Saat Pake Bandha: 'জি কাকু রাহুল কী দোষ করেছে?' বারবার স্লট বদল সাত পাকে বাঁধার, সোমে পালটাচ্ছে জি বাংলার বিকেল

জি বাংলায় নতুন ধারাবাহিক ‘দুলারী’ আসার কারণে ‘সাত পাকে বাঁধা’ মেগাটির সময় পরিবর্তন করে বিকেল ৪:৩০ টায় নামিয়ে দেওয়া হয়েছে। তবে এই প্রথম নয়, মাত্র ৩ মাস ধরে চলা এই মেগার সময় আগেও বদল হয়েছে। 

Published on: Jun 25, 2026, 17:15:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী ২৯শে জুন থেকে বড়সড় রদবদল ঘটতে চলেছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সঞ্চালিকা বদলের পাশাপাশি বিনোদনের ডালি নিয়ে আসছে নতুন মেগা ধারাবাহিক ‘দুলারী’ (Dulari)। নীল ভট্টাচার্য ও দেবাদৃতা বসু অভিনীত এই নতুন মেগা স্লট পেতেই এবার কোপ পড়ল চ্যানেলটির অন্যতম চর্চিত ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’ (Saat Pake Bandha)-র ওপর।

'জি কাকু রাহুল কী দোষ করেছে?' বারবার স্লট বদল সাত পাকে বাঁধার, সোমে পালটাচ্ছে জি বাংলার বিকেল
'জি কাকু রাহুল কী দোষ করেছে?' বারবার স্লট বদল সাত পাকে বাঁধার, সোমে পালটাচ্ছে জি বাংলার বিকেল

মাত্র কয়েক মাস আগে শুরু হওয়া রাহুল মজুমদার ও সম্পূর্ণা রক্ষিত অভিনীত এই মেগাটির স্লট বারংবার পরিবর্তন করায় এবার চ্যানেলের ওপর চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ফ্যানেরা।

শুরু থেকেই ‘স্লট বদলের’ খেলা, এবার বিকেল ৪:৩০-এ নির্বাসন!

‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকটির কপাল যেন শুরু থেকেই ভালো যাচ্ছে না। সম্প্রচার শুরু হওয়ার আগে থেকেই এই মেগাকে নিয়ে নানা টানাপোড়েন চলেছে। শুরুতে ঠিক হয়েছিল ধারাবাহিকটি রাত ৯টার প্রাইম টাইম স্লটে আসবে, কিন্তু শুরুর আগেই তা বদলে পাঠানো হয় সন্ধ্যার (৫:৩০ টা) স্লটে।

এবার নতুন ধারাবাহিক ‘দুলারী’-কে জায়গা করে দিতে কেড়ে নেওয়া হলো সেই ৫:৩০ টার স্লটও। আগামী সোমবার (২৯শে জুন) থেকে এই ধারাবাহিকটি দেখা যাবে এক্কেবারে অফ-টাইম অর্থাৎ বিকেল ৪:৩০ টের সময়।

‘চ্যানেলের এই নোংরা রাজনীতি বন্ধ হোক’— ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়

এত সুন্দর এবং জমজমাট একটি গল্পকে কেন বারবার অবহেলা করা হচ্ছে, তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। ধারাবাহিকের ভক্তদের একাংশের বক্তব্য, ‘এত সুন্দর একটা গল্পকে বিকেল ৪:৩০-এর স্লটে পাঠানোর সিদ্ধান্তটা সত্যিই হতাশাজনক! একটা সিরিয়ালকে দাঁড়ানোর পর্যাপ্ত সময় না দিয়ে বারবার স্লট চেঞ্জ করলে টিআরপি (TRP) উঠবে কোথা থেকে? জি বাংলার এই নোংরা স্লট পলিটিক্স এবার বন্ধ হওয়া দরকার।’

দর্শকদের দাবি, বিকেল সাড়ে চারটের সময় অধিকাংশ মানুষ কাজের মধ্যে থাকেন বা বাড়ির বাইরে থাকেন। এই অসময়ে ধারাবাহিকটি পাঠিয়ে আসলে জি বাংলা পরোক্ষভাবে সিরিয়ালটি বন্ধ করে দেওয়ারই ছক কষছে। পাশাপাশি হঠাৎ করে দুলারী কেন ১ ঘণ্টা করে সম্প্রচারিত হবে, তাও মাথায় ঢুকছে না কারুর। অন্য়দিকে জি বাংলার রাতের স্লটও ফাঁকা পড়ে আছে, সেখানে ৪৫ মিনিট করে পর্ব চালানো হচ্ছে পরিণীতা, জোয়ার ভাঁটা মতোর মেগা সিরিয়াল গুলোর।

২৯ জুন থেকে জি বাংলায় একনজরে বড় বদল

নতুন মোড়কে রান্নাঘরের দেখা মিলবে বিকাল ৪টেয়।

এরপর ৪.৩০টে থাকছে সাত পাকে বাঁধা

দুলারী সম্প্রচারিত হবে ৫টা থেকে ৬টার স্লটে।

দিদি নম্বর ১: গেম শো-এর অন্দরেও আসতে চলেছে বড় চমক ও সঞ্চালনায় নতুন মুখ। সোমবার থেকে রাত ১০.১৫ মিনিটে সম্প্রচারিত হবে দিদি নম্বর ১, সঞ্চালক স্বস্তিকা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More