‘রোগা’ বলে মাধুরীকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সুরেশ? মুখ খুললেন গায়ক

বহু বছর ধরে একটি গুঞ্জন শোনা যেত যে, গায়ক সুরেশ ওয়াদকর অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তাঁর মতে মাধুরী ‘বেশি রোগা’ ছিলেন। অবশেষে সুরেশ এই দীর্ঘদিনের জল্পনার বিষয়ে মুখ খুলেছেন এবং আসল ঘটনাটি জানিয়েছেন।

Published on: Jun 8, 2026, 14:03:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বহু বছর ধরে একটি গুঞ্জন শোনা যেত যে, গায়ক সুরেশ ওয়াদকর অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তাঁর মতে মাধুরী ‘বেশি রোগা’ ছিলেন। অবশেষে সুরেশ এই দীর্ঘদিনের জল্পনার বিষয়ে মুখ খুলেছেন এবং আসল ঘটনাটি জানিয়েছেন।

‘রোগা’ বলে মাধুরীকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সুরেশ? মুখ খুললেন গায়ক
‘রোগা’ বলে মাধুরীকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সুরেশ? মুখ খুললেন গায়ক

সম্প্রতি 'দ্য লাল্লানটপ'-এ ​​উপস্থিত হয়ে সুরেশ দীর্ঘদিনের এই গুজব নিয়ে মুখ খুলেছেন এবং দাবিগুলো নস্যাৎ করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, অভিনেত্রীর পরিবারের কাছ থেকে তিনি কখনওই বিয়ের প্রস্তাব পাননি।

সুরেশ বলেন, ‘হায় ঈশ্বর, ওই মাধুরীর গুজবটা! একদিন মাধুরী জন্য আমার অবশিষ্ট থাকা কয়েকটা চুলও পড়ে যাবে। ও ইন্ডাস্ট্রিতে আমার খুব ভালো বন্ধু এবং সহকর্মী। আমি ওঁকে খুব পছন্দ করি। এই দুষ্টুমিটা অর্চনা পুরান সিংয়ের কাজ। ও আমার বোনের মতো এবং আমাকে খুব ভালোবাসে। আমি জানি না ও এটা কোথা থেকে শুনেছিল কিন্তু ও টেলিভিশনে এটা উল্লেখ করেছিল। তারপর থেকে, প্রত্যেক সাক্ষাৎকারে আমাকে এই প্রশ্নটা করা হয়।’

সাক্ষাৎকারে সুরেশকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কখনও মাধুরীর সঙ্গে এই গুঞ্জনটি নিয়ে আলোচনা করেছেন কিনা। জবাবে সুরেশ জানান যে তিনি কখনও তাঁর সঙ্গে এটা নিয়ে আলোচনা করেননি। তিনি আরও জানান, যখন তিনি ইন্ডাস্ট্রির অন্যতম অবিবাহিত পুরুষ ছিলেন, তখন হয়তো মাধুরীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও খোঁজখবর নেওয়া হয়ে থাকতে পারে।

সুরেশ বলেন, ‘সেই সময় এমন কিছু হলেও হয়ে থাকতে পারে। সম্ভবত ওঁর বাবা কোনও খোঁজ খবর নিয়েছিলেন। এই সব সময় বলা হয় যে সুরেশ ওঁকে প্রত্যাখ্যান করেছিলেন কারণ উনি রোগা ছিলেন। সে সময়ের আমার ছবি দেখলে বোঝা যাবে আমিও কত রোগা ছিলাম। আর আমার কাছে প্রস্তাব না এলে আমি কীভাবে প্রত্যাখ্যান করব? আর তাছাড়া ততদিনে পদ্মা আমার জীবনে এসে গিয়েছিল। ও আমার ছাত্রী ছিল।’

১৯৯৯ সালের ১৭ই অক্টোবর, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মাধুরীর বড়'দাদা বাসভবনে মাধুরী ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একজন কার্ডিওভাসকুলার সার্জন শ্রীরাম নেনে-কে বিয়ে করেন। অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন যে, যদিও তাঁর দাদা-ই তাঁদের পরিচয় করিয়ে দিয়েছিলেন তবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা ছয় মাস প্রেম করেছিলেন। ২০০৩ সালে আরিন এবং ২০০৫ সালে রায়ান তাঁদের কোল আলো করে আসেন।

নায়িকাকে সম্প্রতি নেটফ্লিক্সের কমেডি-থ্রিলার 'মা বেহেন'-এ দেখা গিয়েছে, যেখানে তৃপ্তি দিমরি, ধরনা দুর্গা এবং রবি কিষাণও অভিনয় করেছেন। 'মা বেহেন' ছবিটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী, যিনি 'তুমহারি সুলু', 'জলসা' এবং 'সুবেদার'-এর মতো ছবিও বানিয়েছেন।