Jeetu-Monami: মানামিকে বল দিয়ে আঘাত, জীতুর ‘হিংস্র’ আচরণে সমালোচনার ঝড়! জুটল সাইকো তকমা, উঠল ঘর ছাড়া করার দাবি

বিগ বসের ঘরে বেরিয়ে এল জীতুর আসল রূপ? টাস্ক চলাকালীন চরম অ্যাগ্রেশন দেখিয়ে ট্রোলের মুখে নায়ক। তাঁর ‘অসুরসুলভ’ আচরণ ঘিরে সমালোচনার ঝড়। 

Published on: Oct 15, 2026, 12:00:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগ বস বাংলা’-র অন্দরে উত্তেজনার পারদ এবার সমস্ত সীমা অতিক্রম করে একদম চরমে পৌঁছেছে। প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে প্রতিযোগী ও তাঁদের পারস্পরিক সম্পর্কের সমীকরণ। তবে সম্প্রতি এঞ্জেল-ডেভিলের টাস্ক চলাকালীন অভিনেত্রী মনামী ঘোষের ওপর সহ-প্রতিযোগী জীতু কমলের আগ্রাসী আচরণ ও বল দিয়ে বারবার আঘাত করার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভের আগুন। মনামীর ভক্ত ও সাধারণ দর্শকদের একাংশ জীতু কমলের এই আচরণকে ‘অসুরসুলভ’ ও ‘সাইকোপ্যাথিক’ আখ্যা দিয়ে তাঁকে অবিলম্বে বিগ বস হাউস থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন!

মানামিকে বল দিয়ে আঘাত, জীতুর ‘হিংস্র’ আচরণে সমালোচনার ঝড়! জুটল সাইকো তকমা
মানামিকে বল দিয়ে আঘাত, জীতুর ‘হিংস্র’ আচরণে সমালোচনার ঝড়! জুটল সাইকো তকমা

টাস্কে মনামীকে লক্ষ্য করে মারাত্মক আঘাত:

নেটপাড়ার চরম ক্ষোভের মূল কারণ হলো সম্প্রতি সম্প্রচারিত একটি টাস্ক। অভিযোগ উঠেছে, গেম চলাকালীন জীতু কমল ইচ্ছা করেই বারবার মনামী ঘোষের হাত, পিঠ ও মুখ লক্ষ্য করে সজোরে বল ছুঁড়ে আঘাত করতে থাকেন। যন্ত্রণায় মনামী চিৎকার করে উঠলে এবং ব্যথা পাওয়ার কথা জানালে, সহানুভূতি পাওয়ার বদলে জীতুর মুখ থেকে ছিটকে আসে তাচ্ছিল্য! মনামী নাকি ‘সিলেবাস মেনে’ সিম্প্যাথি কার্ড খেলছেন— এমনটাই দাবি করেন জীতু। এমনকি মনামীর ব্যথার আওয়াজকে ব্যঙ্গ করতেও দেখা যায় তাঁকে, যা দেখে চরম ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকেরা।

‘ইগো না হিংসা?’ কাঠগড়ায় জীতুর খেলা:

সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ দর্শকেরা একের পর এক বিস্ফোরক পোস্ট করে জীতুর এই এক্সট্রিম মেল ইগো ও বিকৃত মানসিকতার কড়া সমালোচনা করছেন। নেটিজেনদের মতে— হিন্দি ‘বিগ বস’-এ শারীরিক সহিংসতার কারণে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী নকুল ঢোলকে সঙ্গে সঙ্গে শো থেকে বের করে দেওয়া হয়েছিল, অথচ জীতু কমল মনামীকে এভাবে টার্গেট করা সত্ত্বেও বিগ বস একটা সতর্কবার্তাও দেননি!

এর আগে সৃজলা ও দুর্নিবার সাহার বন্ধুত্ব ভেঙে দেওয়া, কিংবা অন্য মহিলা প্রতিযোগীদের কর্নার করে নিজে ফুটেজ নেওয়ার যে খেলা জীতু খেলছেন, তা একেবারেই হিংসাত্মক।

টাস্কের নামে এই ধরনের শারীরিক মানসিক হেনস্থা এবং মনামীর ওপর বল আক্রমণের ঘটনায় সোশাল মিডিয়ায় ‘#EvictJeetu’ হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করেছে। যদিও জীতু ভক্তদের দাবি, তিনি গেম খেলছিলেন মানামী ভিক্টিম কার্ড খেলছেন এঁটে উঠতে না পেরে।

এখন দেখার, অনুরাগীদের এই তীব্র অসন্তোষ ও জীতুকে তাড়ানোর দাবির পর বিগ বস বা সঞ্চালক এ বিষয়ে কী কড়া পদক্ষেপ নেন!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More