বক্স অফিসে বিজয় সালগাঁওকরের শেষ চাল! প্রথম দিনেই ৫৬ কোটির ব্যবসা ‘দৃশ্যম ৩’-এর, ধুয়েমুছে গেল ‘পাঠান’-এর রেকর্ড

বক্স অফিসে দৃশ্যম ঝড়। প্রথম দিন রেকর্ড ব্যবসা অজয় দেবগণের ছবির। কত আয় করল ছবি?

Published on: Oct 2, 2026, 22:30:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মুক্তির আগেই বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল অজয় দেবগনের মোস্ট অ্যাওয়েটেড ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর শুভলগ্নে প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই বক্স অফিসে একপ্রকার তাণ্ডব শুরু করেছে বিজয় সালগাঁওকরের এই শেষ লড়াই। দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং মাউথ পাবলিসিটির জোর নিয়ে প্রথম দিনেই এক অবিশ্বাস্য অঙ্কের ব্যবসা হাঁকাল এই ছবি।

বক্স অফিসে বিজয় সালগাঁওকরের শেষ চাল! প্রথম দিনেই ৫৬ কোটির ব্যবসা ‘দৃশ্যম ৩’-এর
বক্স অফিসে বিজয় সালগাঁওকরের শেষ চাল! প্রথম দিনেই ৫৬ কোটির ব্যবসা ‘দৃশ্যম ৩’-এর

অ্যাডভান্স বুকিংয়েই কেল্লাফতে:

গত ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল ‘দৃশ্যম ৩’-এর অ্যাডভান্স বুকিং। মুক্তির আগেই ২৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে যায়, যা হিন্দি সিনেমার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ওপেনিং ডে অ্যাডভান্স কালেকশন। মুক্তির দিন পর্যন্ত অ্যাডভান্স কালেকশন ছাড়িয়ে যায় ৫০ কোটি টাকার গণ্ডি। অ্যাডভান্সেই বিক্রি হয়েছিল প্রায় ১৩ লক্ষ টিকিট।

প্রথম দিনেই রেকর্ড লক্ষ্মীলাভ:

মুক্তির দিন অর্থাৎ শুক্রবার সকালে প্রেক্ষাগৃহে টিকিটের চাহিদা ছিল প্রায় ৪০ শতাংশ, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে ২ ও ৩ নম্বর শহরের সিঙ্গল স্ক্রিনগুলোতে হাউজফুল শো-তে পরিণত হয়। ১লা অক্টোবর রাতের মধ্যে শুধুমাত্র ভারত থেকেই ছবির নিট আয় পৌঁছে গিয়েছে ৫৬.০৪ কোটি টাকায়! চলতি বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এটি অজয় দেবগনের ক্যারিয়ারের অন্যতম সেরা ওপেনিং হিসেবে আত্মপ্রকাশ করল।

পিছনে ফেলল ‘পাঠান’, ‘বর্ডার ২’ থেকে ‘সুলতান’কে:

চলচ্চিত্র বিশেষজ্ঞরা প্রথমে ধরে নিয়েছিলেন ছবিটি প্রথম দিনে ২৫ থেকে ৩০ কোটি টাকার ব্যবসা করবে। কিন্তু শুক্রবার দুপুরেই টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘BookMyShow’-তে প্রতি ঘণ্টায় প্রায় ৭০,০০০০০ টিকিট বিক্রি হতে থাকে, যা ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’-এর রেকর্ডকেও (ঘণ্টায় ৬৮ হাজার টিকিট) টেক্কা দিয়েছে। এ বছরের মেগা হিট ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পরেই সবচেয়ে বড় ওপেনিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ‘দৃশ্যম ৩’। পিছনে ফেলে দিয়েছে ‘বর্ডার ২’ (৩০ কোটি), ‘মির্জাপুর দ্য মুভি’ (২৫ কোটি) এবং ‘আওয়ারাপান ২’ (২২ কোটি)-র মতো ছবিকে। এমনকি সলমন খানের সর্বকালের সেরা হিট ‘সুলতান’-এর (৩৬ কোটি) প্রথম দিনের রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছে বিজয়ের এই নতুন টুইস্ট।

অভিষেক পাঠক পরিচালিত এই শেষ পর্বে অজয় দেবগনের সঙ্গে আগের মতোই দেখা মিলেছে তাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ঈশিতা দত্তদের। তবে এবার নতুন সংযোজন হিসেবে বাজিমাত করেছেন জয়দীপ অহলাওয়াত, প্রকাশ রাজ এবং সৌরভ শুক্লা। সিনেমাটি দেখার পর ভক্তদের মুখে মুখে এখন একটাই কথা— “বিজয় সালগাঁওকর ও তাঁর পরিবারকে বাঁচানোর এই শেষ চাল সত্যিই অনবদ্য!'

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More