Dona Ganguly: পায়ে ঘুঙুর, সাথে জুতো! গুরুকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে বিতর্কে ডোনা; একই ভুল মেয়ে সানারও, হল ছিছিকার

‘শাস্ত্রীয় নৃত্যে ঘুঙুর কেবল অলঙ্কার নয়, স্বয়ং ঈশ্বর। আর ঈশ্বরের আরাধনা জুতো পরে হয় না’, ডোনার কীর্তিতে না-খুশ নৃত্যশিল্পীদের একটা বড় অংশ। 

Published on: Sep 16, 2026, 19:31:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম বিতর্ক ও ট্রোলিংয়ের মুখে প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী তথা সৌরভ-ঘরনী ডোনা গঙ্গোপাধ্যায়। একদিকে মেয়েকে সঙ্গে নিয়ে মঞ্চে ‘সীতাহরণ’ পারফর্ম করে শরীরের গড়ন (body shaming) নিয়ে কটাক্ষ, আর অন্যদিকে পায়ে ঘুঙুর পরা অবস্থায় জুতো পরে পোজ দেওয়া—দুই মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ডোনাকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

পায়ে ঘুঙুর, সাথে জুতো! গুরুকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে বিতর্কে ডোনা,মেয়ে সানার পায়েও জুতো, হল ছিছিকার
পায়ে ঘুঙুর, সাথে জুতো! গুরুকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে বিতর্কে ডোনা,মেয়ে সানার পায়েও জুতো, হল ছিছিকার

তবে সমালোচকদের বিঁধে শিল্পীর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছেন অপর জনপ্রিয় নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত।

‘ঘুঙুর স্বয়ং ঈশ্বর, জুতো পরে ধিক্কার!’: ক্ষোভ নৃত্যশিল্পী জাগৃতির

ডোনা গঙ্গোপাধ্যায়ের ফ্যাশন ও আচরণে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে অপমান করার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ ও তীব্র পোস্ট করেন নৃত্যশিল্পী জাগৃতি গোস্বামী ঘটক। ডোনার নাম না করে এবং তাঁর ছবিকে কেন্দ্র করে তিনি লেখেন, ‘দিদি আপনি নিজেকে যত বড়ই ডান্সার মনে করুন না কেন, ঘুঙুর পরে সাথে জুতো পরে যে ফ্যাশন শো করেছেন তা অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। শাস্ত্রীয় নৃত্যে ঘুঙুর কেবল অলঙ্কার নয়, স্বয়ং ঈশ্বর। আর ঈশ্বরের আরাধনা জুতো পরে হয় না। একজন নৃত্য শিক্ষক হয়ে আগামী প্রজন্মকে আপনি কী শিক্ষা দিচ্ছেন? নৃত্যশিল্পী হিসেবে আপনাকে ধিক্কার জানাচ্ছি, শেম অন ইউ’।

আরেক নেটিজেন ডোনা ও সানার জুতো ও ঘুঙরু পরা পায়ের ছবি পোস্ট করেলেখেন, ‘কি করে একজন এতো বড় শিল্পী এটা করতে পারে? ছোট থেকেই একজন নৃত্যশিল্পী হিসেবে শিখে এসেছি যে ঘুঙুর আমাদের সাধনা, তাহলে কি করে উনি এটা করতে পারলেন,, সত্যিই জানিনা’।

পরিস্থিতির বাধ্যবাধকতা ও বডি শ্যেনিংয়ের বিরুদ্ধে সোচ্চার অভিরূপ

ডোনাকে নিয়ে এমন কদর্য ট্রোলিং ও বডি শ্যেনিং দেখে আর চুপ থাকতে পারেননি নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত। ডোনার সমর্থনে এগিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় এক কড়া জবাব দেন তিনি। অভিরূপের বক্তব্য, ‘ডোনার মতো আন্তর্জাতিক মানের একজন শিল্পীকে যেভাবে বডি শেমিং করা হচ্ছে, তা দেখে আমি স্তব্ধ! যে জায়গায় অনুষ্ঠানটি হচ্ছিল সেটি কোনো প্রথাগত অডিটোরিয়াম ছিল না, একটি মিউজিয়াম। গ্রীন রুম থেকে মঞ্চের দূরত্ব অনেক বেশি হওয়ায় পরিস্থিতির খাতিরে তাঁকে সাময়িকভাবে জুতো পরতে হয়েছিল। সেই মুহূর্তের ছবি তুলে মিডিয়া ট্রোল করছে, অথচ গুরুর প্রতি তাঁর এত বড় শ্রদ্ধার আয়োজন কেউ দেখছে না! নিজের সুখ্যাতি আর স্বামীর পরিচয় নিয়ে যাঁরা হিংসা করছেন, তাঁদের আগে অপরকে সম্মান জানাতে শেখা উচিত।’

গুরুর জন্মশতবর্ষে আন্তর্জাতিক স্তরের শিল্পীদের এক ছাদের তলায় এনে ডোনার এই অসামান্য প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে ট্রোলারদের যোগ্য জবাব দিয়েছেন অভিরূপ। আপাতত ডোনা গঙ্গোপাধ্যায়ের এই ‘জুতো-ঘুঙুর’ বিতর্ক নিয়ে দ্বিখণ্ডিত নাচের জগৎ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More