Divyanka-Vivek Twin Baby: যমজ সন্তানের বাবা-মা হলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া, ছেলে হল না মেয়ে?
যমজ পুত্র সন্তানের বাবা-মা হলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া। দুই খুদের ছবি দিয়ে লিখলেন, ক্যাপশনে লেখা ছিল, 'আমরা সুখ চেয়েছিলাম… ঈশ্বর বললেন, দ্বিগুণ নাও।'
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়স্পর্শী পোস্টের মাধ্যমে তাঁরা এই সুখবর ভাগ করে নিয়েছেন।

দিব্যাঙ্কা এবং বিবেক তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নীল পোশাকে পাশাপাশি বসে থাকা দুটি শিশুর একটি ছবি শেয়ার করেছেন। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘আমরা সুখ চেয়েছিলাম… ঈশ্বর বললেন, 'দ্বিগুণ নাও।' যমজ পুত্রসন্তানের আশীর্বাদ পেয়েছি।’
পাশাপাশি আরও একটি আবেগঘন বার্তায় তাঁরা লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হলো… 'ছেলেরা' এসে গিয়েছে, আর জীবন ইতিমধ্যেই আমাদের কল্পনার চেয়েও বেশি সুন্দর হয়ে উঠেছে। আমার করণ অর্জুন এসে গিয়েছে! দিভ এবং আমি যখন মাতৃত্ব ও পিতৃত্বের এই অসাধারণ নতুন অধ্যায় শুরু করছি, তখন আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের একান্ত প্রয়োজন।’
এই সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের অনুরাগী এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু সহকর্মী শুভেচ্ছাবার্তায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন। অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী লিখেছেন, ‘ওহ মাই গড! তোমাদের জন্য আমি ভীষণ খুশি।’ অন্যদিকে শ্রদ্ধা আর্য মন্তব্য করেছেন, ‘ওয়াওওও… ইয়েইইই!’ অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে-ও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ওয়াওওও, কী মিষ্টি… অভিনন্দন বন্ধুরা।’ এমনকী এক অনুরাগী মন্তব্যে লিখেছেন, ‘আশা করি ডি (দিব্যাঙ্কা) এবং বাচ্চারা দুজনেই ভালো আছে! ছেলেদের সঙ্গে তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ভিডি (বিবেক দাহিয়া)!’
বিয়ের প্রায় ১০ বছর পর, চলতি বছরের মার্চ মাসে দিব্যাঙ্কা ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে গর্ভধারণের খবর প্রকাশ করেছিলেন। ভিকি লালওয়ানি-কে বলেছিলেন, ‘জুন মাসের মাঝামাঝি সময়ে বাচ্চার জন্ম হওয়ার কথা। বিবেক আর আমি ঠিক এই সময়েই একটি সন্তান চেয়েছিলাম; আমরা চেষ্টা করেছি, আর সেটা সফল হয়েছে। আমরা সত্যিই ধন্য। আমাদের বাবা-মাও খুব আনন্দিত। প্রথমে আমি বিবেককে এই খবরটা জানাই, তারপর প্রায় সঙ্গে সঙ্গেই আমরা দু’জনের পরিবারকে জানিয়ে দিই। ছেলে হোক বা মেয়ে, আমাদের কোনও বিশেষ পছন্দ নেই। আর হ্যাঁ, এটাও বলতে হবে যে আমরা পুরো ছয় মাস ধরে এই খবরটা গোপন রাখতে পেরেছিলাম।’
বিবেক দাহিয়া এবং দিব্যাঙ্কা ত্রিপাঠীর প্রথম দেখা হয় জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ইয়ে হ্যায় মহব্বতে-এর সেটে। দীর্ঘ দিনের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয় এবং শেষ পর্যন্ত ২০১৬ সালের জুলাই মাসে ভোপালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় জুটি।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


