Dhiinchak Pooja Wedding: লাল রঙের লেহেঙ্গা, মাথায় টিকলি! বিয়ে করলেন ‘দিলো কা শুটার…’ গাওয়া ঢিনচ্যাক পূজা

Dhiinchak Pooja Wedding: সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত ঢঙে ‘দিলোঁ কা শুটার হ্যায় মেরা স্কুটার’ গান গাওয়া ঢিনচ্যাক পূজাকে মনে আছে? অংশ নিয়েছিলেন বিগ বসেও। এবার করলেন বিয়ে। তাঁর বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

Published on: May 28, 2026, 18:13:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত এবং একেবারে আলাদা ঢঙে গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া সোশ্যাল মিডিয়া সেনসেশন ঢিনচ্যাক পূজা বিয়ে করে ফেলেছেন। সম্প্রতি তিনি নিজের বিয়ের একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে বিয়ের ছবির একটি স্লাইড শো পোস্ট করেছেন তিনি। তবে তাঁর বিয়ের খবর সামনে আসতেই একদিকে যেমন অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার একাংশ আবার তাঁকে ট্রোল করতেও ছাড়েননি।

বিয়ে করলেন ঢিনচ্যাক পূজা। (Instagram)
বিয়ে করলেন ঢিনচ্যাক পূজা। (Instagram)

বিয়ের ছবি শেয়ার করলেন ঢিনচ্যাক পূজা

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবির একটি স্লাইড শো শেয়ার করেন ঢিনচ্যাক পূজা। ছবিগুলির সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমার বিয়ের কিছু ক্লিপস, আমি আরও শেয়ার করব।’ পোস্টটি সামনে আসতেই তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়।

ঢিনচ্যাক পূজা যে ছবিগুলি শেয়ার করেছেন, সেখানে তাঁকে লাল রঙের বিয়ের সাজে দেখা গিয়েছে। মাথায় বড়সড় টিকলি, নাকে নথ—সব মিলিয়ে বিয়ের ঐতিহ্যবাহী লুকে ধরা দিয়েছেন তিনি। তাঁর সাজ নজর কেড়েছে নেটিজেনদেরও।

স্বামীর সঙ্গেও ছবি শেয়ার করেছেন ঢিনচ্যাক পূজা

একটি ছবিতে দেখা যায়, ঢিনচ্যাক পূজা তাঁর স্বামীর হাত ধরে স্টেজে উঠছেন। আবার অন্য একটি ছবিতে দু’জনকে একসঙ্গে স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পূজার স্বামীকে সাদা কোট-প্যান্ট, লাল পাগড়ি এবং লাল জুতো পরে দেখা গিয়েছে। তাঁদের একসঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েছে।

বিয়ের ছবি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া

ঢিনচ্যাক পূজা এই পোস্টে বহু ইউজার তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে তার পাশাপাশি কমেন্ট বক্সে শুরু হয়েছে মজার ট্রোলিংও। একজন ইউজার মজা করে লিখেছেন, ‘এবার দু’জনে গাইবে—শাদি ম্যায়নে কর লি আজ, শাদি ম্যায়নে কর লি আজ!’ আরেকজন লেখেন, ‘দিলোঁ কা শুটার হ্যায় মেরা শওহর।’ কেউ আবার তাঁর ভাইরাল গানকে টেনে লিখেছেন, ‘সেলফি ম্যায়নে লে লি আজ।’ আর এক ইউজার মজা করে মন্তব্য করেছেন, ‘আজ লাখ লাখ ছেলের লিভার ফেল হয়ে যাবে।’

‘বিগ বস’-এর ঘরেও দেখা গিয়েছিল ঢিনচ্যাক পূজা

জানিয়ে রাখা ভালো, সোশ্যাল মিডিয়ায় 'সেলফি ম্যায়নে লে লি আজ’ এবং ‘দিলোঁ কা শুটার হ্যায় মেরা স্কুটার’-এর মতো গান গেয়ে পরিচিতি পান ঢিনচ্যাক পূজা। যদিও তাঁর গান নিয়ে বহুবার ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

ঢিনচ্যাক পূজা জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের ১১তম সিজনেও অংশ নিয়েছিলেন। সেখানে বাড়ির অন্যান্য প্রতিযোগীদের একাংশকেও তাঁকে নিয়ে মজা করতে দেখা গিয়েছিল। এছাড়াও, লাফচার শেফসের প্রথম সিজনে ভিকি জৈন-এর জন্মদিন উপলক্ষে অতিথি হিসেবেও হাজির হয়ে এসেছিলেন তিনি। এমনকী গানও করেছিলেন।

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগেই নিজের বিয়ে সংক্রান্ত প্রথম পোস্ট শেয়ার করেছিলেন ঢিনচ্যাক পূজা। পাশাপাশি, তাঁর বিয়ের একাধিক ভিডিয়ো তাঁর ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More