Joy Goswami's Wife: ‘আপনারা কি জয়ের মৃত্যু চান? কবিকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের’, বিস্ফোরক জয় গোস্বামীর স্ত্রী
চটিচাটা কটাক্ষ, তসলিমার অনুষ্ঠানে চরম অপমান। পালটা মুখ খুলেও কপালে জুটছে বিদ্রুপ। এবার জয় গোস্বামীর পক্ষে সওয়ার করলেন তাঁর স্ত্রী কাবেবী গোস্বামী।
রাজ্য রাজনীতির নানা ঘটনা, 'থ্রেট কালচার' এবং মুদ্রণ জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার, সম্প্রতি নানান ইস্যুতে সংবাদের শিরোনামে এসেছেন প্রখ্যাত কবি জয় গোস্বামী। হালে তসলিমা নাসরিনের অনুষ্ঠানে পৌঁছে নতুন বিতর্কে কবি। লেখিকার আমন্ত্রণে মঞ্চে উঠতে গিয়ে ‘চটিচাটা’ বিদ্রুপ ছেঁকে ধরে তাঁকে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা। বিভিন্ন মহলে যখন সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই স্বামীর পাশে দাঁড়িয়ে সোশাল মিডিয়ায় তীব্র ক্ষোভ ও চরম উদ্বেগ প্রকাশ করলেন কবির স্ত্রী কাবেরী গোস্বামী। একের পর এক বিস্ফোরক পোস্ট করে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি।

‘আপনারা কি জয়ের মৃত্যু চান?’— কবিপত্নীর সোশাল বার্তা
সোশ্যাল মিডিয়ায় জয় গোস্বামীকে নিয়ে চলা টানা কাদা ছোড়াছুড়ির মধ্যে সরাসরি প্রশ্ন তুলে কাবেরী গোস্বামী লেখেন- ‘আপনারা কি জয়ের মৃত্যু চান? কিসে আপনাদের আত্মার শান্তি হবে। জয় যা করেছে বেশ করেছে, একজন কবিকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের।’
এর পরেই আরও একটি কড়া ও ক্ষুব্ধ পোস্ট করেন তিনি। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তাঁর বাড়িতে পোষ্য কুকুর 'কুমু' এবং চারটি বেড়াল রয়েছে, যাদের মধ্যে থাকা গুণাবলীর অভাব মানুষের মধ্যে রয়েছে। তাই কাউকেই পশুর নাম নিয়ে গালি দেবেন না। পাশাপাশি বন্ধুদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন: ‘অনেক শয়তানকে বিদেয় করব, আমাকে কেউ কোন বন্ধুত্বর অনুরোধ পাঠাবেন না, জাহান্নামে যান। মন খুলে গালি দিন আমার কিস্যু যায় আসে না।’
ঠিক কী বলেছিলেন জয় গোস্বামী?
জয় গোস্বামী প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান গেয়েছেন। অভিষেকের নেতৃত্বের তারিফ করেছেন। কিন্তু তসলিমার ইভেন্টের পর ১৮০ ডিগ্রি ঘুরে জয় গোস্বামী তৃণমূল জামানায় থ্রেট কালচারের ইঙ্গিত দেন।
রাজনীতির 'থ্রেট কালচার'-এর দিকে ইঙ্গিত করে তিনি ক্রিকেট খেলার ব্যাটিংয়ের উদাহরণ টানেন। তিনি বলেন, একজন ব্যাটার যেমন বোঝেন কোন বলটা ছেড়ে দিতে হবে আর কোন বলটায় শট মারতে হবে, সময় ও তাৎপর্য বোঝাটাও ঠিক তেমনই। তিনি বলেন, ‘তিন বছর আগে আমি মুদ্রণ জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। কেন আমাকে প্রত্যাহার করতে হল সেটা কেউ ভেবে দেখেছেন? একদিনে আমি সব ঘটনা বলব না। সময় যত এগবে তখন একটু একটু করে বোঝা যাবে কেন আমি অতদিন আগেই সরে এসেছিলাম। সব কথা বলার একটা সময় আছে। কারণ টাইমিংটা ভীষণ গুরুত্বপূর্ণ।’
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


