Nandini Dutta: ‘সাইনিং অফ…’, বনলতা চরিত্রকে বিদায় নন্দিনী দত্তর, কেন কনে দেখা আলো থেকে সরলেন নায়িকা?

‘আমার কারুর বিরুদ্ধে কোনও ক্ষোভ-অভিযোগ নেই…’, কেন কনে দেখা আলো থেকে সরে দাঁড়ালেন নন্দিনী দত্ত? হিন্দুস্তান টাইমস বাংলাকে মনের কথা বললেন পর্দার বনলতা। 

Published on: Aug 17, 2026, 17:30:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে এলো এক বড়সড় পরিবর্তন। ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র ‘বনলতা’, যে চরিত্রকে জীবন্ত করে তুলেছেন নন্দিনী দত্ত, এবার বিদায় নিলেন তিনি। সামাজিক মাধ্যমে পোস্ট করে আনুষ্ঠানিকভাবে চরিত্রকে বিদায় জানালেন নায়িকা।

‘সাইনিং অফ…’, বনলতা চরিত্রকে বিদায় নন্দিনী দত্তর, কনে দেখা আলো টিমকে শুভেচ্ছা
‘সাইনিং অফ…’, বনলতা চরিত্রকে বিদায় নন্দিনী দত্তর, কনে দেখা আলো টিমকে শুভেচ্ছা

ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা শেয়ার করে নন্দিনী লেখেন, ‘সাইনিং অফ, বনলতা হিসাবে। খুব শিক্ষণীয় একটা অভিজ্ঞতা! শুভকামনা পুরো টিমকে’।

কেন বিদায় বনলতার? কী হতে চলেছে গল্পে?

নন্দিনীর এই বিদায়ী বার্তার পর স্বাভাবিকভাবেই দর্শক মনে একাধিক প্রশ্ন উঁকি দিচ্ছে। তবে কি কনে দেখা আলো-র গল্প থেকে বিদায় নিচ্ছে বনলতার চরিত্র? নাকি নন্দিনীর বদলে অন্য কাউকে দেখা যাবে এই ভূমিকায়? নন্দিনীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে হিন্দুস্তান টাইমস বাংলাকে নন্দিনী জানান, ‘আমি আমার কেরিয়ারে মুভ অন করতে চাই, তাই খুব সচেতনভাবে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার কারুর বিরুদ্ধে কোনও ক্ষোভ-অভিযোগ নেই। আমি মেগা করতে খুব ভালোবাসি, এবং ভালোবাসা দিয়েই এতদিন এই কাজটা করেছি। বাকি পুরো বিষয়টাই খুব ব্যক্তিগত। নির্দিষ্ট সময় পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে, প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি ছিল। তাই জানাইনি। এখন জানালাম, যাতে মানুষ জানতে পারে আমি এখন আর এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত নই।'

নন্দিনীর কথায়, ‘কনে দেখা আলোর এই সফরে আমি অনেক কিছু শিখেছি। আমার জীবনের প্রত্যেকটা প্রোজেক্টই আমাকে কিছু না কিছু শিখিয়েছে। কনে দেখা আলো আমাকে অনেক এক্সপোজার দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ’। কনে দেখা আলো থেকে সরে দাঁড়ানোয় সেটের সিনিয়র অভিনেত্রীদের খুব মিস করবেন নন্দিনী। তিনি জানান, 'লাজুদি, অপর্ণাদি এদের খুব মিস করব। এরা সবসময় আমাকে নিজের সন্তানের মতো ট্রিট করে। এদের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, ভবিষ্যতেও থাকবে।

গল্পের নতুন মোড়: বনলতার এই প্রস্থানের মধ্য দিয়ে ধারাবাহিকের গল্পে যে এক বড় ধরনের নতুন মোড় আসতে চলেছে, তার স্পষ্ট আভাস মিলছে।

বনলতা চরিত্রটি কি গল্প থেকে পাকাপাকিভাবে হারিয়ে গেল, নাকি তাঁর জায়গায় নন্দিনীর বদলে নতুন কোনো মুখকে নিয়ে আসা হবে—তা নিয়ে এখনই মুখ খোলেননি চ্যানেল কর্তৃপক্ষ বা নির্মাতারা। উত্তর পেতে এখন পরবর্তী পর্বগুলোর দিকেই নজর দর্শকদের।

পরকীয়ার অভিযোগ ও বদলাচ্ছে সম্প্রচারের সময়সূচি

ধারাবাহিকটি শুরুর পর থেকেই এর কাহিনীতে 'পরকীয়া'-কে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার অভিযোগে বারবার সামাজিক মাধ্যমে দর্শকদের কটাক্ষ ও ক্ষোভের মুখে পড়তে হয়েছে। ওদিকে আগামী ২৪শে অগস্ট থেকে রাত ৯:৩০টার বদলে প্রতিদিন বিকেল ৫:৩০টায় দেখা যাবে ‘কনে দেখা আলো’।

বিকেল ৫:৩০টার নতুন সময় এবং বনলতার বিদায়ের পর ধারাবাহিকের টিআরপি (TRP) ও গল্পের গতিপথ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More