Indira Dhar Mukherjee: লাগাতার তিনবার! কানের মঞ্চে ঋতুপর্ণার ছবি দিয়ে হ্যাটট্রিক করলেন ইন্দিরা

Indira Dhar Mukherjee: বাঙালির মুখ উজ্জ্বল হল আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে। লাগাতার তিনবার কান চলচ্চিত্র উৎসবে নিজের ছবি লঞ্চ করে হ্যাটট্রিক করলেন বাঙালি মহিলা পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই এই খবরটি যে কোনও সিনেমা প্রেমিকের কাছেই একটি বিশাল বড় খবর।

May 18, 2026, 19:58:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Indira Dhar Mukherjee: বাঙালির মুখ উজ্জ্বল হল আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে। লাগাতার তিনবার কান চলচ্চিত্র উৎসবে নিজের ছবি লঞ্চ করে হ্যাটট্রিক করলেন বাঙালি মহিলা পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই এই খবরটি যে কোনও সিনেমা প্রেমিকের কাছেই একটি বিশাল বড় খবর।

কানের মঞ্চে ঋতুপর্ণার ছবি দিয়ে হ্যাটট্রিক করলেন ইন্দিরা
কানের মঞ্চে ঋতুপর্ণার ছবি দিয়ে হ্যাটট্রিক করলেন ইন্দিরা

প্রসঙ্গত, ২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবে নিজের প্রথম ছবি ‘পুতুল’ প্রদর্শন করেছিলেন ইন্দিরা। এরপর ২০২৫ সালে ‘ইকোস অফ ভেলর’ ছবি প্রদর্শন করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন ইন্দিরা। এবার এই বছর অর্থাৎ ২০২৬ সালে ‘আ টেল অফ দ্যা ওম্যান’ সিনেমাটি প্রদর্শিত করে হ্যাটট্রিক করলেন পরিচালক।

আরও পড়ুন: 'পক্ষপাতদুষ্ট নয়, এমন কেউ দায়িত্বে...', ইন্ডাস্ট্রির অচলায়তন ভাঙার ইঙ্গিত রূপা-রুদ্রনীলের

‘আ টেল অফ দা ওম্যান’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ছায়া কদম। গত ১৬ মে অর্থাৎ শনিবার কান চলচ্চিত্র উৎসবে লঞ্চ হয়েছে এই ছবিটি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ইন্দিরা একজন স্বাধীন পরিচালক। শুধুমাত্র ভালোবাসা থেকেই তিনি ছবি তৈরি করেন। তবে সেই ছবি যখন আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হয় তখন সেই আনন্দ যে অন্য মাত্রা পায় তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

কানের মঞ্চে ঋতুপর্ণার ছবি দিয়ে হ্যাটট্রিক করলেন ইন্দিরা
কানের মঞ্চে ঋতুপর্ণার ছবি দিয়ে হ্যাটট্রিক করলেন ইন্দিরা

তবে শুধুমাত্র কান চলচ্চিত্র উৎসবে ইন্দিরা প্রশংসিত হয়েছেন বা সম্মানিত হয়েছেন তা নয়। ইন্দিরার প্রথম ছবি ‘পুতুল’ মনোনীত হয়েছিল অস্কারের জন্য। এই গর্ব শুধুমাত্র ইন্দিরা জন্য নয়, ঋতুপর্ণা সেনগুপ্তের কাছেও বিষয়টি একটি গর্বের। ইন্ডিয়ার কথায়, শুধুমাত্র ‘আ টেল অব দ্যা ওম্যান’ নয়, ‘ইকোস অফ ভেলোর’ যদি তিনি বাংলায় তৈরি করতেন সেক্ষেত্রেও তিনি ঋতুপর্ণা সেনগুপ্তকেই কাস্ট করতেন।

আরও পড়ুন: ‘চিরদিনই’ শেষ দিনের শ্যুটিং শেষ, বিদায় বেলায় আবেগঘন পোস্ট কিঙ্কর-সন্তু-মেঘরাজের

ইন্দিরা পরিচালিত ‘ইকোস অফ ভেলর’ ২০২৬ সালের শেষে মুক্তি পাবে। ‘আ টেল অফ দু ওম্যান’ মুক্তি পাবে পরের বছর। তবে আপাতত আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হওয়ার আনন্দে গা ভাসিয়েছেন পরিচালক।