‘ক্রাইম করে ‘সরি’ বললেই ছেড়ে দেওয়া হবে?’ জীতু বিতর্কের মাঝেই প্রশ্ন দিতিপ্রিয়ার! কার দিকে ইঙ্গিত?

ভণ্ডামির একটা লিমিট থাকে!’ সৌরভকে ধাক্কা মেরে ফিনালেতে জীতু কমল, ‘চিরদিনই তুমি যে আমার’ নায়ককে ঘিরে কটাক্ষের ঝড়ের মাঝেই বিস্ফোরক দিতিপ্রিয়া ও প্রাক্তন স্ত্রী নবনীতা।

Published on: Nov 20, 2026, 15:11:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘বিগ বস বাংলা’-র ঘরে ‘টিকিট টু ফিনালে’-র টাস্কে সহ-প্রতিযোগী সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন অভিনেতা জীতু কমল। জীতুর ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে সৌরভের হাত কেটে রক্তপাত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই উত্তাল নেটপাড়া। নিয়ম ভেঙে এবং শিবের নামে মিথ্যে দিব্বি দিয়ে জীতুর এই জয় মেনে নিতে পারছেন না দর্শকদের একাংশ। ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত নায়কের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় যখন সমালোচনার ঝড় বইছে, ঠিক সেই আবহেই আগুনে ঘি ঢালল জীতুর প্রাক্তন সহ-নায়িকা দিতিপ্রিয়া রায় এবং প্রাক্তন স্ত্রী নবনীতা দাস-এর ইঙ্গিতপূর্ণ পোস্ট!

‘ক্রাইম করে ‘সরি’ বললেই ছেড়ে দেওয়া হবে?’ জীতু বিতর্কের মাঝেই প্রশ্ন দিতিপ্রিয়ার! কার দিকে ইঙ্গিত?
‘ক্রাইম করে ‘সরি’ বললেই ছেড়ে দেওয়া হবে?’ জীতু বিতর্কের মাঝেই প্রশ্ন দিতিপ্রিয়ার! কার দিকে ইঙ্গিত?

‘ক্রাইম করে ‘সরি’ বললেই ছেড়ে দেওয়া হবে তো?’— দিতিপ্রিয়ার তীর্যক মন্তব্য:

টাস্কে সৌরভকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর জীতু দাবি করেছিলেন, তিনি শনিবার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (‘দাদা’) সামনে গিয়ে এই টিকিট ফিরিয়ে দেবেন এবং ক্ষমা চেয়ে নেবেন। জীতুর এই ‘ড্যামেজ কন্ট্রোল’-কেই যেন নাম না করে কড়া ভাষায় বিঁধলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

সোশাল মিডিয়ায় একটি পোস্টের কমেন্ট বক্সে দিতিপ্রিয়া কারুর নাম না করেই লিখেছেন, ‘একটা সিম্পল কোয়েশ্চেন আমার— আমি যদি কোনো ক্রাইম করে ‘সরি’ বলি তাহলেই আমাকে ছেড়ে দেওয়া হবে তো? জাজের সামনে গিয়ে সরি বলতে হবে তো?’

প্রসঙ্গত, এর আগেও একটি প্রজেক্ট ঘিরে জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে তীব্র মতবিরোধ ও বিতর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে টলিপাড়ায় কম জলঘোলা হয়নি। সেই পুরনো তিক্ততার রেশের মাঝেই জীতুর সাম্প্রতিক কাণ্ডে দিতিপ্রিয়ার এই কটাক্ষ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। জীতুর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আর্টিস্ট ফোরামের পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন তাঁর চিরদিনই তুমি যে আমার নায়িকা। অবশেষে সিরিয়াল ছেড়েই বেরিয়ে যান দিতিপ্রিয়া। জীতুর সঙ্গে একসাথে শট দিতে অস্বীকার করেন তিনি।

‘ভণ্ডামির একটা লিমিট থাকে…’— প্রাক্তন স্ত্রী নবনীতার ইঙ্গিতপূর্ণ স্টোরি:

দিতিপ্রিয়ার মন্তব্যের পাশাপাশি নেটিজেনদের নজর কেড়েছে জীতু কমলের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস-এর ইনস্টাগ্রাম স্টোরি। জীতুকে ঘিরে যখন সর্বত্র দ্বিচারিতা ও ‘ভণ্ডামি’-র অভিযোগ উঠছে, ঠিক সেই সময়েই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি জোকারের ইমোজি দিয়ে নবনীতা লিখেছেন, ‘ভণ্ডামির একটা লিমিট থাকে..’।

নবনীতা সরাসরি কারও নাম উল্লেখ না করলেও, সময় এবং প্রেক্ষাপট বিচার করে নেটিজেনদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি যে তীরটি ঠিক কার দিকে ছোড়া হয়েছে! বিবাহবিচ্ছেদের পর থেকেই দু’জনের পথ আলাদা হয়েছে, তবে জীতুর ‘শিবভক্ত’ ও আদর্শবাদী ভাবমূর্তির আড়ালে থাকা আচরণ নিয়ে নবনীতার এই খোঁচা জল্পনাকে আরও উসকে দিয়েছে।

চাপে ‘চিরদিনই তুমি যে আমার’ নায়ক:

একদিকে ‘বিগ বস’-এর ঘরে সৌরভ দাসকে আহত করে দর্শকদের রোষের মুখে পড়া, অন্যদিকে প্রাক্তন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া ও প্রাক্তন স্ত্রী নবনীতার পরোক্ষ আক্রমণ— সব মিলিয়ে এই মুহূর্তে তীব্র কটাক্ষে জেরবার জীতু কমল। যদিও বিগ বসের চোখে তিনি অপরাধী নন। বিগ বস সাফ জানিয়েছেন, জীতু এবং সৌরভ ওই গেম কেমনভাবে খেলবেন তা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, এটাই নাকি ছিল সেই গেমের নিয়ম!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More