মা মনসা রূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া, কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

ওটিটি থেকে বড় পর্দা, দিতিপ্রিয়া রায় নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম। অনেক ছোটবেলা থেকেই তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে, যদিও সেই ধারাবাহিক মাঝ পথেই ছেড়ে দিতে হয়েছিল তাঁকে।

Published on: Oct 10, 2026, 19:00:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ওটিটি থেকে বড় পর্দা, দিতিপ্রিয়া রায় নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম। অনেক ছোটবেলা থেকেই তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে, যদিও সেই ধারাবাহিক মাঝ পথেই ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পর দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিকের কথা শুনতে পাওয়া যাচ্ছিল বেশ কিছুই মাস ধরে।

মা মনসা রূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া
মা মনসা রূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া

এবার অবশেষে প্রকাশ্যে এলো দিতিপ্রিয়ার আগামী ধারাবাহিকের প্রথম ঝলক। এবার একদম অন্যরকম লুকে ধরা দিতে চলেছেন তিনি। তিনি ধরা দিতে চলেছেন মা মনসার চরিত্রে। ধারাবাহিকের প্রথম প্রমো মুক্তি পেল মহালয়ার দিন। যদিও কবে থেকে সম্প্রচার করা হবে এই ধারাবাহিক তা এখনো জানানো হয়নি।

ধারাবাহিকের নাম ‘মনসামঙ্গল’। এই ধারাবাহিকটি যে একটি পৌরাণিক ধারাবাহিক হতে চলেছে তা বলাই বাহুল্য। অবহেলিত দেবকন্যা মা মনসার জন্ম থেকে শুরু করে পিতা-মাতার সঙ্গে সম্পর্ক সবকিছুই দেখানো হবে এই ধারাবাহিকে। শুনতে পাওয়া যাচ্ছে, ধারাবাহিকে দেখানো হতে পারে চাঁদ সওদাগরের গল্পও।

ধারাবাহিকটি সম্প্রচারিত হবে সান বাংলায়। দিতিপ্রিয়ার এই নতুন লুক ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়েছে। রানী রাসমণি ধারাবাহিকে অসাধারণ সেই অভিনয়ের পর দিতিপ্রিয়াকে আবার একটি পৌরাণিক গল্পে ধরা দিতে দেখা যাবে, যা অবশ্যই একটি বড় খবর। তবে এই ধারাবাহিকে আর কে কে অভিনয় করবেন সেটা এখনো অজানা।