দুলারিকে মারতে পাঠানো হল ট্রাক, বিপদের মুখে ঋদ্ধও, স্যারকে কি বাঁচাতে পারবে সে?

যবে থেকে দুলারি শহরে এসেছে, তবে থেকেই তার একের পর এক শত্রু সংখ্যা বেড়েই চলেছে। অনুষার ষড়যন্ত্রের কবলে পড়ে বারবার সমস্যায় পড়তে হচ্ছে দুলারিকে। যদিও ভাগ্যজোরে সে বারবার বেঁচেও যাচ্ছে। কিন্তু এবার প্রাণ সংশয় হতে চলেছে দুলারির।

Published on: Sep 6, 2026, 16:01:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যবে থেকে দুলারি শহরে এসেছে, তবে থেকেই তার একের পর এক শত্রু সংখ্যা বেড়েই চলেছে। অনুষার ষড়যন্ত্রের কবলে পড়ে বারবার সমস্যায় পড়তে হচ্ছে দুলারিকে। যদিও ভাগ্যজোরে সে বারবার বেঁচেও যাচ্ছে। কিন্তু এবার প্রাণ সংশয় হতে চলেছে দুলারির।

দুলারিকে মারতে পাঠানো হল ট্রাক, বিপদের মুখে ঋদ্ধও
দুলারিকে মারতে পাঠানো হল ট্রাক, বিপদের মুখে ঋদ্ধও

‘দুলারি’ ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেয়েছে ইতিমধ্যে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, দুলারিকে একেবারে মেরে ফেলার জন্য তৎপর হয়েছে অনুষা। সে কিছুতেই তার প্রতিদ্বন্দ্বীকে সহ্য করতে পারছে না। তাই আর কলেজ থেকে নয় এবার পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্যই ষড়যন্ত্র ফাঁদল সে।

আরও পড়ুন: নিজেই চেয়েছিলেন বাড়ি যেতে, ‘বিগ বস বাংলা’ তাই বিদায় জানাল অনিন্দ্যকে

দুলারিকে মারার জন্য যে ট্রাক পাঠানো হয় সে জানতো না দুলারির সঙ্গে রয়েছে তার কলেজের স্যার ঋদ্ধ। না জানারই কথা কারণ দুলারি একাই বাড়ি যাচ্ছিল কিন্তু পথে হঠাৎ করেই স্যারের সঙ্গে দেখা হয়ে যায়। ঋদ্ধ যখন দুলারিকে বলে সে তাকে বাড়ি ছেড়ে আসবে তখন আর না বলতে পারেনা দুলারি।

ইতিমধ্যেই দুলারিকে মারার জন্য যে ট্রাক পাঠানো হয় সেটি পিছনে নেওয়া শুরু করে দেয় দুলারির। পিছন থেকে বাইকে ধাক্কা মারতে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে যায়। দুলারির জ্ঞান এলেও ঋদ্ধ অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকে। তাহলে কি দুলারিকে সঙ্গে নেওয়াই ভুল হল ঋদ্ধর।

স্যারকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে দুলারি? সে কি কোনদিন জানতে পারবে না নিজের আসল পরিচয়? যখন সে নিজের আসল পরিচয় জানবে, তখন কি করবে সে? এমন অনেক প্রশ্নের উত্তর জানা যাবে এই ধারাবাহিকের হাত ধরে। ধারাবাহিকের এই ধুমধুমার দু দিনের পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে ৭ এবং ৮ সেপ্টেম্বর ঠিক বিকেল পাঁচটায়।

আরও পড়ুন: 'আমি চাই সায়ক একটু শান্তি পাক', বিগ বসে যাওয়ার জল্পনা উড়িয়ে দিলেন স্যান্ডি

ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেবপ্রিয়া বসু, যিনি ইতিমধ্যে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করলেও মুখ্য চরিত্রে এই প্রথম অভিনয় করছেন। অন্যদিকে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পর এই ধারাবাহিকের হাত ধরে আবার ফিরে এসেছেন নীল ভট্টাচার্য।