‘যখন হবে….’, ১৩ই ডিসেম্বর সাহেবের গলায় মালা দিচ্ছেন সুস্মিতা? বিয়ের খবরে কী জবাব ‘তিলোত্তমা’ নায়িকার?

টলিপাড়ায় বিয়ের মরসুম। বৃহস্পতিবারই আইনি বিয়ে সেরেছেন মিমি চক্রবর্তী। ৫ই ডিসেম্বর সাতপাক ঘুরবেন নায়িকা। এবার চর্চা ১৩ই ডিসেম্বর শুভকাজ সেরে ফেলছেন সাহেব-সুস্মিতাও। 

Published on: Nov 27, 2026, 20:19:00 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

টলিউডের অন্যতম চর্চিত জুটি সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacherjee) এবং সুস্মিতা দে (Susmita Dey)-কে নিয়ে জল্পনার শেষ নেই। ‘কথা’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় তাঁদের রসায়ন যেমন দর্শকদের মন জয় করেছিল, তেমনই বাস্তব জীবনেও গত দু’বছর ধরে এই জুটির প্রেম নিয়ে আলোচনা তুঙ্গে। ইতিমধ্যেই নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়েছেন দু’জনেই। কিন্তু এবার শোনা যাচ্ছে, চলতি শীতেই অর্থাৎ আগামী ১৩ই ডিসেম্বর নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সাহেব ও সুস্মিতা! বিয়ের এই সম্ভাব্য তারিখ ফাঁস হতেই নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে বেশ রহস্যময় ও হাস্যোজ্জ্বল জবাব দিলেন সুস্মিতা।

‘যখন হবে….’, ১৩ই ডিসেম্বর সাহেবের গলায় মালা দিচ্ছেন সুস্মিতা? বিয়ের খবরে কী জবাব ‘তিলোত্তমা’ নায়িকার?
‘যখন হবে….’, ১৩ই ডিসেম্বর সাহেবের গলায় মালা দিচ্ছেন সুস্মিতা? বিয়ের খবরে কী জবাব ‘তিলোত্তমা’ নায়িকার?

১৩ই ডিসেম্বর বিয়ের জল্পনায় কী প্রতিক্রিয়া দিলেন সুস্মিতা দে?

বিয়ের দিনক্ষণ নিয়ে চারদিকে যখন তুমুল হইচই, তখন নিজের আগামী কাজ ‘তিলোত্তমা’-র শুটিংয়ে ব্যস্ত সুস্মিতা। শুটিংয়ের ফাঁকেই বিয়ের প্রসঙ্গ উঠতেই একগাল হাসি নিয়ে অভিনেত্রী বলেন, ‘দু-বছর ধরে তো কত কিছুই শুনছি। দেখা যাক। যখন হবে তখন দেখা যাবে।’

প্রেম খুল্লমখুল্লা, তবুও বিয়ে নিয়ে এত রাখঢাক কেন?

যেখানে সাহেব এবং সুস্মিতা নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই লুকোছাপা করেননি, সেখানে বিয়ের তারিখ নিয়ে এত গোপনীয়তা কেন— তা নিয়ে কৌতূহলী অনুরাগীরা। তবে সুস্মিতা এখনই কোনও কার্ড খুলতে রাজি নন। সুস্মিতা এখন ভট্টাচার্য পরিবারেরই একজন তার প্রমাণ মেলে সর্বদা। কিছুদিন আগেই মা ও হবু বউকে বাহুডোরে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন সাহেব। জানিয়ে দিয়েছেন এই দুইজনই তাঁর ‘গোটা দুনিয়া’।

সাহেব-সুস্মিতার দুজনেরই একটা অতীত অধ্যায় আছে। মডেল সোনিকা চৌহানের সঙ্গে বিয়ের কথা পাকা ছিল সাহেবের। কিন্তু সোনিকার দুর্ঘটনায় মৃত্যুর জেরে পরিণতি পায়নি সেই প্রেম। অন্যদিকে অনির্বাণ রায়ের সঙ্গে চার বছরের সম্পর্কে ছিলেন সুস্মিতা। সেরেছিলেন বাগদানও। কিন্তু টেকেনি সম্পর্ক। হয়ত সেই কারণেই নতুন জীবন শুরুর আগে সবটা খুলে বলতে চান না দুজনেই।

নায়িকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে বিয়ের ব্যাপারে তিনি কোনো কথা বলতে চান না। তবে নায়িকা সরাসরি ‘হ্যাঁ’ না বললেও, তাঁর মিষ্টি হাসি এবং ‘যখন হবে তখন দেখা যাবে’ মন্তব্যের পর ১৩ই ডিসেম্বর সাহেব-সুস্মিতার চার হাত এক হওয়ার জল্পনায় যে নতুন করে ঘি পড়ল, তা বলাই বাহুল্য! আপতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পাচকমশাই ও গোবরদেবী।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।