FWICE ‘ডন ৩’ নিয়ে ফারহান রণবীরের বিরোধের বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে?

‘ডন ৩’ নিয়ে ফারহান আখতার এবং রণবীর সিংয়ের মধ্যে বেশ কয়েক মাস ধরেই সমস্যা চলছে। এবার, সোমবার FWICE একটি সংবাদ সম্মেলন করবে বলে জানা গিয়েছে, যেখানে তাঁরা এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

Published on: May 24, 2026, 22:00:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘ডন ৩’ নিয়ে ফারহান আখতার এবং রণবীর সিংয়ের মধ্যে বেশ কয়েক মাস ধরেই সমস্যা চলছে। ছবিটি থেকে রণবীরের সরে যাওয়ার পর, ফারহান তাঁর বিরুদ্ধে আইনি মামলা দায়ের করেন এবং বিষয়টি ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর কাছেও নিয়ে যান। এবার, সোমবার FWICE একটি সংবাদ সম্মেলন করবে বলে জানা গিয়েছে, যেখানে তাঁরা এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

FWICE ‘ডন ৩’ নিয়ে ফারহান রণবীরের বিরোধের বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে?
FWICE ‘ডন ৩’ নিয়ে ফারহান রণবীরের বিরোধের বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে?

এফডব্লিউআইসিই (FWICE) কর্তৃক জারি করা একটি আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে, অভিযোগটি ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA)-এর মাধ্যমে জমা দেওয়া হয়েছিল, যেখানে ফারহান আখতার একজন সদস্য।

নিউজ১৮-এর প্রতিবেদন অনুসারে, একটি বিবৃতিতে চলচ্চিত্র সংস্থাটি জানিয়েছে যে, তারা একটি সিদ্ধান্তে আসার আগে অভিযোগ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছে, যা সোমবার বিকেলে প্রায় ৪টার দিকে নির্ধারিত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সংবাদিক সম্মেলনের সময়, এফডব্লিউআইসিই অভিযোগ এবং সংশ্লিষ্ট পরিস্থিতি খতিয়ে দেখার পর আনুষ্ঠানিক ভাবে বিষয়টি নিয়ে কথা বলবে এবং তাদের অবস্থান ও সিদ্ধান্ত জানাবে।’

প্রসঙ্গত, এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির সঙ্গে রণবীর সিংয়ের বিরোধ প্রথম প্রকাশ্যে আসে ২০২৫ সালের ডিসেম্বরে, যখন'ডন ৩'-এর প্রধান অভিনেতা হিসেবে ঘোষিত হওয়ার পরপরই রণবীর হঠাৎ করে ছবিটি থেকে সরে যান।

জানা গিয়েছে, ‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্যের পরপরই রণবীর এই সিদ্ধান্ত নেন। এমন খবরও শোনা যাচ্ছিল যে, অভিনেতা চিত্রনাট্যে কিছু পরিবর্তনের দাবি করেছিলেন, যা নির্মাতাদের পছন্দ হয়নি। এও শোনা যায় যে, রণবীর ফারহানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে, তাঁর কেরিয়ার গ্রাফ যখন নিম্নমুখী ছিল তখন ফারহান তাঁর জায়গার হৃতিক রোশনকে নেওয়ার কথা ভাবছিলেন, কিন্তু ‘ধুরন্ধর’-এর বিশাল সাফল্যের পর তাঁকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন।

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ফারহান ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন। তাঁর অভিযোগ, তিনি ছবিটির প্রি-প্রোডাকশনেই ৪০ কোটি টাকা খরচ করে ফেলেছেন এবং রণবীর প্রতিটি পর্যায়ে চিত্রনাট্যটি অনুমোদন করেছেন। জানা যায়, বিষয়টি ‘প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’-র কাছে জানানো হয়েছিল, কিন্তু গিল্ড উভয় পক্ষকে আইনি পথে না গিয়ে সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছে।