এই মুহূর্তে প্রত্যেকে নজর বিগবাসের দিকে। ইতিমধ্যেই বিগ বসের ঘর থেকে বিদায় নিয়েছেন চারজন প্রতিযোগী। কিন্তু খেলা এখনো অনেক বাকি। একদিকে যেমন কিছু প্রতিযোগী বাদ হয়ে যাচ্ছেন তেমন অন্যদিকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে যোগ দিচ্ছেন কেউ কেউ। গত সপ্তাহে যেমন সোহিনী আউট হয়ে গিয়েছেন এবং বিগ বসের ঘরে এসেছেন অনুষ্কা।
বিগ বসের ঘরে কাকে শেষ পর্যন্ত দেখতে চান দিব্যজ্যোতি?
বিগ বসের ঘরে যেমন খেলা চলছে তেমন বিগ বসের বাইরে অর্থাৎ পর্দার এপারে যারা রয়েছেন তাদেরও মতামত রয়েছে বিগ বস ঘিরে। কেউ কেউ নিজের ফেভারিট প্রতিযোগীকে সাপোর্ট করছেন আবার কেউ কেউ জানাচ্ছেন কি করলে আরো ভালোভাবে বিগ বসের খেলা।
বিগ বসের ঘরে প্রিয় প্রতিযোগী কে এই প্রশ্ন জিজ্ঞাসা করায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বললেন, ‘আমার সবথেকে ভালো লাগে রাজবীরকে। তবে ও ভীষণ বোকা। মাঝেমধ্যে রেগে গেলে ও মুখের উপর সত্যি কথা বলে দেয়। যেটা একেবারেই উচিত নয়। তবে ওকে আমার ভীষণ ভালো লাগে। একটু বোকা হলেও ও মানুষটা ভালো। আমি চাই ও শেষ পর্যন্ত খেলুক।’