'স্লিপারি ডিক' কতটা লম্বা হতে পারে? সিদ্ধার্থ-কিয়ারাকে ‘অশালীন’ প্রশ্ন করণের! কটাক্ষের ঝড় নেটপাড়ায়
কফি উইথ করণের সাম্প্রতিক এপিসোডে সিদ্ধার্থ-কিয়ারার সামনে অদ্ভূত প্রশ্ন রাখেন করণ জোহর। নেটপাড়ায় সমালোচনার ঝড় করণের সেই প্রশ্ন ঘিরে।
বলিপাড়ার অন্যতম জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’ (Koffee With Karan)-এর নতুন এপিসোড সামনে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এবারের পর্বে অতিথি হিসেবে একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। কিন্তু এই জুটির মিষ্টি রসায়নের চেয়েও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সঞ্চালক করণ জোহর-এর একটি আপত্তিকর প্রশ্ন।

কথোপকথনের মাঝেই করণ দম্পতিকে ‘স্লিপারি ডিক’ (Slippery Dick) সংক্রান্ত একটি প্রশ্ন করে বসেন। করণের মুখে এমন শব্দ শুনে রীতিমতো হকচকিয়ে যান সিদ্ধার্থ, অস্বস্তিতে পড়ে যান কিয়ারাও। তবে পরিস্থিতি সামাল দিয়ে অভিনেতা পাল্টা করণকেই অনুরোধ করেন বিষয়টি হিন্দিতে বুঝিয়ে দেওয়ার জন্য! করণ সেইসময় নিজের প্রশ্ন স্পষ্ট করে কোনওরকম নোংরা চিন্তাভাবনা মাথা থেকে দূর করতে বলেন, সঙ্গে জানান এটি একটি মাছ।
সস্তা প্রচারের জন্য অশালীন প্রশ্নের অভিযোগ:
প্রোমোটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই করণের সঞ্চালনার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। একটি বিবাহিত দম্পতির সামনে ক্যামেরার অপর প্রান্তে বসে কীভাবে একজন পরিচালক এমন শব্দ ব্যবহার করতে পারেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। সমালোচকদের দাবি, খবরের শিরোনামে থাকার জন্য এবং চর্চা তৈরি করতেই ইচ্ছাকৃতভাবে সস্তা রসিকতা ও উস্কানিমূলক প্রশ্নের আশ্রয় নিচ্ছেন করণ।
সইফ-করিনার পর ফের বিতর্কের পুনরাবৃত্তি:
উল্লেখ্য, এই শো-এর ঠিক আগের পর্বেই অতিথি হিসেবে এসেছিলেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। সেই পর্বেও করণের একটি অত্যন্ত অশালীন প্রশ্ন নিয়ে সোশাল মিডিয়ায় প্রবল সমালোচনা হয়েছিল। শো-এর মান কোন দিকে যাচ্ছে তা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল, আর সিদ্ধার্থ-কিয়ারার এপিসোডে এই কাণ্ডে সেই আগুনে যেন আরও ঘি ঢালল।
ডিজিটাল প্ল্যাটফর্মে তারকারা অনেক খোলামেলা ও প্রাপ্তবয়স্ক আলোচনা করতে পারেন। যাঁদের এই ধরনের প্রশ্নে আপত্তি রয়েছে, তাঁরা অনায়াসে শো-টি এড়িয়ে যেতে পারেন বলেও মত অনেকের।
বিতর্ক যতই বাড়ুক, করণ জোহর এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে শো-এর অন্তিম পর্যায়ে এসে এই বিতর্কগুলোই যে বিনামূল্যে প্রচারের বড় হাতিয়ার হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
স্লিপারি ডিক কী?
বিজ্ঞানসম্মতভাবে এই মাছটির নাম হ্যালিকোয়েরেস বিভিটাটাস (Halichoeres bivittatus), যা মূলত ‘রাস’ (Wrasse) প্রজাতির অন্তর্ভুক্ত। পশ্চিম আটলান্টিক মহাসাগরে পাওয়া যাওয়া এই মাছটির সারা শরীরে এক ধরনের অত্যন্ত পিচ্ছিল মিউকাস বা লালার আস্তরণ থাকে।
শিকারি প্রাণীদের হাত থেকে বাঁচতে এই পিচ্ছিল আবরণই তাদের সাহায্য করে— হাত বা মুখ ফসকে অনায়াসেই তারা পালিয়ে যেতে পারে। আর এই চরম পিচ্ছিল স্বভাবের কারণেই এমন অদ্ভুত নামকরণ করা হয়েছে মাছটির।
লিঙ্গ পরিবর্তনে সক্ষম এই সামুদ্রিক মাছ:
সরু দেহের এই মাছগুলো মূলত প্রবাল প্রাচীর বা কোরাল রিফ (Coral Reefs) অঞ্চলে বসবাস করে। এদের জীবনচক্রের সবচেয়ে বিস্ময়কর দিক হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই মাছগুলো নিজেদের লিঙ্গ পরিবর্তন করে স্ত্রী থেকে পুরুষে রূপান্তরিত হতে পারে!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


