Parineeta Update: ‘রায়ানকে সুগার ড্যাডি বানাবেন না, পারুলকেই চাই’,পার্বতীতে না-খুশ পরিণীতার দর্শক!

ন্যাড়াগোয়ালের বিটি পারুলের বদলে পার্বতীকে মেনে নিতে পারছে না পরিণীতার দর্শক। ক্ষোভে ফুঁসছে রায়ান-পারুল ভক্তরা। 

Published on: Oct 1, 2026, 12:00:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)-র সাম্প্রতিক প্লট ও ২০ বছরের লিপ (Leap) নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন দর্শকরা। রায়ান ও পারুলের এত লড়াই, ভালোবাসা ও সংগ্রামের পর যে সুন্দর সংসারের আশা দর্শকরা করেছিলেন, তা নিমেষেই ছারখার হয়ে যাওয়ায় চরম হতাশ অনুরাগীরা।

‘রায়ানকে সুগার ড্যাডি বানাবেন না, পারুলকেই চাই’,পার্বতীতে না-খুশ পরিণীতার দর্শক!
‘রায়ানকে সুগার ড্যাডি বানাবেন না, পারুলকেই চাই’,পার্বতীতে না-খুশ পরিণীতার দর্শক!

সংযুক্তার ষড়যন্ত্র পারুলকে নিখোঁজ করে দেওয়া এবং রায়ানের এক সন্তান হারিয়ে যাওয়ার পর গল্পের মোড় নিয়েছে ২০ বছর পর। যেখানে প্রবেশ ঘটেছে পার্বতী নামের এক চরিত্রের, যাকে হুবহু পারুলের মতো দেখতে। আর এই নতুন ট্র্যাক নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।

‘ভালোবাসাটা তো পূর্ণ হলো না!’: দর্শকদের আফসোস

দাদুর ইচ্ছেতে গ্রামের চঞ্চল মিষ্টি মেয়ে পারুল ও শহুরে রায়ানের সম্পর্কের সূচনা হয়েছিল। সমস্ত পারিবারিক অশান্তি ও ভুল বোঝাবুঝি কাটিয়ে যখন তারা এক হলো, দুটো সন্তানকে নিয়ে নতুন সংসার সাজাবে— ঠিক তখনই নেমে এলো অন্ধকার।

দর্শকদের প্রশ্ন—'যে দুটো মানুষ এত কষ্ট করে একে অপরকে পেল, তারা তো শুধু প্রেম করতে চায়নি! তারা চেয়েছিল পাশাপাশি থেকে সন্তানদের বড় করতে, একটা ছোট্ট পৃথিবী বানাতে। সেই সংসারটাই তৈরি হওয়ার আগেই ভেঙে গেল। পার্বতী পারুলের মতো দেখতে হলেও রায়ান আর পারুলের হারিয়ে যাওয়া জীবন তো আর কোনোদিন ফিরে আসবে না!'

‘রায়ানকে সুগার ড্যাডি বানাবেন না!’: লেখকদের প্রতি দর্শকদের আর্জি

গল্পের এই মোড়ে পার্বতীর এন্ট্রি ও তার সাথে রায়ানের আগামী দিনের সমীকরণ নিয়ে চিন্তিত দর্শকরা। ইতোমধ্যে পার্বতীর এক বয়ফ্রেন্ডের ট্র্যাক রয়েছে এবং অন্যদিকে রায়ানেরও বিবাহযোগ্য মেয়ে মনি রয়েছে। পার্বতী কি রায়ান আর পারুলের হারিয়ে যাওয়া মেয়ে? নাকি পারুলের পুর্নজন্ম— সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দর্শক মনে। প্রসঙ্গত, পার্বতীর প্রেমিকের চরিত্রে এই মেগায় এখন থেকে দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে। যাঁকে শেষবার জলসার ‘কম্পাস’ ধারাবাহিকে দেখেছে দর্শক।

এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। দর্শকদের একাংশের স্পষ্ট বক্তব্য, ‘দয়া করে রায়ানের সঙ্গে পার্বতীর কোনো প্রেমের বা রোমান্টিক অ্যাঙ্গেল দেবেন না! রায়ানকে সুগার ড্যাডি বানানোর দরকার নেই। রায়ানের থেকে পার্বতীকে কেবল স্নেহের পাত্রী বা সন্তানের মতো সম্মান দেওয়াটাই যুক্তিসঙ্গত।’ তাই চিরদিনই তুমি যে আমারের ট্র্য়াক যেন কপি না করেন লেখক, রাখা হয়েছে সেই আর্তি।

অনেকে আবার ট্রোল করে বলছেন, ‘গল্পের গরু এখন গাছে উঠে গেছে!’ আবার অনেকের দাবি, অন্য গল্প টুকলি করে চালিয়ে দেওয়া হচ্ছে। রায়ান কি পার্বতীর মধ্যে তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে স্নেহের চোখে আগলে রাখবে, নাকি চিত্রনাট্য অন্য কোনো দিকে মোড় নেবে— তা দেখার জন্যই অপেক্ষা করছেন ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা। যদিও ‘ন্যাড়াগোয়ালের বিটি’ পারুলের বদলে পার্বতী রূপে ঈশানীকে পেয়ে মোটেই সন্তুষ্ট নয় দর্শক।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More