Jogen Chowdhury: ক্যানসারের বিরুদ্ধে লড়াই শেষ, ৮৭-এ চিরতরে ক্যানভাসের তুলি রাখলেন! প্রয়াত যোগেন চৌধুরী
প্রয়াত চিত্রশিল্পী যোগেন চৌধুরী। থামল তাঁর রং-তুলির টান। ছিলেন ভেন্টিলেশনে, শেষরক্ষা হল না।
ভারতীয় শিল্পকলার জগতে এক বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিলেন প্রখ্যাত চিত্রশিল্পী ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ যোগেন চৌধুরী (Jogen Chowdhury)। দীর্ঘ ১৪ মাস ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত থাকার পর রবিবার (২৫ অক্টোবর, ২০২৬) কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর প্রয়াণে আন্তর্জাতিক চিত্রশিল্পী মহল, সংস্কৃতি জগত ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ব্লাড ক্যানসারের চিকিৎসা চলছিল, এর মাঝে মূত্রনালীতে সংক্রমণ নিয়ে ষষ্ঠীর দিন হাসপাতালে ভর্তি হন শিল্পী। মূত্রনালীতে সংক্রমণের জেরে সেপসিসের উপসর্গও দেখা যায়। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে শনিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু রবিবার বেলা ১০.১৫ নাগাদ না ফেরার দেশে চলে গেলেন যোগেন চৌধুরী।
অবয়ব আর রেখার অনন্য মেলবন্ধন:
ক্যানভাসে মসি (কালি), জলরং, প্যাস্টেল এবং তেলরঙের নিপুণ ব্যবহারে অনন্য এক শৈলী গড়ে তুলেছিলেন যোগেন চৌধুরী। মানবদেহের বক্ররেখা, সামাজিক বাস্তবতা এবং মানসিক অনুভূতির বহিঃপ্রকাশে তাঁর রেখাঙ্কন পদ্ধতি ভারতীয় আধুনিক শিল্পকলাকে বিশ্বমঞ্চে বিশেষ মর্যাদা এনে দিয়েছিল।
ঢাকার ফরিদপুরে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৫৫ সালে সরকারি আর্ট কলেজে ভর্তি হন। পরবর্তীতে প্যারিসের বিখ্যাত ‘ইকোল দে বো আর্টস’-এ উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে আসেন। দীর্ঘ দিন তিনি শান্তিনিকেতনের কালা ভবনের অধ্যাপক হিসেবে তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করেছেন। এছাড়াও তিনি রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারির কিউরেটর হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্মাননা ও রাজনৈতিক জীবন:
শিল্পকলায় অসামান্য অবদানের জন্য তিনি মধ্য প্রদেশ সরকারের ‘কালিদাস সম্মান’, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ‘ডি.লিট’ এবং পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্গবিভূষণ’ (২০১২) সম্মানে ভূষিত হন।
২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে রাজ্যসভার সাংসদ হিসেবেও দায়িত্ব সামলেছেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী।
চিত্রকলার জগতের মাস্টার অফ ফিগারেটিভ আর্ট হিসেবে পরিচিত যোগেন চৌধুরীর প্রয়াণে আধুনিক শিল্পকলার এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


