Bigg Boss Bangla: ঝিলম-অনুষ্কার বিদায়ের পর ডাবল চমক! ওয়াইল্ড কার্ডে বিগ বসে ঢুকছেন জলসার এই নায়িকা, সঙ্গী সৌরভ দাস?

বিগ বস বাংলায় জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি: ঝিলম গুপ্ত ও অনুষ্কা ঘোষের বিদায়ের পর শো-এর টিআরপি বাড়াতে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে পা রাখতে চলেছেন ‘মন্টু পাইলট’ খ্যাত সৌরভ দাস এবং ‘ইষ্টি কুটুম’-এর বাহামণি অর্থাৎ রনিতা দাস।

Published on: Oct 14, 2026, 16:00:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগ বস বাংলা’-র অন্দরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। একদিকে যেমন তীব্র প্রতিযোগিতা, অন্যদিকে তেমনই আচমকা বিদায়ের ঝড়! পিত্তথলির পাথরের যন্ত্রণায় শো থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন প্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত। আবার মাত্র দুই সপ্তাহের মাথায় ‘দাদার দরবার’ থেকে এলিমিনেট হয়ে ছিটকে গেছেন স্প্লিটসভিলা খ্যাত মডেল অনুষ্কা ঘোষও। ঘরে এখন নিরঞ্জন নতুন ক্যাপ্টেন। তবে অনুষ্কা ও ঝিলমের এই জোড়া বিদায়ের পরই শো-এর টিআরপি (TRP) বাড়াতে এবং নতুন ধামাকা তৈরি করতে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মেকাররা!

ঝিলম-অনুষ্কার বিদায়ের পর ডাবল চমক! ওয়াইল্ড কার্ডে বিগ বসে ঢুকছেন জলসার এই নায়িকা, সঙ্গী সৌরভ দাস?
ঝিলম-অনুষ্কার বিদায়ের পর ডাবল চমক! ওয়াইল্ড কার্ডে বিগ বসে ঢুকছেন জলসার এই নায়িকা, সঙ্গী সৌরভ দাস?

অবশেষে বিগ বসে ‘মন্টু পাইলট’ সৌরভ দাস:

টেলিপাড়ায় তীব্র গুঞ্জন, চলতি সপ্তাহেই নাকি ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে সারপ্রাইজ এন্ট্রি নিতে চলেছেন ‘মন্টু পাইলট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস! আসলে শো শুরু হওয়ার সময় থেকেই সৌরভের যুক্ত হওয়া নিয়ে ব্যাপক চর্চা চলছিল। কিন্তু শেষ মুহূর্তে মায়ের শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি এবং তাঁর জায়গায় অনুষ্কাকে দেখা গিয়েছিল।

বর্তমানে ‘রাঁধুনি না কাঁদুনি’ শো-তে নজরকাড়া সৌরভ দাস তাঁর স্পষ্টবক্তা স্বভাবের জন্য পরিচিত। সৌরভের এই এন্ট্রি বিগ বসের হাইভোল্টেজ পরিবেশকে যে আরও কতটা উত্তপ্ত করে তুলবে, তা নিয়ে উৎসুক দর্শকেরা।

‘ইষ্টি কুটুম’-এর বাহামণি রনিতা দাসেরও এন্ট্রি?

চমকের এখানেই শেষ নয়! সৌরভ দাসের সাথে সাথে ওটিটি ও ছোটপর্দার জনপ্রিয় মুখ, ‘ইষ্টি কুটুম’ খ্যাত ‘বাহামণি’ অর্থাৎ রনিতা দাসের নাম নিয়েও জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, তিনিও নাকি চলতি সপ্তাহে দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে পা রাখতে পারেন। রণিতাকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছে স্টার জলসারই সদ্য শেষ হওয়া মেগা সিরিয়াল ও মোর দরদিয়াতে। সিরিয়াল শেষ হতে না হতেই বিগ বসের ঘরে রণিতা? চর্চা এমনটাই।

সোনামণি সাহা, সৃজলা গুহ-র মতো জলসা কন্য়েরা ইতিমধ্যেই রয়েছেন বিগ বসের ঘরে। রণিতার আগমনে বিগ বসের ঘরের অন্দরের সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখবার। এই নয়া টুইস্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More