শিবের মিথ্যে দিব্যি দিয়ে সৌরভকে ধাক্কা মেরে ফিনালেতে!’ জীতুর আচরণে ছিছিক্কার সর্বত্র, কী প্রতিক্রিয়া দর্শনার?

জীতুর কাণ্ডে সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড়। সৌরভ দাস পত্নী দর্শনা বণিক লিখলেন, ‘অপরিণত ও লজ্জাজনক’। 

Published on: Nov 20, 2026, 10:30:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘বিগ বস বাংলা’-র ঘরে ‘টিকিট টু ফিনালে’-র (Ticket To Finale) টাস্ক ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল অন্দরমহল। আর এই খেলার কেন্দ্রে উঠে এল অভিনেতা জীতু কমল-এর দ্বিচারিতা ও আক্রমণাত্মক আচরণ! যে জীতু নিজেকে আদ্যোপান্ত ‘শিবভক্ত’ হিসেবে তুলে ধরেন এবং ধ্যান ও আদর্শের কথা বলেন, সেই তিনিই এবার শিবের নামে মিথ্যে দিব্যি দিয়ে সহ-প্রতিযোগী সৌরভ দাস-কে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন বলে অভিযোগ। জীতুর ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান সৌরভ, তাঁর হাত কেটে রক্তপাত শুরু হয়। এই ঘটনার পর থেকেই নেটপাড়া ও ঘরের অন্দরে জীতুকে নিয়ে শুরু হয়েছে তীব্র ছিছিক্কার। স্বামীর এমন অবস্থায় চুপ থাকেননি সৌরভ-পত্নী অভিনেত্রী দর্শনা বণিক-ও।

শিবের মিথ্যে দিব্যি দিয়ে সৌরভকে ধাক্কা মেরে ফিনালেতে!’ জীতুর আচরণে ছিছিক্কার সর্বত্র, কী প্রতিক্রিয়া দর্শনার?
শিবের মিথ্যে দিব্যি দিয়ে সৌরভকে ধাক্কা মেরে ফিনালেতে!’ জীতুর আচরণে ছিছিক্কার সর্বত্র, কী প্রতিক্রিয়া দর্শনার?

টাস্কে কী ঘটেছিল? নিয়ম ভেঙে সৌরভকে ধাক্কা জীতুর:

বিগ বসের ঘরে ‘টিকিট টু ফিনালে’-র খেলাটি শুরু হয়েছিল সৌরভ এবং জীতুর মধ্যে একটি রিকশা-চ্যালেঞ্জ দিয়ে। নিয়ম অনুযায়ী, দু’জনে একসঙ্গে রিকশায় বসে থাকবেন এবং শেষ পর্যন্ত যিনি টিকে থাকবেন, তিনিই সরাসরি ফিনালেতে পৌঁছাবেন। স্পষ্ট নির্দেশ ছিল— কেউ কাউকে টেনে-হিঁচড়ে বা ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলতে পারবেন না; কেবল বরফ বা লঙ্কার ঝাঁজের মতো বিরক্তিকর পরিস্থিতির মাধ্যমে নামানোর চেষ্টা করা যাবে।

কিন্তু খেলার চূড়ান্ত পর্বে সমস্ত নিয়ম ভেঙে সৌরভকে সজোরে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন জীতু। ভারসাম্য রাখতে না পেরে মাটিতে আছড়ে পড়েন সৌরভ এবং তাঁর হাত কেটে গভীর ক্ষত তৈরি হয়ে রক্ত বেরোতে থাকে।

শিবের নামে মিথ্যে দিব্যি ও জীতুর দ্বিচারিতায় ক্ষুব্ধ দর্শক:

ঘটনার পর জীতুর কথা ও কাজের ফারাক নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শক থেকে শুরু করে নেটিজেনরা। অভিযোগ উঠেছে টাস্কের সময় সৌরভকে শিবের দিব্যি দিয়ে জীতু বলেছিলেন— ‘কিছু হওয়ার আগেই আমি নেমে যাব।’

অথচ শেষ পর্যন্ত আক্রমণাত্মক হয়ে সৌরভকে রক্তাক্ত করে টিকিট জিতে নেন তিনি। আবার টাস্ক শেষে ক্যামেরার সামনে এসে দাবি করেন, শনিবার ‘দাদা’ অর্থাৎ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দরবারে তিনি এই টিকিট ফিরিয়ে দেবেন! নেটিজেনদের প্রশ্ন— সত্যিই যদি টিকিট ফিরিয়ে দেওয়ার মানসিকতা থাকত, তবে শিবের নামে মিথ্যে দিব্যি দিয়ে এভাবে ধাক্কাধাক্কি করার প্রয়োজন কী ছিল?

কী প্রতিক্রিয়া সৌরভ-পত্নী দর্শনা বণিকের?

স্বামী সৌরভ দাসের রক্তাক্ত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী দর্শনা বণিক। সোশাল মিডিয়ায় জীতুর নাম না করেই তাঁর আচরণকে ‘অপরিণত’ এবং ‘লজ্জাজনক’ বলে কটাক্ষ করেছেন তিনি। পাশাপাশি স্বামীর পাশে দাঁড়িয়ে দর্শনা লিখেছেন, ‘অপরিণত, লজ্জাজনক’ এবং ‘সৌরভ, তুমি আমার (আমাদের) জন্য জিতে গিয়েছ।’

“জীতুর মধ্যে একটা রাক্ষস রয়েছে”— ফুঁসে উঠলেন রনিতা ও নিরঞ্জন:

সৌরভের হাত থেকে রক্ত বেরোতে দেখে ঘরের সদস্যরা দ্রুত অ্যান্টিসেপটিক ও ওষুধ এনে দেন। তবে জীতুর এই আচরণে ক্ষোভে ফেটে পড়েন ঘরের অন্যান্য সদস্যরাও।

রনিতা কড়া ভাষায় বলেন, ‘ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করে ঠিকই, কিন্তু জীতু কমলের মধ্যে একটা রাক্ষস রয়েছে, আজ সেই রাক্ষসটা বেরিয়ে এসেছে।’ নিরঞ্জন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জানান, ‘দর্শক সব দেখছে, কে কী কেমন, জীতুর খেলা কেমন, সেটাও দেখছে।’ অন্যদিকে রাজবীর কিছুটা ভিন্ন সুরে বলেন, ধাক্কা দিয়ে ফেলার কথা না থাকলেও ফিনালেতে যাওয়ার জন্য তাঁর তরফ থেকে জীতুকে ‘কংগ্রাচুলেশন’।

সব মিলিয়ে, ফিনালের টিকিট জিতলেও দর্শকদের চোখে ও সহ-প্রতিযোগীদের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন জীতু কমল— এমনটাই মনে করছেন অনুরাগীরা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More