জেলার ২-এর ধাক্কা! বক্স অফিসে কমল অজয় দেবগনের দৃশ্যম ৩-এর আয়, ১৪ দিনে কত আয়?

অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে দুর্দান্ত শুরু করলেও এবার প্রতিযোগিতার মুখে ছবিটি। রজনীকান্তের ‘জেলার ২’ প্রেক্ষাগৃহে আসতেই নজর বৃহস্পতিবারের আয়ের দিকে। মুক্তির ১৪তম দিনে কত কোটি টাকা ঘরে তুলল অজয় দেবগনের সাসপেন্স থ্রিলার?

Published on: Oct 16, 2026, 14:40:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

অজয় দেবগনের বহু প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যম ৩’ মুক্তির পর থেকেই বক্স অফিসে নজরকাড়া ব্যবসা করছে। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। সমালোচক থেকে সাধারণ দর্শক—অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়েছে এই সাসপেন্স থ্রিলার। তবে এবার বক্স অফিসে অজয় দেবগনকে টক্কর দিতে হাজির দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘জেলার ২’। নতুন ছবির মুক্তির পর ‘দৃশ্যম ৩’-এর আয়ের দিকে নজর রয়েছে সিনেমাপ্রেমীদের।

দৃশ্যম ৩ বক্স অফিস কালেকশন।
দৃশ্যম ৩ বক্স অফিস কালেকশন।

‘জেলার ২’-এর মুক্তির পর কত আয় ‘দৃশ্যম ৩’-এর?

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ আবারও বিজয় সালগাঁওকরের চরিত্রে দেখা গিয়েছে অজয় দেবগনকে। ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জয়দীপ আহলাওয়াত। দুই অভিনেতার অভিনয়ই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

বক্স অফিসে প্রথম দিনেই ৬২ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। তবে দ্বিতীয় সপ্তাহে এসে আয়ের অঙ্কে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। Sacnilk-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে অর্থাৎ বৃহস্পতিবার, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ছবিটি ভারতে ৩.০২ কোটি টাকা সংগ্রহ করেছে। এর ফলে ভারতে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৩১.৭৭ কোটি টাকা।

তবে বৃহস্পতিবারের এই অঙ্ক প্রাথমিক হিসাব। দিনের শেষে চূড়ান্ত সংগ্রহে পরিবর্তন হতে পারে। অন্যদিকে, রজনীকান্তের ‘জেলার ২’ প্রেক্ষাগৃহে আসায় বক্স অফিসের প্রতিযোগিতা আরও জমে উঠেছে।

‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে কিছু কথা

অভিষেক পাঠক পরিচালিত এই ছবিতে অজয় দেবগন ও জয়দীপ আহলাওয়াত ছাড়াও রয়েছেন তব্বু, শ্রিয়া শরণ, প্রকাশ রাজ, ইশিতা দত্ত এবং রজত কাপুর। ছবিটি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হিসেবে পরিচিত হলেও নির্মাতারা এর নাম রেখেছেন ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’।

পরিচালক অভিষেক পাঠক জানিয়েছিলেন, ছবির নামের সঙ্গে ‘৩’ জুড়ে দিলে দর্শকদের মনে পরবর্তী পর্ব আসার প্রত্যাশা তৈরি হতে পারে। কিন্তু এই ছবির মাধ্যমে গল্পের সমাপ্তি টানতে চেয়েছেন নির্মাতারা। সেই কারণেই ‘দ্য কনক্লুশন’ নামটি বেছে নেওয়া হয়েছে।

প্রথম সপ্তাহ২৪৫.৫০ কোটি টাকা
দ্বিতীয় সপ্তাহ৮৬.২৭ কোটি টাকা
১৪তম দিন৩.০২ কোটি টাকা
মোট কালেকশন৩৩১.১৭ কোটি টাকা

মালয়ালম ছবির হিন্দি রিমেক ‘দৃশ্যম’

মোহনলালের অভিনীত মালয়ালম ছবির হিন্দি সংস্করণ হিসেবে শুরু হয়েছিল ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি। ২০১৫ সালে মুক্তি পায় অজয় দেবগনের ‘দৃশ্যম’, তার পর ২০২২ সালে আসে ‘দৃশ্যম ২’। দুই ছবিতেই বিজয় সালগাঁওকরকে দেখা গিয়েছে পরিবারের এক সদস্যকে ঘিরে তৈরি হওয়া অপরাধের তদন্তে পুলিশকে নিজের বুদ্ধি দিয়ে বারবার বিভ্রান্ত করতে।

তৃতীয় পর্বেও সেই রহস্য ও টানটান উত্তেজনা দর্শকদের আকর্ষণের অন্যতম কারণ। এখন দেখার, ‘জেলার ২’-এর সঙ্গে প্রতিযোগিতায় আগামী দিনে বক্স অফিসে কতটা দাপট ধরে রাখতে পারে অজয় দেবগনের ছবি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More