বলেছিলেন 'আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে…', জানেন কতদূর লেখাপড়া করেছেন রচনা?

রচনার বলা ‘আরবানায় থাকতে যোগ্যতা লাগে’কে তাঁর অহংকার হিসেবেই দেখছে আমজনতা। নেটপাড়াতেও পড়তে হয়েছে ট্রোলের মুখে। তা ‘যোগ্যতা’র কথা বলা রচনা পড়াশোনা করেছেন কতদূর?

Published on: Jul 7, 2026, 13:35:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুধু বাংলা নয়, ওড়িয়া, তামিল, তেলেগু, হিন্দি ভাষার সিনেমাতে কাজ করেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় ছোট পর্দা। প্রায় ১৩ বছর ধরে তিনি জড়িত ছিলেন জি বাংলার গেম শো ‘দিদি নম্বর ১’ দিয়ে। তবে টিভির দিদি হিসেবে যে খ্য়াতি পেয়েছিলেন, তাতে যেন আচমকাই ভাঁটা। পিছনে রচনার বলা কিছু বিতর্কিত কথা। বিশেষ করে, ‘আরবানায় থাকতে যোগ্যতা লাগে’কে তাঁর অহংকার হিসেবেই দেখছে আমজনতা। তা ‘যোগ্যতা’র কথা বলা রচনা পড়াশোনা করেছেন কতদূর?

কতদূর লেখাপড়া করেছেন রচনা?
কতদূর লেখাপড়া করেছেন রচনা?

রচনা দ্বাদশ শ্রেণি পাশ। কলকাতার ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। এরপর ভর্তি হন সাউথ সিথি কলেজে। তবে স্নাতক ডিগ্রি লাভ করার আগেই ছাড়তে হয় লেখাপড়া। অভিনয়ে ব্যস্ত হয়ে পড়ায় কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি।

আসলে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ ছিল রচনার। ১৯৯১ সালে যখন স্নাতকের দ্বিতীয় বর্ষে পড়ছেন, তখন তিনি 'মিস কলকাতা' প্রতিযোগিতায় অংশ নেন এবং বিজয়ী হন। এরপর রচনা অংশ নিয়েছিলেন আরও কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায়। পেয়েছিলেন, ‘মিস বিউটিফুল স্মাইল’-এর খেতাবও। আর তাই মোড় ঘুরিয়ে দেয় রচনার জীবনের।

অনেকেরই জানা নেই যে, ১৯৯২ সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন রচনা। যদিও ফাইনালের কাছাকাছি পৌঁছলেও খেতাব জিততে পারেননি। তারপরই তাঁর কাছে আসে পরিচালক সুখেন দাসের সিনেমা ‘দান প্রতিদান’-এ অভিনয়ের সুযোগ।

আপাতত দিদি নম্বর ১-থেকে আচমকাই তাঁকে সরিয়ে দিয়েছে জি বাংলা। রাজনৈতিক কেরিয়ারেও টানাপোড়েন। নাম লিখিয়েছিলেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের তালিকাতে। যদিও বিগত কয়েকবছরে নিজের আয়ের ভিন্ন পথ খুলে রেখেছিলেন তিনি। শাড়ির ব্যবসা শুরু করেন প্রথমে। তারপর নিয়ে আসেন নিজস্ব বিউটি প্রডোক্ট ব্যান্ড।

২০২৪ সালের লোকসভা নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, রচনা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। এর মধ্যে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য ১৪ কোটি ৭০ লাখ টাকার বেশি। এমনকী আরবানা-র যে ফ্ল্যাটটি নিয়ে তাঁর এত ‘গর্ব’, সেটি কিনতেও খরচ হয়েছিল মোটা টাকা। যখন 'আরবানা' তৈরি হচ্ছিল, তখন রচনা বন্দ্যোপাধ্যায় ৪ কোটি টাকারও বেশি দামে ফ্ল্যাটটি কিনেছিলেন। আর সেটির বাজারমূল্য এখন গিয়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ টাকায়।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More