Farha Khan Husband: ১ম দেখায় শিরীষকে সমকামী ভাবেন, লোকে বলেছিল বিয়ে টিকবে না! একসাথে ২১ পার, বয়সে কত ছোট ফারহার বর?
বয়সে ছোট, ধর্ম আলাদা। ফারহার চেয়ে কেরিয়ারে অনেক কম সাফল্য দেখেছেন শিরীষ। তবুও অটুট দুজনের দাম্পত্য। সেলিব্রিটি স্ত্রীর সবচেয়ে বড় চিয়ার লিডার শিরীষ কুন্দর।
বলিউড চলচ্চিত্র নির্মাতা এবং কোরিওগ্রাফার ফারাহ খান তাঁর ব্যক্তিগত জীবনকে বেশ ব্যক্তিগত রাখেন এবং খুব কমই তাঁর স্বামী বা সন্তানদের সাথে ছবি শেয়ার করেন। বিশেষ দিনে স্বামী শিরীষ কুন্দরের সাথে রোমান্টিক ফটো শেয়ার করে নিয়েছেন ফারহা। মঙ্গলবার দম্পতির ২১ তম বিবাহ বার্ষিকী। স্বামীকে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন ফারহা।

এদিন শিরীষের সঙ্গে গত দু-দশকে কাটানো কিছু রোম্যান্টিক মুহূর্তের কোলাজ তুলে ধরেন ফারহা। প্রথম ছবিতে দেখা গেছে যে তাঁরা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে এবং ওদিকে তাঁদের বাচ্চারা লজ্জা পাচ্ছে। দ্বিতীয় এবং তৃতীয় ছবিতে তাদের অন্তরঙ্গ বিবাহ অনুষ্ঠানের ঝলক ফুটে ওঠেছিল, যেখানে শাহরুখ খানও উপস্থিত ছিলেন। জানিয়ে রাখি, ফারহার বিয়েতে কন্যাদান করেছিলেন শাহরুখ খান।
শিরীষকে বিয়ের পর কম কটাক্ষ শোনেননি ফারহা। বয়সে কোরিওগ্রাফারের চেয়ে ৮ বছরের ছোট শিরীষ। এতদিনে সব কটাক্ষের পালটা জবাব দিলেন। ফারহা লেখেন, '২১ বছর আগে একজন (যিনি আমাদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন) একটি বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছিলেন যে 'আমি ফারহার পরের বিয়েতে উপস্থিত থাকব'... দুঃখিত বন্ধু, এই বিয়েটা এখন পর্যন্ত ঠিক আছে। শুভ বিবাহবার্ষিকী শিরীষ কুন্দর.. আমরা জনসমক্ষে হাত ধরতে পারি না (এর জন্য তোমাকে আমার সাথে বাইরে বেরোতে হবে) তবে তুমি আমাদের পরিবারকে একসাথে ধরে রেখেছেন ..আই লাভ ইউ.. আমি কি জনসমক্ষে তোমাকে যথেষ্ট বিব্রত করেছি?' চাঙ্কি পান্ডে, বৈভবী মার্চেন্ট এবং রাজকুমার রাও-সহ বলিউডের অংসখ্য তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন পাঠিয়েছেন। '
সার্ভিং ইট আপ উইথ সানিয়া' পডকাস্টে সানিয়া মির্জার সঙ্গে কথোপকথনের সময় ফারাহ খান যখন শিরিশ কুন্দরের কথা বলেছিলেন, তখন ফারাহ স্মরণ করেছিলেন যে কীভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু লোক তার স্বামীকে উপেক্ষা করেছিল কারণ শিরীষ ফারহার মতো সফল ছিলেন না। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখার বিষয়ে ফারাহ বলেন, 'আমরা জানি আমাদের বিয়েতে আমরা নিরাপদ এবং আমাদের রেড কার্পেটে হাত ধরার দরকার নেই। মাঝে মাঝে, আমার মনে হয় যে রেড কার্পেটে যত বেশি লোক হাত ধরছে, কিছু না কিছু তৈরি হচ্ছে। ফারাহ এবং শিরীষের প্রথম দেখা হয়েছিল ফারহ পরিচালিত 'ম্যায় হুঁ না'র সম্পাদনা টেবিলে। এই ছবির এডিটর ছিলেন শিরীষ। এরপর থেকে তারা 'জান-ই-মান', 'ওম শান্তি ওম' এবং 'তিস মার খান'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এই দম্পতি ২০০৮ সালে গাঁটছড়া বাঁধেন, এবং চার বছর পর আইভিএফের মাধ্যমে তিন সন্তান- দিভা, আনিয়া এবং জারের বাবা-মা হন দুজনে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


