‘আমি কোন হরিদাস পাল যে…’! সৃজলার কারণেই কি বিগ বস বাংলায় গেলেন না দুর্নিবার-পত্নী মোহর, পাঠিয়েছেন শাশুড়িকে?

সোমবার পারিবারিক সপ্তাহে বিগ বসের আমন্ত্রণে এসেছিলেন সৃজলার দিদি, দুর্নিবার ও সোনামণির বোন। এরপর অনেকের মনেই প্রশ্ন ছিল যে, কেন আসেননি দুর্নিবারের বউ মোহর। যা তিনি নিজেই জানালেন সোশ্যাল মিডিয়াতে। 

Published on: Nov 11, 2026, 17:33:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বর্তমানে বিগ বস বাংলায় চলছে ফ্যামিলি উইক। সোমবার বিগ বসের আমন্ত্রণে এসেছিলেন সৃজলার দিদি, দুর্নিবার ও সোনামণির বোন। বিগ বস বাংলার ঘরে পা রাখার পর থেকেই বেশ চর্চায় দুর্নিবারের আবৃত্তিকার মা। শুধু নিজের সৌন্দর্য নয়, স্মার্টনেস দিয়েও ছাপ ফেলে গিয়েছেন দর্শক মনে। তবে দেখা যায়, দুর্নিবার যখনই তাঁর মায়ের কাছে স্ত্রী মোহর ওরফে সোনামণিকে নিয়ে প্রশ্ন করেছেন, তখন কথা ঘুরিয়ে দিয়েছেন তিনি। একসময় বলতে শোনা যায়, পুত্রবধূর নিষেধ রয়েছে তাঁকে নিয়ে কোনো কথা বলতে।

কেন বিগ বসের ঘরে ফ্যামিলি উইকে দুর্নিবারের সঙ্গে দেখা করতে এলেন না মোহর?
কেন বিগ বসের ঘরে ফ্যামিলি উইকে দুর্নিবারের সঙ্গে দেখা করতে এলেন না মোহর?

এদিকে, বিগ বস বাংলার ঘরে ঢুকে জীতু কমল ও সৃজলা গুহকে মিষ্টি কথায় কটাক্ষ করেন দুর্নিবারের মা। যাতে একাংশ মজেছে সমালোচনায়। সঙ্গে অনেকের মনেই প্রশ্ন, কেন দুর্নিবারের সঙ্গে দেখা করতে গেলেন না তাঁর স্ত্রী? তাহলে কি সৃজলার সঙ্গে তৈরি হওয়া বিতর্কের ছাপ পড়েছে তাঁদের বৈবাহিক জীবনে?

এবার একটি পোস্ট এল মোহর ওরফে ঐন্দ্রিলার থেকে। পেশায় তিনি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব। বিগ বস বাংলার ঘরে দুর্নিবার ও তাঁর মায়ের ছবি শেয়ার করে মোহর লিখলেন, ‘আমার খুব কাছের একজনের লেখা ধার নিয়ে বললাম, 'তোর সুখেতেই শান্তি আমার, কান্নাতে তোর ভাঙে বুক, আদর সাজাই, চোখে হারাই, দেখতে তোর ওই হাসি মুখ'। মা, মা-ই হয়। আমি কোন হরিদাস পাল যে একজন মা এর থেকে সন্তানকে এতদিন পর চোখে দেখার আনন্দ নিজের ভাগে নিয়ে নেব? আমার মা বলে, আগে মা হও তারপর বুঝবে।’

মোহরের সোশ্যাল মিডিয়া পোস্ট।
মোহরের সোশ্যাল মিডিয়া পোস্ট।

মোহরের এই পোস্ট থেকে স্পষ্ট, শাশুড়িমাকে কত ভালোবাসেন ও সম্মান করেন তিনি। সঙ্গে দুর্নিবার ও তাঁকে নিয়ে যে চর্চা চলছে, সেটাও ভুয়ো। এমনকী, গায়কের মা-ও বিগ বস বাংলায় গিয়ে বলেছেন যে, বউমা নাকি তাঁকে বলেছে যে, বরের সঙ্গে যা কথা বলার তা সামনাসামনিই বলবেন।

এদিকে দুর্নিবারের মায়ের উপর নেটপাড়ার একাংশের অভিযোগ যে, তিনি অহেতুক কথা শুনিয়েছেন সৃজলা গুহকে। ‘শুনলাম তুমি নাকি ওকে ভয় পাও’, বলতে শোনা যায় তাঁকে। প্রসঙ্গত, এই কথাই সোনামণিকে বলেছিলেন সৃজলা। যখন দুর্নিবার মাইকে দূরে সরিয়ে বলেছিলেন ‘আই লাইক ইউ’, তখন ঘাবড়ে গিয়ে তা সোনামণিকে জানান সৃজলা। যা পরে দুর্নিবারের কাছেই ফাঁস করে দেন সোনামণি। আর তারপর থেকেই সৃজলা ও দুর্নিবারের মধ্যে বাড়ে দূরত্ব। বিগ বস বাংলায় এসে ছেলের পক্ষ নিতেই দেখা যায় দুর্নিবারের মাকে। এমনকী, সৃজলাকে মিষ্টি করে কটাক্ষ করতেও ছাড়েননি। যা নিয়ে একাধিক নেটিজেন সামিল হয় সমালোচনায়। অভিনেতা ভিভান ঘোষ দুর্নিবারের মাকে কটাক্ষ করে লেখেন, ‘#BiggBoss এ কালকের এপিসোড দেখলাম। এবং একটা কথা না বলে থাকতে পারছিনা। যদি ভুল বলি ক্ষমা করবেন ‘যেই জিতুক দুর্নিবার যেন না যেতে ’। গাছ ও খারাপ এবং ফল ও খারাপ। ব্যস, এইটুকুই বলবো। বাকিটা মানুষ বিচার করুক।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More