Dharyam 3 Advance Booking: মুক্তির আগেই ৩৭ কোটির ব্যবসা ‘দৃশ্যম ৩’-এর! প্রথম দিনে আয়ের লক্ষ্যমাত্রা কত?
অজয় দেবগন ও জয়দীপ আহলাওয়াত অভিনীত ‘দৃশ্যম ৩’ মুক্তি পেতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব হওয়ায় ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
অজয় দেবগন ও জয়দীপ আহলাওয়াত অভিনীত ‘দৃশ্যম ৩’ মুক্তি পেতে চলেছে ২ অক্টোবর। এই ছবির হাত ধরেই শেষ হতে চলেছে জনপ্রিয় ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি। বিজয় সালগাঁওকর পুলিশের চোখে ধুলো দিতে এবার কোন চাল চালবেন, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। আর সেই উন্মাদনারই প্রতিফলন দেখা যাচ্ছে ছবির অগ্রিম টিকিট বুকিংয়ে। মুক্তির আগেই প্রথম তিন দিনের জন্য বুকিং থেকে ছবির আয় ৩৭ কোটি টাকার গণ্ডি।

প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে কত আয় ‘দৃশ্যম ৩’-এর?
Sacnilk.com-এর তথ্য অনুযায়ী, ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে ব্লকড সিট-সহ ২৮.৮৪ কোটি টাকা আয় করেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রথম তিন দিনের বুকিং মিলিয়ে সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত ছবির আয় দাঁড়িয়েছে ৩৭.৮৭ কোটি টাকা।
রাজ্যভিত্তিক অগ্রিম বুকিংয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। এরপর রয়েছে দিল্লি ও গুজরাত। ছবির মুক্তির আগে কোন রাজ্যে কত টাকার টিকিট বিক্রি হয়েছে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে।
সবচেয়ে বেশি কোন শহরে বিক্রি হয়েছে টিকিট?
কোন শহরে সবচেয়ে বেশি আয় হয়েছে তা দেখতে গেলে দিল্লির নাম সবচেয়ে ওপরে আসে। অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে দিল্লিতে ‘দৃশ্যম ৩’ ৪.৫৩ কোটি টাকা উপার্জন করেছে। অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই, যেখানে উপার্জন হয়েছে ৩.৭৩ কোটি টাকা। পুণেতে ১.৬৯ কোটি টাকা, বেঙ্গালুরুতে ৯০.১৩ লাখ টাকা এবং কলকাতায় ৭৮.৩৩ লাখ টাকার আয় হয়েছে।
‘দৃশ্যম ৩’-এ বিজয়ের মুখোমুখি কে?
এবার বিজয় সালগাঁওকরের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে আসছেন ক্রাইম ব্রাঞ্চের এসপি রাজবীর সিং তোমর। এই চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। ফলে অজয় দেবগনের সঙ্গে জয়দীপের সংঘাত ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে।
ছবিতে অজয় দেবগন ও জয়দীপ আহলাওয়াত ছাড়াও রয়েছেন শ্রিয়া শরণ, তব্বু, ইশিতা দত্ত, রজত কাপুর এবং প্রকাশ রাজ। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।
দু’বছর পর বলিউডে ফিরছেন লাকি আলি
‘দৃশ্যম ৩’-এ দর্শকদের জন্য আরও একটি বিশেষ চমক রয়েছে। ছবিতে লাকি আলির গাওয়া ‘মুসকুরা দো’ গানটি শোনা যাবে। প্রায় দু’বছর পর এই গানের মাধ্যমে বলিউডে ফিরছেন গায়ক।
এর আগে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দো অউর দো পেয়ার’ ছবিতে ‘তু হ্যায় কহাঁ’ গানটি গেয়েছিলেন তিনি। তারও আগে ২০১৫ সালে ‘তমাশা’ ছবিতে তাঁর গাওয়া ‘সফরনামা’ গানটি জনপ্রিয়তা পেয়েছিল।
কোথায় দেখতে পাবেন ‘দৃশ্যম’-এর প্রথম দুই পর্ব?
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই ছবি আবার দেখে নিতে চাইলে রয়েছে ওটিটি-র সুবিধা। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত। দ্বিতীয় ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অভিষেক পাঠক।
IMDb-তে দুটি ছবিরই রেটিং ৮.২ বলে উল্লেখ করা হয়েছে। ‘দৃশ্যম ৩’ মুক্তির আগে প্রথম দুই পর্ব দেখতে পারবেন অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


