‘সোশ্যাল মিডিয়া কিন্তু দুর্নিবারময়…’! ফের দর্শকদের রোষে সৌরভ, বিগ বস বাংলা নিয়ে ‘ফ্লপ গঙ্গোপাধ্যায়’ কটাক্ষ

শনিবার দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কটাক্ষের মুখে পড়তে হয় দুর্নিবার সাহাকে। তবে মহারাজের ব্যবহারে বেশ অসন্তুষ্ট গায়কের ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ফের কটাক্ষে দাদা। 

Published on: Oct 11, 2026, 10:00:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শনিবার বিগ বস বাংলা-র ঘরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিশানায় দুর্নিবার সাহা। গায়ককে নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করতে দেখা গেল দাদাকে। একাধিক কারণে সৌরভের কাছে সমালোচিত তিনি। প্রথম তো রাজবীরের জন্মদিনের কেক কাটার সময় তাঁর অনুপস্থিত থাকা ভালো লাগেনি মহারাজের। একইসঙ্গে দীপেন্দু ঘর থেকে ভোট আউট হওয়ার পর দুর্নিবার ঘরের সকলকে ‘কুকুর’ বলায় মুখোমুখি হলেন কটাক্ষের। সঙ্গে ঝিলমের সঙ্গে ‘অনুচিত ব্যবহার’-এর জন্যও শুনতে হয়েছে কথা।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর চটল দুর্নিবারের ভক্তরা।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর চটল দুর্নিবারের ভক্তরা।

এখানেই শেষ নয়, একাধিকবার গায়ককে নিয়ে উপহাস করতে দেখা যায় সৌরভকে। যখন দুর্নিবার জানান যে, রাগের মাথায় কী কী বলেছেন সেটাও তাঁর মনে নেই। তখন জীতু-সোনামণিদের সঙ্গে গলা মিলিয়ে ‘টোন কাটেন’ দাদাও। এমনকী, ঝিলম যখন জানান যে, তিনি দুর্নিবারকে ক্ষমা করে দিয়েছেন তখনো আসে খোঁচা। কখনো ‘প্রিয় বন্ধুরা পিছনে ছুড়ি মারছে’ এমন কথা বলেন তিনি। আবার কখনো ঝিলমকে প্রশ্ন, ‘ক্ষমা করে দেওয়ার পরেও, মনে কি দুর্নিবারের ব্যবহার নিয়ে ক্ষত নেই কোনো’?

আর এতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর চটেছেন দুর্নিবার ভক্তরা। রীতিমতো সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করা হচ্ছে। একজন লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এখন দুর্নিবারময়। ফ্লপ গঙ্গোপাধ্যায় কী বলল তাতে কিছু যায় আসে না।’ আরেকজন লেখেন, ‘উনি তো একটা স্ক্রিপ্ট মুখস্থ করে আসেন, তারপর সেটাই বারবার বলতে থাকেন। কোনো নিজস্বতা নেই। আসলে ওনার শিরদাঁড়াটাই হারিয়ে গিয়েছে।’

শনিবার দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষভাবে প্রশংসা করেন ঝিলম ও নিরঞ্জনের। একটা জিনিস যা বিশেষভাবে নজর কেড়েছে তা হল রাজবীর ও জীতু কমলের মধ্যে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যার প্রধান কারণ নন্দিনীর সরাসরি পরের সপ্তাহে নমিনেশনে যাওয়া। এখন দেখার বিগ বসের এই এলায়েন্স ভেঙে নতুন করে কোনো গ্রুপ তৈরি হয় কি না!

অন্যদিকে, ইতিমধ্যেই দুর্নিবার-ঝিলমের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তনুশ্রী, সোনামণিরা। এমনকী, দুজনকে নিয়ে হাসাহাসিও করতে দেখা গিয়েছে। ঝিলম তো নমিনেটও করেছিলেন দুর্নিবারকে। অর্থাৎ বদলাচ্ছে ঘরের পরিস্থিতি। যদিও এখনো অনেক পথচলা বাকি।

প্রসঙ্গত, শনিবার দাদাগিরিতে প্রোমোশনের জন্য এসেছিল টিম বহুরূপী। সেখানে শিবপ্রসাদকে বলতে শোনা যায়, বিগ বসের ঘরের সদস্যদের এত রূপ, যে তাঁরা ঘোল খাইয়ে দিয়েছেন খোদ সৌরভকে। তবে শিবপ্রসাদের এই কথার প্রতিবাদ করে দাদা বলেন, ‘আমাকে পারেনি। প্রথম সপ্তাহটা ওরা লিড করেছিল। তারপর থেকে কন্ট্রোল আমার হাতে।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More