহিকে। রোমান্টিক ছবি ‘রেড ফ্ল্যাগ: ভালবাসা বেশি’ সিনেমায় দিব্যজ্যোতিকে এরপর দেখা যাওয়ার কথা আছে, নায়িকা দিব্যানী মণ্ডল।
ভোটের প্রচারে এবার কোনো খামতিই রাখেনি তৃণমূল কংগ্রেস। চতুর্থবার সরকার গঠনের জন্য চালিয়ে গিয়েছে প্রচেষ্টা। তবে ৪ জুনের ফলাফলের দিকে তাকিয়ে এথন বাংলার মানুষ। দেখার বিজেপি না তৃণমূল কংগ্রেস, নাকি সিপিএম কার ভাঘ্যে শিঁকে ছেড়ে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


