ছেলেদের প্রথমবারের জন্য ক্যামেরার সামনে আনলেন দিব্যাঙ্কা! মা না বাবা, কার মতো দেখতে তাদের?

অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া মা-বাবা হিসেবে তাঁদের জীবনের নতুন অধ্যায়ে শুরু করেছেন। সম্প্রতি এই দম্পতি যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। আর তারপর থেকেই নায়িকার অনুরাগীরা খুদেদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এবার প্রথমবারের জন্য তাঁদের জনসমক্ষে আনলেন দিব্যাঙ্কা। 

Published on: May 29, 2026, 22:28:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া মা-বাবা হিসেবে তাঁদের জীবনের নতুন অধ্যায়ে শুরু করেছেন। সম্প্রতি এই দম্পতি যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। আর তারপর থেকেই নায়িকার অনুরাগীরা খুদেদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এবার প্রথমবারের জন্য তাঁদের জনসমক্ষে আনলেন দিব্যাঙ্কা। কার মতো দেখতে হল তাদের?

ছেলেদের প্রথমবারের জন্য ক্যামেরার সামনে আনলেন দিব্যাঙ্কা!
ছেলেদের প্রথমবারের জন্য ক্যামেরার সামনে আনলেন দিব্যাঙ্কা!

শুক্রবার, তাঁরা তাঁদের সন্তানদের সঙ্গে প্রথমবার জনসমক্ষে আসেন। হাসপাতাল থেকে নবজাতকদের বাড়ি নিয়ে যাওয়ার সময় দু'জনেই হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেন। এই দম্পতির সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরাও ছিলেন।

একটি ভিডিয়োতে দেখা যায়, নীল বেলুন দিয়ে সাজানো একটি জমকালো গাড়ি নবদম্পতিকে নিতে আসছে। সাদা পোশাকে ছিলেন দিব্যাঙ্কা ও বিবেক। বিবেক এদিন মজা করে বলেন, ‘শহরের নতুন মা-বাবাকে পরিচয় করিয়ে দিচ্ছি।’

এরপর দিব্যাঙ্কা পাপারাজ্জিদের ধন্যবাদ জানান এবং অনুরোধ করেন যেন তারা এখনই তাঁর সন্তানদের মুখ না দেখান। পাপারাজ্জিরা রাজি হলে, বিবেক সেখানে উপস্থিত সবাইকে দেখানোর জন্য বাচ্চাদের বাইরে নিয়ে আসেন। ফলে খুদেদের নিয়ে ক্যামেরার সামনে এলেও তাদের মুখ দেখা যায়নি। ফলে তাঁদের কার মতো দেখতে হয়েছে তা জানা যায়নি। দম্পতিটি পাপারাজ্জিদের মিষ্টি বিতরণও করেন।

আরও একটি ভিডিয়োতে দেখা যায়, দিব্যাঙ্কা ও বিবেকের পরিবার তাঁদের সন্তানদের ঘরে স্বাগত জানাচ্ছে আরতি করছে। ২৬ মে, এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় একটি সুন্দর পোস্টের মাধ্যমে তাঁদের ছেলেদের জন্মের কথা ঘোষণা করেন।

প্রসঙ্গত, 'ইয়ে হ্যায় মোহাব্বাতে' টেলিভিশন শো-এর সেটে দেখা হওয়ার পর দিব্যাঙ্কা ও বিবেক ২০১৬ সালে বিয়ে করেন। বিয়ের প্রায় ১০ বছর পর, এই বছরের মার্চ মাসে দিব্যাঙ্কা ইনস্টাগ্রামে তাঁর বেবি বাম্পের ছবি শেয়ার করে নিজের গর্ভধারণের কথা জানান।

গত এক দশক ধরে এই দম্পতি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তারকা জুটি হিসেবে চর্চায় রয়েছেন। দিব্যাঙ্কা ‘বানু ম্যায় তেরি দুলহান’ মাধ্যমে খ্যাতি অর্জন করেন এবং পরবর্তীতে 'নাচ বালিয়ে ৮' ও 'খতরোঁ কে খিলাড়ি ১১'-এর মতো রিয়েলিটি শোগুলিতেও তাঁকে দেখা যায়।

দিব্যাঙ্কা ও বিবেক সম্প্রতি নিজেদের একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন, যেখানে তাঁরা তাঁদের দৈনন্দিন জীবনের ঝলক এবং দিব্যাঙ্কার গর্ভাবস্থার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। এই দম্পতি এখনও তাঁদের সন্তানদের নাম প্রকাশ করেননি।