গুরুদেবের কথা কি মিলবে এবার, দুলারি জানতে পারবে তার জন্ম পরিচয়?

সরল সাদাসিধা গ্রামের মেয়ে দুলারি। শহরে সে এসেছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু শহরে এসে একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে থাকছে দুলারি। কিন্তু শহরে শুধুই সমস্যার মুখে পড়েছে তা নয়, দুলারির কাছে পেয়েছে এমন কিছু মানুষকে যারা তাকে আগলে রাখে। তাদের মধ্যেই একজন হলেন প্রমিতা দেবী।

Published on: Oct 6, 2026, 21:37:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সরল সাদাসিধা গ্রামের মেয়ে দুলারি। শহরে সে এসেছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু শহরে এসে একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে থাকছে দুলারি। কিন্তু শহরে শুধুই সমস্যার মুখে পড়েছে তা নয়, দুলারির কাছে পেয়েছে এমন কিছু মানুষকে যারা তাকে আগলে রাখে। তাদের মধ্যেই একজন হলেন প্রমিতা দেবী।

দুলারি জানতে পারবে তার জন্ম পরিচয়?
দুলারি জানতে পারবে তার জন্ম পরিচয়?

প্রমিতা দেবী জানেন না দুলারি তার বড় নাতনি। কিন্তু অজান্তেই তাকে ভীষণ ভালোবেসে ফেলেন তিনি। এদিকে দুলারি ধারাবাহিকের নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, গুরুদেব জানিয়েছেন প্রমিতা দেবী তার বড় নাতনির খোঁজ পাবেন। নির্ধারিত দিনে গোটা বাড়ি সাজিয়ে তোলেন প্রমিতা দেবী।

ঈশ্বরের কাছে যখন নিজের বড় নাতনির কথা স্মরণ করছেন প্রমিতা দেবী ঠিক তখনই সেখানে চলে আসে দুলারি। প্রমিতা দেবীর আর বুঝতে বাকি থাকে না দুলারি হল তার সেই হারিয়ে যাওয়া বড় নাতনি। ছুটে গিয়ে তিনি দুলারিকে জড়িয়ে ধরেন। এদিকে দুলারি কিছু বুঝে উঠতে পারে না।

প্রমিতা দেবী দুলারিকে যখনই বলেন যে তিনি এবার দুলারিকে তার আসল সত্যি জানাবেন ঠিক তখনই তিনি জ্ঞান হারান। দুলারি কি নিজের জন্ম পরিচয় জানতে পারবে? আগামী দিনে কোন দিকে এগিয়ে যাবে দুলারির জীবন? জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলায়।