‘একটা ঘৃণ্য জীব, বাবা-মায়ের লজ্জা পাওয়া উচিত! মেকআপ রুমেও নোংরামি করেন নন্দিনী, খেলেন ‘বাবু-বেবি কার্ড’! বিস্ফোরক দাবি

রিল থেকে রিয়েল লাইফেও ‘খলনায়িকা’ নন্দিনী। বিগ বসের ঘরে সৃজলাকে ধাক্কা মেরে ফেলে নেটপাড়ার রোষের মুখে নায়িকা। তাঁকে নিয়ে বিস্ফোরক দাবি ইন্ডাস্ট্রির সহকর্মীদের। 

Published on: Sep 23, 2026, 11:55:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'বিগ বস বাংলা'-র ঘরে ক্যাপ্টেনসির লড়াইয়ে সৃজলা গুহকে বিপজ্জনকভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর থেকে আগুন জ্বলছে সোশাল মিডিয়ায়। নেটিজেনদের ক্ষোভের পাশাপাশি এবার সহ-প্রতিযোগী নন্দিনী দত্তের (Nandini Dutta) বিরুদ্ধে নজিরবিহীনভাবে তোপ দাগলেন টলিউড ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ!

‘একটা ঘৃণ্য জীব, বাবা-মায়ের লজ্জা পাওয়া উচিত! মেকআপ রুমেও নোংরামি করেন নন্দিনী, খেলেন ‘বাবু-বেবি কার্ড’! বিস্ফোরক দাবি
‘একটা ঘৃণ্য জীব, বাবা-মায়ের লজ্জা পাওয়া উচিত! মেকআপ রুমেও নোংরামি করেন নন্দিনী, খেলেন ‘বাবু-বেবি কার্ড’! বিস্ফোরক দাবি

অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র (Sanghasri Sinha Mitra) এবং অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) নন্দিনীর এই হিংস্র আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, অভিনেত্রী পারোমিতার মতে, ‘মানসিকভাবে অসুস্থ’ নন্দিনী। অভিনেত্রী আয়েন্দ্রী রায় জানান, শুধু বিগ বসের ঘরে নয় বাস্তবে নাকি এরচেয়ে খারাপ নন্দিনী!

‘মেকআপ রুমেই তোমার জঘন্য রূপ দেখেছি!’— বিস্ফোরক সঙ্ঘশ্রী:

সৃজলার দুর্ঘটনার পর ফেসবুক পোস্টে নন্দিনীকে তীব্র আক্রমণ করে সঙ্ঘশ্রী সিনহা মিত্র লেখেন, ‘মেকআপ রুমের ভেতরে তোমার জঘন্য রূপটা আগেই দেখে ফেলেছি আমি... ভেবেছিলাম এটা শুধুই ইনসিকিউরিটি, কিন্তু তুমি একটা ঘৃণ্য জীব! তোমার বাবা-মায়ের তোমার জন্য লজ্জিত হওয়া উচিত।’ কমেন্ট বক্সে নিজের ক্ষোভ প্রকাশ করে সঙ্ঘশ্রী আরও যোগ করেন, ‘একটা মেয়ে অন্য একটা মেয়ের প্রতি কীভাবে এতটা নিষ্ঠুর আর পাগলাটে ইগো দেখাতে পারে! আরে এটা তো শুধুই একটা খেলা!’

সঙ্ঘশ্রীর পোস্টে উপচে পড়েছে ইন্ডাস্ট্রির অন্দরের মানুষজনের কমেন্ট। আয়েন্দ্রী রায় লেখেন, ‘দুর্ভাগ্যবশত মানুষ ভাবছে এটাও বুঝি সে খেলার জন্যই করছে... কিন্তু এই সফরের সবচেয়ে খারাপ রূপটা তাদের দেখা এখনও বাকি রয়েছে। এইটুকু তো আমরাও স্বচক্ষে প্রত্যক্ষ করেছি।’ জবাবে সঙ্ঘশ্রী জানান, 'আমাদের মধ্যে কয়েকজন তো আবার বাস্তব জীবনে ওর আসল খেলা দেখার সৌভাগ্য অর্জন করেছি... দুর্ভাগ্যবশত সেই একই গেম প্ল্যান— বয়সকে ঢাল হিসেবে ব্যবহার করা, লাভ কার্ড আর 'বাবু-বেবি' কার্ড খেলা, তারপর প্রভাবশালী মানুষদের সাথে যোগাযোগ তৈরি করা! বাকিটা শুধুই টিআরপি (TRP)।

‘মানবতার মৃত্যু হলো আজ!’— মন্তব্য অনামিকার

অন্যদিকে 'এখানে আকাশ নীল' খ্যাত অভিনেত্রী অনামিকা চক্রবর্তীও সৃজলার পাশে দাঁড়িয়ে পোস্ট করেন। তিনি লেখেন, ‘আজ বিগ বসে যা দেখলাম তা আমার কল্পনার বাইরে! আজ মানবতার মৃত্যু হলো! গেট ওয়েল সুন সৃজলা, আমি তোমার পাশে আছি।’ কিছু মানুষ এই হিংস্র আক্রমণকে 'খেলা জমে গেছে' বলে সমর্থন করায় চরম বিরক্তি প্রকাশ করে অনামিকা স্পষ্ট জানান, ‘খেলা তার জায়গায়, কিন্তু গেম কখনোই মানবতার ওপরে হতে পারে না!’ অহেতুক ট্রোলিং এড়াতে নিজের কমেন্ট সেকশনও বন্ধ করে দিয়েছেন তিনি। বিগ বসের ঘরের এই হিংস্রতা নিয়ে যেভাবে টলিপাড়া আড়াআড়ি বিভক্ত হয়ে নন্দিনীর বিরুদ্ধে সরব হয়েছে, তাতে স্পষ্ট— আগামী পর্বগুলোতে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এর কড়া পদক্ষেপ নিতেই হবে!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More