প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।
‘তুই আর শো পেলি না, কে করতে বলেছে ওটা?' ছেলেকে বিগ বসের সঞ্চালক হিসাবে দেখতে চান না সৌরভের ৮০ বছরের মা! কেন?
'সবাই ঝগড়া করছে, তুই কী করবি ওদের সাথে?’ ছেলেকে বিগ বসের সঞ্চালকের ভূমিকায় দেখে এক্কেবারেই খুশি নন নিরূপা গঙ্গোপাধ্যায়। বকাও দিয়েছেন মহারাজকে। নিজের মুখেই সবটা জানালেন দাদা।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনোদনের পিচেও তিনি সমান সফল। দীর্ঘ দশ বছর ধরে ‘দাদাগিরি’-র মতো তুমুল জনপ্রিয় কুইজ শো সঞ্চালনা করেছেন দাদা।,এবার সম্পূর্ণ ভিন্ন ধারার রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র সঞ্চালকের দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেই নিয়ে নানা মুনির নানা মত।

অনেকেই নতুন রূপে সৌরভকে গ্রহণ করেছেন, কেউ কেউ আবার ভাইজানের সঙ্গে তুলনা টেনে সৌরভকে বিগ বসের হোস্ট হিসাবে ট্রোল করতে ছাড়ছেন না। বর্তমান সোশাল মিডিয়ার যুগে যেখানে প্রতিটি পদক্ষেপই ‘মাইক্রোস্কোপের নিচে’ থাকে এবং দর্শকদের নানা মন্তব্য ও সমালোচনার মুখে পড়তে হয়। তবে জানেন কি সৌরভের মা নিরূপা দেবী ছেলেকে বিগ বসের সঞ্চালক হিসাবে মেনে নিতে পারছে না!
বিগ বসের সঞ্চালক হিসাবে নতুন চ্যালেঞ্জ ঠিক কতটা উপভোগ করছেন মহারাজ? সম্প্রতি ‘এবিপি ইনফোকম ২০২৬’ (ABP Infocom 2026)-এর মঞ্চে এই প্রশ্নের মুখে পড়েন সৌরভ। তখনই দাদা ফাঁস করলেন, বিগ বসের শুটিং সেরে বাড়ি ফেরার পর তাঁর ৮০ বছর বয়সী মায়ের সঙ্গে হওয়া মজার অথচ তাৎপর্যপূর্ণ কথোপকথন!
‘সবাই ঝগড়া করছে, তুই কী করবি ওদের সাথে?’— মায়ের প্রশ্নে নিরুত্তর সৌরভ:
‘এবিপি ইনফোকম ২০২৬’-এ প্রায় এক ঘণ্টার আলাপচারিতার ৫৫ মিনিট জুড়েই ছিল ক্রিকেট নিয়ে আলোচনা। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে ‘বিগ বস বাংলা’-র সঞ্চালনা নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ জানান, তাঁর মায়ের বয়স ৮০ বছর হওয়ায় টিভির পর্দায় ঠিক কী চলছে, তা অনেক ক্ষেত্রেই তিনি বুঝতে পারেন না।
একদিন বিগ বসের শুটিং সেরে বাড়ি ফেরার পর মায়ের সঙ্গে হওয়া সেই মজার কথোপকথন তুলে ধরে সৌরভ বলেন, ‘একবার বিগ বসের শুটিং সেরে বাড়ি ফেরার পরে মা আমাকে জিজ্ঞেস করলেন, ‘তোকে এটা কে করতে বলেছে?’ আমি বললাম, ‘কোনটা?’ মা বললেন, ‘এই শো-টা। এটা তোকে কে করতে বলেছে? এখানে তো সারাক্ষণ সবাই ঝগড়া করে! তুই আর শো পেলি না, এটাই তোকে করতে হলো! সবাই ঝগড়া করছে, তুই কী করবি ওদের সাথে?’ আমি আর কোনো উত্তর দিইনি। বুঝতেই পারছিলাম, এটা যে একটা গেম শো সেটা মা বুঝতে পারেননি।’
নেটপাড়ার চর্চা কানে যেতেই ফের উদ্বেগ, মাকে কী বাস্তব বোঝালেন মহারাজ?
তবে সেখানেই থামেননি সৌরভের মা। বিগ বস ঘিরে সোশাল মিডিয়ায় যে প্রচুর আলোচনা ও মন্তব্য চলছে, তা সম্ভবত স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়-এর কাছ থেকে জানতে পেরেছিলেন তিনি। আর সেই খবর কানে যেতেই ছেলের জন্য ফের চিন্তিত হয়ে পড়েন মা।
সৌরভ জানান, ‘ডোনা নিশ্চয়ই মাকে বলে থাকবে যে, সকলে বিগ বস নিয়ে সোশাল মিডিয়ায় খুব মন্তব্য করছে। সেটা শুনে মা আমাকে আবার বললেন, ‘তুই কেন এসব করছিস? সবাই এত মন্তব্য করছে!’ আমি বললাম, ‘পৃথিবী পাল্টে গিয়েছে মা। এটাই এখন বাস্তব।’’
দশ বছর ধরে ‘দাদাগিরি’-র মতো সফল শো সঞ্চালনা করার পর এবার ‘বিগ বস বাংলা’-র মঞ্চেও নিজের চেনা মেজাজ ও ব্যক্তিত্ব দিয়েই সময়ের এই নতুন বাস্তবতাকে সামলাচ্ছেন মহারাজ।
E-Paper
