‘২৪ বছরে প্রথমবার বাবার নাম আমার পাশে’, প্রয়াত ধর্মেন্দ্রকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি মেয়ে এষার, কী করলেন?

‘প্রথমবার সিনেমার পোস্টারে বাবার নাম আমার নামের পাশে… ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছি!’ প্রয়াত বাবা ধর্মেন্দ্রকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ‘এষা ধর্মেন্দ্র দেওল’ নামে পর্দায় ফিরছেন এষা দেওল।

Published on: Nov 17, 2026, 18:30:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

অভিনয় জীবনে ২৪ বছর পূর্ণ করেছেন বলিউড অভিনেত্রী এষা দেওল। কেরিয়ারে বহু ছবির পোস্টারে নিজের নাম দেখলেও, আসন্ন ছবি ‘প্রতাপ’ (Pratap)-এর পোস্টার তাঁর কাছে হয়ে উঠেছে জীবনের অন্যতম আবেগঘন এক মুহূর্ত। এই প্রথমবার পর্দায় ও ছবির পোস্টারে ‘এষা দেওল’-এর পরিবর্তে তাঁর নাম লেখা হয়েছে ‘এষা ধর্মেন্দ্র দেওল’। প্রয়াত বাবা কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র-র প্রতি শ্রদ্ধা জানাতেই বাবার নাম নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন অভিনেত্রী।

‘২৪ বছরে প্রথমবার বাবার নাম আমার পাশে’, প্রয়াত ধর্মেন্দ্রকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি মেয়ে এষার, কী করলেন?
‘২৪ বছরে প্রথমবার বাবার নাম আমার পাশে’, প্রয়াত ধর্মেন্দ্রকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি মেয়ে এষার, কী করলেন?

সোমবার শহরের বিভিন্ন প্রান্তের বিলবোর্ডে টাঙানো ‘প্রতাপ’ ছবির পোস্টারের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে এক আবেগঘন পোস্টে নিজের মনের কথা তুলে ধরেছেন এষা।

‘বাবার আশীর্বাদ নিয়েই আজ আমি এখানে’— আবেগঘন এষা:

সিনেমা হলের বাইরে বিলবোর্ডে বাবার নামের পাশে নিজের নাম দেখে আবেগে ভেসে গিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে এষা লিখেছেন, 'এষা ধর্মেন্দ্র দেওল’ হিসেবে আমার প্রথম ছবি। এই প্রথমবার কোনো ছবির পোস্টারে আমার নামের পাশে বাবার নাম দেখাটা ভীষণ আবেগপ্রবণ, ব্যক্তিগত এবং মন ছুঁয়ে যাওয়ার মতো এক অনুভূতি। বাবার আশীর্বাদ নিয়েই আজ আমি এখানে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৪ বছর এবং পথচলা এখনও চলছে।”

অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, আজও সিনেমা হলের বাইরে নিজের পোস্টার দেখলে কেরিয়ারের শুরুর দিনগুলোর মতোই আনন্দ হয় তাঁর। বিগত বছরগুলোতে তাঁকে এবং তাঁর পরিবারকে যে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন দর্শকরা, তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

দাদা সানি দেওলের পথেই হেঁটে বাবাকে শ্রদ্ধাঞ্জলি:

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে প্রয়াত হন ভারতীয় সিনেমার ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। ছয় দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে ৩০০-র বেশি ছবিতে অভিনয় করে গিয়েছেন তিনি।

এষার আগে চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’ (Border 2) ছবিতেও বাবাকে একইভাবে শ্রদ্ধা জানিয়েছিলেন দাদা সানি দেওল। ছবির ওপেনিং ক্রেডিটে সানি নিজের নাম লিখিয়েছিলেন— ‘সানি দেওল (ধর্মেন্দ্র জি কা বেটা)’। পর্দায় বাবার পরিচয়কে এভাবে সম্মান জানানোর বিষয়টি দর্শকদেরও ভীষণভাবে আবেগতাড়িত করেছিল। এবার দাদার সেই পথেই হেঁটে বাবাকে অমর করে রাখলেন এষাও।

অ্যাকশন থ্রিলার ‘প্রতাপ’ ও মুক্তির দিনক্ষণ:

শচীন সরাফ পরিচালিত এবং প্রদীপ রাংওয়ানি প্রযোজিত ‘প্রতাপ’ একটি টানটান অ্যাকশন থ্রিলার ছবি। ছবিতে এষা দেওলের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিত সাধ, তিগমাংশু ধুলিয়া, সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি এবং দুষ্মন্ত ওয়াঘ।

ছবির গল্প আবর্তিত হয়েছে ‘প্রতাপ রানাডে’ নামক এক দক্ষ এনকাউন্টার স্পেশালিস্টকে ঘিরে, যাঁর একটি ভিডিও ফাঁস হওয়ার পর জীবন ওলটপালট হয়ে যায়। যে সিস্টেমের হয়ে তিনি কাজ করতেন, সেই সিস্টেমই তাঁকে খুনের মামলায় ফাঁসিয়ে দেয়। নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র ফাঁস করতে শুরু হয় তাঁর লড়াই। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More