প্রাক্তন বউমা মিনাক্ষীর উপর ‘টাকা হাতানো’র অভিযোগ তুলেছিলেন দুর্নিবারের মা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরনো ফেসবুক পোস্ট

নেটপাড়ার একাংশ খুঁজে বার করেছে ডালিয়া-র করা একটু পুরনো ফেসবুক পোস্ট। যা তিনি করেছিলেন ছেলের প্রথম বিয়ে ভাঙার পরপরই। মিনাক্ষী-র সঙ্গে ডিভোর্স ও মোহরের সঙ্গে দুর্নিবারের সম্পর্কের কথা সামনে আসার পর, ট্রোল শুরু হয়েছিল নেটপাড়ায়। তখনই প্রাক্তন বউমানর নিন্দে করে পোস্টটি করেছিলেন ডালিয়া।

Published on: Nov 13, 2026, 18:02:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগ বস বাংলার পারিবারিক সপ্তাহে অতিথি হিসেবে দেখা গিয়েছিল দুর্নিবার সাহা-র মা ডালিয়া বসু সাহাকে। আর নিজের উপস্থিতি দিয়ে নেটপাড়ার মন জয় করে নেন তিনি। তিনি পেশাগতভাবে একজন খ্যাতনামা বাচিকশিল্পী ও আবৃত্তিকার ডালিয়া। ছেলের সঙ্গে যৌথভাবে একটি পারফরমেন্স করেন ডালিয়া। তবে বিশেষ যে কারণে তিনি দর্শকদের নজর কাড়েন তা হল, তাঁর স্পষ্টভাষী স্বভাব। ছেলের পক্ষ নিয়ে তিনি মিষ্টি মুখেই কটাক্ষ করেন জীতু-সৃজলাকে। যা অবশ্য ভালোলাগেনি অনেকেরই। নেটিজেনদের একাংশের মত, বিশেষ করে সৃজলা ইস্যুতে তাঁর উচিত ছিল আগে ছেলেকে এই নিয়ে প্রশ্ন করা।

দুর্নিবারের মা ডালিয়া পুরনো পোস্ট ভাইরাল।
দুর্নিবারের মা ডালিয়া পুরনো পোস্ট ভাইরাল।

এরই মাঝে নেটপাড়ার একাংশ খুঁজে বার করেছে ডালিয়া-র করা একটু পুরনো ফেসবুক পোস্ট। যা তিনি করেছিলেন ছেলের প্রথম বিয়ে ভাঙার পরপরই। মিনাক্ষী-র সঙ্গে ডিভোর্স ও মোহরের সঙ্গে দুর্নিবারের সম্পর্কের কথা সামনে আসার পর, ট্রোল শুরু হয়েছিল নেটপাড়ায়। তখনই প্রাক্তন বউমানর নিন্দে করে পোস্টটি করেছিলেন ডালিয়া।

ডালিয়ার সেই পোস্টে লেখা হয়, ‘যারা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন ওই মেয়েটার জন্য তাদের কয়েকটা তথ্য দি, আমি দুর্নিবারের মা..... টলিগঞ্জের এর মুর অ্যাভিনিউ কতটা কস্টলি এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন সেখানে একটা ওয়েল ফার্নিশড ফ্ল্যাট, এসি থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস, নিজের গয়না তো আছেই, আমাদের দেওয়া সমস্ত গয়না। এছাড়াও অনেক ক্যাশ টাকা... কেননা দুর্নিবারের সব ক্যাশ ওর কাছেই থাকত এবং ব্যাক্তিগত অ্যাকাউন্টে থাকা ৮ থেকে ১০ লাখ টাকা, সব প্ল্যান করে কিছুদিন আগে থেকে ট্রান্সফার করা। এসব নিয়ে তিনি মানে আপনাদের বেচারি মেয়ে গিয়েছেন। যাওয়ার সময় বাথরুমের আয়না এবং বাসন মাজার প্রিলটা পর্যন্ত নিয়ে গিয়েছে। আজ যে স্কুলের চাকরিটা করছে সেটাও দুর্নিবারেরই দৌলতে।’

ভাইরাল সেই ফেসবুক পোস্ট।
ভাইরাল সেই ফেসবুক পোস্ট।

এখানেই শেষ নয়, ডালিয়া এই পোস্টে দাবি করেছিলেন যে, তাঁকে ও তাঁর স্বামীকে অর্থাৎ দুর্নিবারকে নিজের মা-বাবার সঙ্গেই কথা বলতে দিতেন না মিনাক্ষী। ডালিয়ার সেই পোস্টের শেষে লেখা হয়, ‘এইসব বলতে রুচিতে বাধে। তবে আপনাদের কান্না দেখে মনে হল কিছু বলা উচিত। প্রার্থনা করি আপনাদের মতো দরদীদের বাড়িতে যেন এইরকম বেচারি বউ আসে। কিছু না জেনে ড্রামাবাজদের নাটক আর সিরিয়াল দেখে মন্তব্য করবেন না। আপনাদের একটা মাথাও আছে এটা মনে রাখবেন। দুর্নিবার কোনোওদিন তার ডাক পেটায় না।’

প্রসঙ্গত, এবারেও বিগ বসের ঘরে গিয়ে ডালিয়া ছেলেকে নিজের হয়ে কথা বলার পরামর্শ দেন। বিশেষ করে যদি তাঁর ‘চরিত্র নিয়ে কাঁটাছেড়া হয়’। এবারেও ছেলের হয়ে সৃজলাকে বলেন, ‘শুনলাম, তুমি নাকি দুর্নিবারকে ভয় পেয়েছ?’! আচমকা এমন প্রশ্নে খানিক থতমতই খেয়ে যান সৃজলা। এরপর দুর্নিবারের মা আরও বলেন, ‘যদিও আমরা কিছুই শুনিনি। সেটা দেখানো হয়নি। তবে ওকে ভয় পাওয়ার কিছু নেই। ও প্রতিবাদ-ঝগড়া করতে পারে না। কেঁদে ফেলে। আর ও সবার জন্য কেয়ারিং।’

জীতুর করা সেই ‘কর্মা’ মন্তব্য নিয়েও কথা শোনাতে ছাড়েননি। ডালিয়াকে বলতে শোনা যায়, ‘জীতু একটা কথা, কারও কর্মা, কেরিয়ার নিয়ে কথা বোলো না, শুনতে খারাপ লাগে। আসলে ও কী করেছে, কতটা করেছে, তুমি তো সেটা জানো না, তাই বলবে না।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More