Dadagiri-Dev: দেবের পোট্রেট এঁকে দাদাগিরিতে হাজির অনুরাগী! পালটা কী উপহার নিয়ে ফিরলেন বাড়ি?

আপাতত জোর কদমে চলছে দাদাগিরি-র কাজ। আর ‘নতুন দাদা’ হিসেবে ইতিমধ্যেই ছাপ ফেলে গিয়েছেন দেব। সঙ্গে পছন্দের তারকাকে কাছে পেয়ে খুশি অভিনেতার অনুরাগীরাও। 

Published on: Aug 11, 2026, 11:15:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্যই ভক্তদের সামনে নতুন অবতারে ফিরেছেন বাংলার সুপারস্টার অভিনেতা দেব। আপাতত তাঁকে দেখা যাচ্ছে দাদাগিরি-র সঞ্চালক হিসেবে। আর সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের জুতোয় পা গলালেও, মাত্র ১ মাসেই নিজের ছাপ ফেলেছেন শো-তে। সঙ্গে অভিনেতার ভক্তদেরও পোয়াবারো। নিজেদের ভালোবাসার ডালি সাজিয়ে পৌঁছে যেতে পারছেন দেবের সামনে।

দেবের পোট্রেট নিজের হাতে এঁকে দাদাগিরিতে হাজির এক অনুরাগী।
দেবের পোট্রেট নিজের হাতে এঁকে দাদাগিরিতে হাজির এক অনুরাগী।

জি বাংলার রিয়েলিটি শো থেকে সামনে এল সেরকই একটা মুহূর্ত। দেবের ফ্যানপেজ থেকে এই মিষ্টি মুহূর্তটি ভাগ করে নেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দেবের এক ভক্ত তাঁর স্কেচ নিয়ে হাজির হয়েছেন দাদাগিরি শো-তে। জানেন কি পালটা কি উপহার দিলেন অভনেতা নিজের ভক্তকে?

দাদাগিরির মঞ্চে দেবকে সামনে থেকে দেখা, তাঁর সঙ্গে ছবি তোলা, কথা বলার সুযোগ পাওয়া, একটাবার ছুঁতে পারা-ই তো যে কোনো ভক্তের কাছে মহামূল্য। তবে খালি হাতে ফেরাননি দেব। বরং সেই স্কেচটিতে একটি অটোগ্রাফও দিয়েছেন। সেই দেবভক্তের কথায়, ‘দাদাগিরির মঞ্চে আসতে পেরে আমি খুবই আনন্দিত, আর দেব-দার অটোগ্রাফ পেয়ে তো আমার আনন্দ আরও বেড়ে গিয়েছে’।

ভক্তরা এভাবেই ভালোবাসায় ভরিয়ে রাখেন পছন্দের অভিনেতাকে। দেবকে দেখতে এক নিমেষে হাজির হয়ে যান হাজার-হাজার মানুষ। যা তাঁর সিনেমার প্রচারে, এমনকী ভোট প্রচারেও দেখা গিয়েছে। রোদ-জল উপেক্ষা করে অপেক্ষমান সকলে। শুধু একবার সামনাসামনি নিজের চোখে দেখবেন বলে। আর দেবও আপন করে নেন সকলকে। জড়িয়ে ধরেন, কথা বলেন, ছবি তোলেন। ফেরান না খালি হাতে।

কাজের সূত্রে, আপাতত দেবের ‘বাইক অ্য়াম্বুলেন্স দাদা’ মুক্তির অপেক্ষায় অনুরাগীরা। যা আগামী ৪ অগস্ট মুক্তির কথা ছিল প্রথমে। পরে অভিনেতা নিজেই তা পিছিয়ে দেন। খুব সম্ভবত ছবির পোস্ট প্রোডাকশনের কাজ কিছু এখনো বাকি রয়ে গিয়েছে।

তবে অনুরাগীরা যে ছবির জন্য অধীরে অপেক্ষা করে রয়েছেন তা হল ‘দেশু সাত’। যা আসছে পুজোতে। আপাতত জোর কদমে চলছে ছবির শ্যুট। অর্থাৎ দাদাগিরি আর পুজোর ছবি, দুটোর কাজই চলছে একত্রে।

দাদাগিরি ছাড়েন সৌরভ গঙ্গোপাধ্যায় বছর দুই আগে। শোনা গিয়েছিল যে পারিশ্রমিক নিয়ে মতানৈক্যের কারণে জি বাংলা ছাড়েন মহারাজ। এরপর একাধিক নাম এসেছিল দাদাগিরি-র সঞ্চালক হিসেবে। তবে এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রিতে ‘দাদাগিরি’ দেবের থেকে ভালো আর কে-ই বা করতে পারতেন! দেব নিজেও জানিয়েছেন, জি বাংলার থেকে অফার আসার পর প্রথমে বেশ চিন্তায় ছিলেন। তারপর নিয়েই ফেললেন বাংলার সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো হোস্ট করার চ্যালেঞ্জ।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More