Sourav Ganguly: দাদা আছেন ‘দাদাগিরি’তেই! বিগ বস বাংলার পাশাপাশি জলসায় আরও একটি কুইজ শো আনছেন সৌরভ

Sourav Ganguly Update: ছোট পর্দায় ফের ধামাকা দিতে প্রস্তুত সৌরভ গঙ্গোপাধ্যায়; বহু আলোচিত ‘বিগ বস বাংলা’র পাশাপাশি স্টার জলসায় আরও একটি গেম শো নিয়ে আসবেন তিনি।

Published on: Jun 29, 2026, 19:45:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাঙালির ড্রয়িংরুমে টেলিভিশন রিয়্যালিটি শো-এর সংজ্ঞা যিনি বদলে দিয়েছিলেন, তিনি আর কেউ নন— আমাদের সবার প্রিয় ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদাগিরি’র মঞ্চে তাঁর সঞ্চালনা, অফুরন্ত গুগলি আর চেনা হাসিতে মুগ্ধ কোটি কোটি দর্শক। এবার ছোট পর্দার দর্শকদের জন্য এক মেগাওয়াট ধামাকা নিয়ে হাজির হচ্ছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি।

দাদা আছেন ‘দাদাগিরি’তেই! বিগ বস বাংলার পাশাপাশি জলসায় আরও একটি কুইজ শো আনছে সৌরভ
দাদা আছেন ‘দাদাগিরি’তেই! বিগ বস বাংলার পাশাপাশি জলসায় আরও একটি কুইজ শো আনছে সৌরভ

বহু প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র সঞ্চালক হিসেবে প্রথমবার তাঁকে দেখা যাবে এটা তো বাসি খবর। তবে জানেন কি আরও একটি রিয়ালিটি শো নিয়ে স্টার জলসায় হাজির হবেন মহারাজ! একটি আন্তর্জাতিক স্তরের কুইজ শো-এর বাংলা ভার্সন সঞ্চালনা করার খবরে সিলমোহর দিয়েছেন সৌরভ নিজে।

ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া (UNI)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের এই নতুন প্রজেক্ট এবং ছোট পর্দায় কামব্যাক নিয়ে একগুচ্ছ এক্সক্লুসিভ তথ্য ভাগ করে নিয়েছেন দাদা।

‘বিগ বস বাংলা’-র হাত ধরে নতুন ইনিংস

হিন্দি টেলিভিশনে সলমন খানের ‘বিগ বস’ যেমন সুপারহিট, বাংলায় এর আগের সিজনগুলোতেও ‘বিগ বস’ নিয়ে উন্মাদনা কম ছিল না। তবে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় এই শো-টি এক অন্য মাত্রা পেতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে। ‘বিগ বস বাংলা’ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি সৌরভ জানান, বিগ বস বাংলা’ই নয়, সৌরভের ঝুলিতে রয়েছে আরও বড় চমক। একই সাথে তিনি পা রাখতে চলেছেন আন্তর্জাতিক স্তরের আরও একটি প্রজেক্টে।

সাক্ষাৎকারে মহারাজ খোলসা করে জানান, ‘হ্যাঁ, বিগ বস বাংলা-র পাশাপাশি আমি এই মুহূর্তে আরও একটি অত্যন্ত বড় মাপের আন্তর্জাতিক শো (International Show) নিয়ে কাজ করছি। কুইজ জঁরের। ৩৪ দিন স্টারকে দিতে হবে। ১৫ দিন বিগ বস, ১৭ দিন ওই ইন্টারন্যাশন্য়াল শো। খুব সাম্প্রতিক ওটা আন্তর্জাতিক স্তরে লঞ্চ হয়েছে। সেটা স্টার নিয়ে আসছে যার বাংলা ভার্সনটা আমি সঞ্চালনা করব'।

সৌরভ এই শো নিয়ে খুব বেশি কিছু খোলসা না করলেও জানা যাচ্ছে, স্টার প্লাসে অনিল কাপুর নিয়ে আসছেন ইন্ডিয়াকে টপ ১%, সেই শো-এর বাংলা ভার্সন স্টার জলসায় আনবেন সৌরভ।

ক্রিকেট পিচ থেকে শুরু করে রিয়্যালিটি শো-এর মঞ্চ, সর্বত্রই যে সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও সমানভাবে ‘ক্যাপ্টেন’, তা আরও একবার প্রমাণিত।

খেলা থেকে বিনোদন, সর্বত্রই ‘দাদাগিরি’

সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বাঙালি আবেগ এবং ভরসা। লর্ডসের মাঠে জামা ওড়ানো ক্যাপ্টেন থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরের ‘দাদা’ হয়ে ওঠার এই জার্নিতে টেলিভিশন এক মস্ত বড় ভূমিকা পালন করেছে। এর আগে ‘দাদাগিরি আনলিমিটেড’-এর একের পর এক সিজনে টিআরপি-র তালিকায় শীর্ষে থেকেছেন তিনি। এবার ‘বিগ বস বাংলা’ এবং এই নতুন আন্তর্জাতিক শো-এর হাত ধরে সৌরভের বিনোদন দুনিয়ার এই নতুন ইনিংস আরও কত রেকর্ড ভাঙে, সেটাই এখন দেখার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More