Kone Dekha Alo: ‘সবকিছুরই একটা শেষ থাকে', কনে দেখা আলোর শেষদিনের শ্য়ুটিং করলেন মৈনাক!

দর্শকদের চোখের জলে বিদায় নিচ্ছে কনে দেখা আলো। এক বছরেই ফুরালো লাজু-সুদেব-অনুভব-বনলতার গল্প। কী বার্তা সুদেবের?

Published on: Sep 11, 2026, 16:00:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শেষ হলো ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের সফর। আর সেই সঙ্গেই পর্দা নামল অন্যতম চর্চিত চরিত্র ‘সুদেব’-এর। জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে সুদেবের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা মৈনাক ঢোল। পথচলা শেষ হওয়ার মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ ও আবেগঘন পোস্ট শেয়ার করলেন অভিনেতা।

‘সবকিছুরই একটা শেষ থাকে, সুদেবকে বিদায়…’,
‘সবকিছুরই একটা শেষ থাকে, সুদেবকে বিদায়…’,

নিজের অভিনয় জীবনের এই বিশেষ অধ্যায় শেষ করে মৈনাক ফেসবুকে লিখেছেন, “আজ আমার এই যাত্রাটাও শেষ হলো। সুদেব—শুধু একটা চরিত্র নয়, আমার অভিনয় জীবনের এক বিশেষ অধ্যায়।'

এমন একটি চরিত্রে কাজের সুযোগ পাওয়া এবং তা পর্দায় ফুটিয়ে তোলার পেছনে শুরুর দিকের দ্বিধার কথাও সোজাসাপ্টা স্বীকার করে নিয়েছেন তিনি। মৈনাকের কথায়, “যেদিন প্রথম এই চরিত্রের সুযোগটা পেয়েছিলাম, সত্যি বলতে মনে একটা প্রশ্নই এসেছিল—'আমি কি সত্যিই পারব?' চরিত্রটা আমার জন্য যথেষ্ট কঠিন ছিল। তার ওপর এই ধরনের চরিত্রে এটাই ছিল আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা।'

তবে এই কঠিন পথে কীভাবে নিজেকে তৈরি করেছিলেন, তাও স্পষ্ট করেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘অনেকটা পথ পেরোতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে, নিজেকে বারবার ভাঙতে হয়েছে, আবার নতুন করে গড়তে হয়েছে। আর এই পুরো যাত্রায় আমার পাশে ছিল আমার টিম, আমার পরিচালক এবং আমার সহ-শিল্পীরা।’

ধারাবাহিকের প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়, দেবলীনা ও চ্যানেল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মৈনাক লেখেন, ‘আমাকে এই সুন্দর চরিত্রটির জন্য ভাবার এবং আমার ওপর বিশ্বাস রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।’ পাশাপাশি পরিচালক জয়দীপ কর্মকার ও লেখিকা পরমিতা সেনগুপ্তের ধৈর্য ও নির্দেশনার কথা স্মরণ করে পুরো টেকনিক্যাল টিম ও কো-আর্টিস্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সবশেষে দর্শকদের ভালোবাসাই যে তাঁর আসল প্রাপ্তি, তা জানিয়ে মৈনাক লেখেন, 'সুদেবকে যে ভালোবাসা দিয়েছেন, যে গ্রহণযোগ্যতা দিয়েছেন, এবং যে সম্মান দিয়েছেন—সেগুলো আমার কাছে শুধু প্রাপ্তি নয়, আমার অভিনয় জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে।'

একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও অনুরাগীদের নিরাশ করেননি মৈনাক। নতুন কাজের আশ্বাস দিয়ে তিনি শেষ করেছেন, ‘সবসময়ই কিছু শুরু হলে তার শেষ থাকে… তো এইটাও শেষ হলো। তবে শেষ মানেই তো সবকিছুর শেষ নয়… আবার দেখা হবে—নতুন কিছু নিয়ে, নতুন কোনো গল্পে, নতুন কোনো চরিত্রে। সুদেবকে বিদায়।’

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More