Sourav-Suvosmita: শুভস্মিতাকে চোখে হারালেন সৌরভ! বিয়ের পাকা কথা না আংটি বদল সারল লক্ষ্মী ঝাঁপি জুটি?

Sourav-Suvosmita: টলিপাড়ায় বিয়ের সানাই? শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সৌরভ-শুভস্মিতা? হিন্দুস্তান টাইমস বাংলাকে কী জানালেন লক্ষ্মী ঝাঁপির নায়ক?

Published on: May 13, 2026, 19:28:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পর্দায় তাঁদের রসায়ন পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু সেই রসায়ন যে পর্দার সীমা ছাড়িয়ে বাস্তবের আঙিনায় এতটা গাঢ় হবে, তা হয়তো অনেকেই ভাবেননি। সম্প্রতি অভিনেতা সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়ের কিছু ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে স্টুডিয়োপাড়ায়। জল্পনা তুঙ্গে— তবে কি চুপিচুপি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি? নাকি গোপনে বিয়েটাই সেরে ফেললেন?

শুভস্মিতাকে চোখে হারালেন সৌরভ! বিয়ের পাকা কথা না আংটি বদল লক্ষ্মী ঝাঁপি জুটির?
শুভস্মিতাকে চোখে হারালেন সৌরভ! বিয়ের পাকা কথা না আংটি বদল লক্ষ্মী ঝাঁপি জুটির?

সাজপোশাকে বিশেষ ইঙ্গিত:

ভাইরাল হওয়া ছবিতে দুজনের সাজগোজ ছিল দেখার মতো। সৌরভের পরনে ঘিয়ে রঙের কাজ করা পঞ্জাবি আর জওহর কোট। অন্যদিকে শুভস্মিতা সেজেছিলেন সাবেকি ঢঙে। সোনালি জরির কাজ করা লালচে খয়েরি হ্যান্ডলুম শাড়ি, কপালে ছোট লাল টিপ আর ছিমছাম সোনার গয়না। কোনও ছবিতে সৌরভ চোখে হারাচ্ছেন শুভস্মিতাকে, আবার কোনটায় সৌরভের বুকে আলতো ছোঁয়া নায়িকার। দুজনের এই বিশেষ সাজপোশাক দেখে অনুরাগীদের ধারণা, এটি কেবল সাধারণ কোনো আড্ডা নয়, বরং কোনো বিশেষ ‘অনুষ্ঠান’ বা বিয়ের পাকা কথার আসর। অনেকে তো বলছেন, আইনি বিয়েটা সেরে ফেললেন দুজনে!

ধোঁয়াশা বজায় রাখলেন সৌরভ:

এই প্রশ্ন নিয়েই হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল নায়কের সঙ্গে। সৌরভ তখন শট দিতে ব্যস্ত। ফোনের ওপার থেকেই স্পষ্ট সৌরভের মুখে সেই পরিচিত লাজুক হাসি। তবে উত্তর দিলেন বেশ মেপে। অভিনেতার কথায়, ‘ওটা বাড়ির একটা অনুষ্ঠানের ছবি। এর চেয়ে বেশি বিস্তারিত এখনই বলা যাবে না। যখন সময় আসবে, নিশ্চয়ই সকলকে সবটা জানাব।’ তাঁর এই রহস্যময় উত্তর কিন্তু জল্পনা কমানোর বদলে উসকে দিল কয়েক গুণ। সাজপোশাক বলছে, অনুষ্ঠানটা একটু বিশেষ। কবে সবটা খোলসা করবেন নায়ক? সৌরভ বললেন, ‘এখন আমি শুধুই হাসিটুকু দিতে পারি। ওটা থেকে বুঝে নিতে হবে। অফিসিয়্যাল খবরটা হোক, নিশ্চয় জানাব। জীবন অনিশ্চয়তার থেকে নিশ্চয়তার দিকে এলে অনেকরকম পরিবর্তন আসে। আর নিশ্চয়তা তো শুধু অর্থনৈতিক বা সামাজিক নয়, ব্য়ক্তিগত জীবনেও একটা নিশ্চয়তার ব্য়াপার আছে।’

অতীত থেকে শিক্ষা:

মধুমিতা সরকারের সঙ্গে বিয়ে ভাঙার পর দীর্ঘ সময় একাই কাটিয়েছেন সৌরভ। সম্ভবত সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চাইছেন অভিনেতা। শুভস্মিতার আগমনে তাঁর জীবনে যে ইতিবাচক বদল এসেছে, তা অবশ্য তিনি অবলীলায় স্বীকার করে নিলেন। বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানের প্রতি তাঁর আস্থা আজও অটুট।

নতুন শুরুর অপেক্ষায়:

শুভস্মিতা আর সৌরভের এই মাখোমাখো রসায়ন কি তবে খুব শীঘ্রই আইনি সিলমোহর পেতে চলেছে? টলিপাড়ার অন্দরের গুঞ্জন, বিয়ের কথা অনেকদূর এগিয়েছে। শুভস্মিতার চনমনে স্বভাবের সঙ্গে সৌরভের গাম্ভীর্য— এই বৈপরীত্যই কি তবে তাঁদের কাছাকাছি নিয়ে এল? উত্তর আপাতত সময়ের হাতে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More