‘রাত্রিযাপন করেছে, মাথায় সিঁদুর পরত’! গোপন বিয়ে, লিভ ইন? HT Bangla-কে সত্যি জানাল বেশ করেছি প্রেম করেছি নায়িকা কৌশিকী

নতুন ধারাবাহিকে লিড রোলে, বেশ করেছি প্রেম করেছি-তে নায়িকা কৌশিকী পাল। সোমবার থেকে শুরু হয়েছে সম্প্রচার। এরই মাঝে ভাইরাল একটি ছবি। দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে বসে আছে ‘কৌশিকী’, মাথায় সিঁদুর। দাবি তিনি বিবাহিত। সত্যি জানতে অভিনেত্রীকে ফোন হিন্দুস্তান টাইমস বাংলার। 

Published on: Dec 9, 2025, 22:55:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোমবার থেকে জি বাংলায় শুরু হয়েছে ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিক। 'গীতা এলএলবি'-এর 'ম্যাহেক'-এর জনপ্রিয় মুখ কৌশিকী এই সিরিয়ালে নায়িকা চরিত্রে। তবে কেরিয়ারের নতুন মাইলস্টোনের মাঝেই, অভিনেত্রীর দিকে অভিযোগের তীর। ‘Honest Shuvo’ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করে লেখা হয়, তাঁর ভাগ্নের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন কৌশিকী। এমনকী তাঁরা লিভ ইনও করেন। একটি ছবিও সামনে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে বসে আছে ‘কৌশিকী’, মাথায় সিঁদুর। সত্যিই কি এমন কিছু আছে অভিনেত্রীর অতীতে। জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় কৌশিকীর সঙ্গে।

বিয়ের কথা এতদিন গোপন রেখেছিলেন অভিনেত্রী কৌশিকী পাল?
বিয়ের কথা এতদিন গোপন রেখেছিলেন অভিনেত্রী কৌশিকী পাল?

ভাইরাল সেই পোস্ট:

সম্প্রতি নিজের নতুন ধারাবাহিকের প্রোমোশনে দিদি নম্বর ১-এ এসেছিলেন কৌশিকী। আর সেখানে তিনি নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন। বলেন যে, বহু প্রেমের প্রস্তাব পেলেও, প্রেম করেননি। তারপরই ‘Honest Shuvo’ নামের সেই প্রোফাইল থেকে আসে পোস্টটি। যেখানে লেখা হয়, ‘আগেও বলেছি দিদি নম্বর ১-এ ঢপের গল্প দেখায়। নীচের ছবিটা কৌশিকী পালের। কৌশিকী পাল জি বাংলায় নতুন সিরিয়ালের নায়িকা। ওর গানের গলা ও অভিনয় দারুণ এবং পড়াশোনায় অত্যন্ত মেধাবী। ও আজ দিদি নম্বর ১-এ এসে বলছে ও প্রচুর প্রেমের প্রস্তাব পেয়েছে কিন্তু প্রেম করেনি। বাস্তবটা কিন্তু অন‍্য কথা বলছে। কৌশিকী আসলে মিথ‍্যা কথা বলছে। ও আমার এক ভাগ্নে স্বর্ণেন্দু আচার্যর বউ ছিল। স্বর্ণেন্দুর সাথে ২-৪ বছর লিভ ইন করে গিয়েছে। ভাগ্নের সঙ্গে রাত্রি যাপন করেছে। এমনকী কৌশিকী সিঁথিতে সিঁদুরও পড়ত। এখন অস্বীকার করলে চলবে?’

অভিযোগ কৌশিকীর নামে।
অভিযোগ কৌশিকীর নামে।

এই পোস্টের কমেন্ট সেকশনে আবার এক মহিলা, নাম স্নেহা চক্রবর্তী নিজেকে কৌশিকীর ‘ননদ’ বলে পরিচয় দিয়ে একটি ছবি পোস্ট করেন। যেখানে একেবারে ধারে, সাদা শাড়ি ও নীল ব্লাউজে দেখা যায় ‘বেশ করেছি প্রেম করেছি’ নায়িকাকে। মাথায় সিঁদুর। বয়স অনেকটাই কম।

কৌশিকীর প্রতিক্রিয়া:

তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কতটা সত্যি তা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। তিনি জানান, ব্যাপারটা তাঁর চোখে পড়েছে। যেহেতু অভিযোগ মিথ্যে, তাই আমল দিতে চান না।

কৌশিকী বলেন, ‘এটা পুরোটাই ভুল জিনিস। আমি ওই কারণেই মাথা ঘামাইনি। অনেকদিন ধরেই এটা দেখছি। আর এই মেয়েটি অন্য কেউ, আমি নই।’

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More