সইফের চেয়ে ১২ বছরের বড় অমৃতাকে বউমা মানতে পারেননি, ছেলের প্রাক্তন স্ত্রীর সাথে একফ্রেমে শর্মিলা, মেলালেন সারা

ভাঙা সম্পর্কের তিক্ততা অতীত! মা অমৃতা ও ঠাকুমা শর্মিলাকে নিয়ে থিয়েটারে সারা আলি খান, দুই ‘কিংবদন্তি’র সঙ্গে পোস্ট করলেন মিষ্টি ছবি।

Published on: Jun 22, 2026, 21:01:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড অভিনেত্রী সারা আলি খান সবসময়ই তাঁর পরিবারকে সবচেয়ে আগে রাখেন। সইফ আলি খান এবং অমৃতা সিং-এর ডিভোর্সের পর দুই ছেলেমেয়েই মায়ের কাছে বড় হলেও, বাবা সইফ এবং ঠাকুমা শর্মিলা ঠাকুর-এর সাথে তাঁদের সম্পর্ক দারুণ মধুর। সম্প্রতি তার আরও এক অনন্য প্রমাণ দিলেন সারা। সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মা অমৃতা সিং এবং ঠাকুমা শর্মিলা ঠাকুরের সাথে একটি থিয়েটার বা নাটক দেখার মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন তিনি।

সইফের চেয়ে ১২ বছরের বড় অমৃতাকে বউমা মানতে পারেননি, ছেলের প্রাক্তন স্ত্রীর সাথে একফ্রেমে শর্মিলা, মেলালেন সারা
সইফের চেয়ে ১২ বছরের বড় অমৃতাকে বউমা মানতে পারেননি, ছেলের প্রাক্তন স্ত্রীর সাথে একফ্রেমে শর্মিলা, মেলালেন সারা

অতীতের সমস্ত পারিবারিক দূরত্ব ও আইনি তিক্ততাকে বুড়ো আঙুল দেখিয়ে এই দুই ‘আইকনিক’ অভিনেত্রীকে এক ফ্রেমে (আলাদা আলাদা সেলফির কোলাজ) নিয়ে আসায় সারাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে নেটপাড়া।

সেরা অভিনেত্রীরা তো আমার পাশেই বসে আছেন— সারা

থিয়েটার হলের অডিটোরিয়ামের ভেতরে বসে দুটি আলাদা সেলফি তুলে সেটিকে একটি সুন্দর কোলাজ আকারে পোস্ট করেন সারা। একটি ছবিতে তাঁকে হাসিমুখে ঠাকুমা শর্মিলার সাথে পোজ দিতে দেখা যাচ্ছে, অন্যটিতে তিনি জড়িয়ে ধরে আছেন মা অমৃতা সিং-কে।

ছবির ক্যাপশনে নিজের জীবনের দুই স্তম্ভকে ‘ওজি লেজেন্ডস’ (OG Legends) বা আসল কিংবদন্তি বলে উল্লেখ করে সারা লেখেন, ‘আমার ওজি লেজেন্ডদের সাথে থিয়েটার টাইম! নাটকটা তো বেশ ভালোই ছিল, কিন্তু সেরা অভিনেত্রীরা তো আসলে আমার দুই পাশেই বসে আছেন!’

সইফ-অমৃতার অতীত এবং পারিবারিক সমীকরণ

১৯৯১ সালের অক্টোবরে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী অমৃতা সিং-এর সাথে ১২ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও ভালোবেসে বিয়ে করেছিলেন নবাগত সইফ আলি খান। তাঁদের দুই সন্তান— সারা ও ইব্রাহিম। তবে ১৩ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।

বিচ্ছেদের পর সইফ ২০১২ সালে করিনা কাপুর খানকে বিয়ে করলেও, অমৃতা নিজের সন্তানদের মানুষ করা এবং কেরিয়ারেই ফোকাস করেন। তবে ডিভোর্সের এত বছর পরও শর্মিলা ঠাকুর যে তাঁর প্রাক্তন পুত্রবধূর সাথে একই থিয়েটার হলে বসে নাতনির পাশে নাটক উপভোগ করতে পারেন, তা এক পরিপক্ব পারিবারিক সৌহার্দ্যের বড় নজির।

মা ও ঠাকুমার সাথে সারা
মা ও ঠাকুমার সাথে সারা

সারার সাম্প্রতিক ও আগামী ছবির আপডেট: সারা আলি খানকে শেষবার পর্দায় দেখা গেছে আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা গাব্বি এবং রকুল প্রীত সিং-এর সাথে পতি, পত্নী অউর ও দো। ছবিটি বক্স অফিসে বিশ্বজুড়ে মোট ৬৭.৯৩ কোটি টাকা আয় করে।

সারাকে এরপর দেখা যাবে ‘উড়তা তীর’ নামের একটি স্পাই-কমেডি ছবিতে। আকাশ এ কৌশিকের পরিচালনায়, ধর্মা প্রোডাকশন এবং শিখ্যা এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতেও সারার বিপরীতে থাকছেন আয়ুষ্মান খুরানা। ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬-এ সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More