দুষ্কৃতীদের হাত থেকে বিজ্ঞানীকে উদ্ধার করতে কেরালায় একেন বাবু, দেখা মিলবে খুকুরও
অপেক্ষার অবসান হল অবশেষে। মুক্তি পেতে চলেছে।একেন বাবুর কেরালায় কুরুক্ষেত্র। প্রতিবারের মতো এইবারেও রোমাঞ্চকর যাত্রা হবে একদম একেনবাবুর স্টাইলে। আগামী ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গে এবং ১৬ অক্টোবর গোটা ভারতবর্ষে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এবার প্রকাশ্যে এলো ছবির অফিসিয়াল ট্রেলার।
অপেক্ষার অবসান হল অবশেষে। মুক্তি পেতে চলেছে।একেন বাবুর কেরালায় কুরুক্ষেত্র। প্রতিবারের মতো এইবারেও রোমাঞ্চকর যাত্রা হবে একদম একেনবাবুর স্টাইলে। আগামী ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গে এবং ১৬ অক্টোবর গোটা ভারতবর্ষে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এবার প্রকাশ্যে এলো ছবির অফিসিয়াল ট্রেলার।
দুষ্কৃতীদের হাত থেকে বিজ্ঞানীকে উদ্ধার করতে কেরালায় একেন বাবু
ট্রেলার প্রসঙ্গে
প্রতিবারের মতো এইবারেও একেন বাবুর আগামী ছবির ট্রেলার শুরু হল একেন বাবুর অসাধারণ রসবোধ দিয়ে। কেরালায় জলপ্রপাতের সামনে একেন বাবুর মজাদার ডায়লগ মন ছুঁয়ে যাবে সকলের। কিন্তু ট্রেলার যত এগোই তত বোঝা যায় শুধুমাত্র মজা নয় কেরালায় একেন বাবুর অভিজ্ঞতা হতে চলেছে মারাত্মক ভয়ংকর।
এক বিজ্ঞানীকে অপহরণ করে এক দুষ্কৃতী, তাকে ধরতেই কেরালায় আগমন একেন বাবুর। কিন্তু নিজের পরিচয় গোপন রেখে কিভাবে দুষ্কৃতীদের চোখে ধুলো দেওয়া যায় সেটাই দেখাবেন একেনবাবু। তবে ট্রেলারের শেষে যা দেখানো হয়েছে সেটার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না দর্শকরা।
একদম শেষে একেন বাবুর বউ খুকুকে দেখানো হলো, তবে দেখানো হলো বললে ভুল বলা হবে শুধু নামটাই উচ্চারণ হয়েছে এবং একেন বাবুর মুখ দেখে বোঝা গিয়েছে যে সে খুকুকে চোখের সামনে দেখতে পেল কেরালায়। কিন্তু খুকু চরিত্রে কে অভিনয় করবে সেটা কিন্তু এখনও জানা যায়নি, তার জন্য দেখতেই হবে সিনেমাটি।
ছবিতে ‘একেন’-এর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী তো থাকছেনই। সঙ্গে ‘একেন’-এর বন্ধু 'বাপি'র ভূমিকা দেখা মিলবে সুহোত্র মুখোপাধ্যায় ও 'প্রমথ'র চরিত্রে দেখা যাবে সোমক ঘোষকে। এছাড়াও এই ফ্র্যাঞ্চাইজিতে এবার নতুন সংযোজন হলেন রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত এবং অর্ণ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়।
প্রসঙ্গত এই বছর দুর্গাপূজার শুধুমাত্র একেন বাবু একা নন, থাকবে বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু, দেশু ৭, এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। এইসব কটি ছবির সঙ্গে এবার প্রতিযোগিতায় নামবে একেন বাবু।
Home/Entertainment/দুষ্কৃতীদের হাত থেকে বিজ্ঞানীকে উদ্ধার করতে কেরালায় একেন বাবু, দেখা মিলবে খুকুরও