জি বাংলার সতীপীঠ কালীঘাটে মা কালীর ভূমিকায় থাকছেন পায়েল? অবাক করা জবাব নায়িকার

Payel De Exclusive: ‘আমি কালীঘাট কেন, কোনও ঘাটেই নেই!’ জি বাংলার আসন্ন মেগা সতীপীঠ কালীঘাটে তাঁর উপস্থিতি ঘিরে তৈরি জল্পনায় জল ঢাললেন পায়েল দে। 

Published on: Jun 10, 2026, 20:38:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

করুণাময়ী রানি রাসমণি'-র মতো বিপুল সফল ও কালজয়ী ভক্তিমূলক মেগার পর, জি বাংলা আবার নিয়ে আসতে চলেছে তাদের নতুন ভক্তিমূলক ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’। সম্প্রতি এই মেগার প্রচার ঝলক সামনে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। পুরো প্রোমোটি দুর্দান্ত গ্রাফিক্সের কারুকার্যে তৈরি, ধারাবাহিকের মূল চরিত্রে কারা থাকবেন সেই নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। 'মা কালী'-র ভূমিকায় কোন অভিনেত্রীকে দেখা যাবে, তা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনও ধোঁয়াশা বজায় রেখেছে।

জি বাংলার সতীপীঠ কালীঘাটে মা কালীর ভূমিকায় থাকছেন পায়েল? অবাক করা জবাব নায়িকার
জি বাংলার সতীপীঠ কালীঘাটে মা কালীর ভূমিকায় থাকছেন পায়েল? অবাক করা জবাব নায়িকার

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন ছড়ায় যে, বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ পায়েল দে (Payel De) নাকি এই ধারাবাহিকে মা কালীর চরিত্রে অভিনয় করতে চলেছেন। বিশেষত, এই মেগা প্রযোজক সুব্রত রায় হওয়ায় সেই জল্পনার আগুন ঘি পড়েছে। সুব্রত রায়ের হাত ধরে দর্শক উপহার পেয়েছে 'সাধক বামাক্ষ্যাপা', 'মহাপীঠ তারাপীঠ', 'করুণাময়ী রানী রাসমণি', 'ভানুমতীর খেল', 'দেবী চৌধুরানী'-সহ একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক।

পায়েলকে দর্শক শেষবার ছোটপর্দায় দেখেছে জি বাংলারই সদ্য সমাপ্ত মেগা চিরদিনই তুমি যে আমার-এ রাজনন্দিনীর ভূমিকায়। তাঁর কামব্যাকের জল্পনা কি সত্যি? জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হলে হেসেই খুন অভিনেত্রী।

‘আমি কালীঘাট কেন, কোনও ঘাটেই নেই!’

সোশ্যাল মিডিয়ায় নিজের নাম জড়িয়ে এই গুঞ্জন দেখে বেশ অবাকই হয়েছেন পায়েল। পুরো বিষয়টিকে রসিকতার ছলে উড়িয়ে দিয়ে অভিনেত্রী স্পষ্ট জানান, ‘আমিও সোশ্যাল মিডিয়ায় এই খবরটা দেখছি, শুনছি আর অবাক হচ্ছি! তোমাদের (সংবাদমাধ্যমের) মাধ্যমে আমি সবাইকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে— আমি কালীঘাট কেন, কোনো ঘাটেই নেই (হাসি)। কোথা থেকে যে এই ধরণের ভুয়ো গুঞ্জন ছড়াল, তা আমার নিজেরই জানা নেই।’

পায়েল আরও যোগ করেন যে, এই নতুন ধারাবাহিকটি নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজক সংস্থার তরফ থেকে কেউ তাঁর সাথে বিন্দুমাত্র যোগাযোগ করেননি। তাই এই প্রজেক্টে তাঁর অভিনয়ের কোনো প্রশ্নই ওঠে না।

কেন পায়েলকে নিয়েই ছড়াল এই গুঞ্জন?

পর্দার পৌরাণিক বা দেবী চরিত্রে পায়েল দে-র অভিনয় ক্ষমতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এর আগে স্টার জলসার (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘সাধক রামপ্রসাদ’-এ মা কালীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। নিখুঁত অভিনয় এবং ঐশ্বরিক অভিব্যক্তির কারণে দেবী রূপে দর্শক তাঁকে বারবার ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

যেহেতু দর্শক পায়েলকে দেবী রূপে দেখতে অভ্যস্ত, তাই জি বাংলার এই নতুন প্রোমো আসা মাত্রই নেটিজেনদের একাংশ আন্দাজ করে বসেন যে, এবারও হয়তো পায়েলই পর্দায় মা কালী সেজে কামব্যাক করছেন। তবে পায়েলের এই স্পষ্ট জবাবের পর, ‘সতীপীঠ কালীঘাট’-এর লিডিং লেডি নিয়ে ফের জল্পনা তৈরি হল। এখন দেখার শেষমেশ কালীঘাটের মা ভবতারিণী হয়ে পর্দায় ধরা দেন কোনও চেনা মুখ নাকি নতুন মুখকে সুযোগ দেবে চ্যানেল।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More