তিন বন্ধুর তিন আলাদা গল্প নিয়ে আসছে ‘এরাও মানুষ’, প্রকাশ্যে টিজার, ছবি মুক্তি কবে?
অবশেষে মুক্তি পেল ‘এরাও মানুষ’ ছবির অফিসিয়াল টিজার এবং ছবির অফিশিয়াল পোস্টার। ঘোষণা হল ছবি মুক্তির তারিখও। ছবি তৈরির পর একাধিক জটিলতায় আটকে গিয়েছিল এই ছবিটি কিন্তু অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে মুক্তির আলো দেখতে চলেছে ‘এরাও মানুষ’।
অবশেষে মুক্তি পেল ‘এরাও মানুষ’ ছবির অফিসিয়াল টিজার এবং ছবির অফিশিয়াল পোস্টার। ঘোষণা হল ছবি মুক্তির তারিখও। ছবি তৈরির পর একাধিক জটিলতায় আটকে গিয়েছিল এই ছবিটি কিন্তু অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে মুক্তির আলো দেখতে চলেছে ‘এরাও মানুষ’।
তিন বন্ধুর তিন আলাদা গল্প নিয়ে আসছে এরাও মানুষ
‘এরাও মানুষ’ ছবিটি পাবি আগামী ১৮ সেপ্টেম্বর। পোস্টারে দেখতে পাওয়া গিয়েছে একটি লাল সোফার উপর বসে রয়েছেন রাহুল। প্রসঙ্গত, প্রয়াত রাহুলের মৃত্যুর পর যে কটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে এটি অন্যতম হতে চলেছে। ছবিতে ডাক্তারের ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী, থাকছেন জীতু কমল এবং সত্যম।
ছবির টিজার প্রসঙ্গে
টিজার দেখলেই বোঝা যাবে যে ছোট থেকে বড় হয়ে ওঠা তিন বন্ধুর তিন আলাদা গল্প নিয়ে তৈরি এই ছবিটি। তিন বন্ধুর মধ্যে শ্রাবন্তী এবং সত্যম এই দুজনের চিন্তাভাবনায় মিল থাকলেও জীতু অনেক বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখে। অন্যদিকে সত্যম এবং শ্রাবন্তী দুজনে মিলে একটি অনাথ আশ্রম চালায়।
তৃতীয় বন্ধু যখন বাকি দুজনকে সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে তখন একেবারেই রাজি হয় না বাকি দুজন। কিন্তু এই সবকিছুর মধ্যে ঢুকে যায় রাজনীতি। এর মধ্যেই হঠাৎ করে দেখতে পাওয়া যায় বিত্তশালী জীতুর একেবারে পাগল দশা অবস্থা। বিশ্বনাথের লুক অনেক কিছু বলে যায়। সব মিলিয়ে এই গোটা ছবিটি অনেকগুলি প্রশ্ন মানুষের দিকে ছুঁড়ে দিয়ে গিয়েছে।
তিন বন্ধুর তিন আলাদা গল্প শেষ পর্যন্ত তাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেটা জানা যাবে সাঁই প্রকাশ লাহিড়ী পরিচালিত এরাও মানুষ ছবি মুক্তি পেলে। আগামী দুর্গাপুজোয় একাধিক ছবি মুক্তি পেয়েছে তাই খুব সচেতন ভাবেই বক্স অফিসে প্রতিযোগিতা এড়াতেই সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হচ্ছে এই ছবিটিকে।
Home/Entertainment/তিন বন্ধুর তিন আলাদা গল্প নিয়ে আসছে ‘এরাও মানুষ’, প্রকাশ্যে টিজার, ছবি মুক্তি কবে?