FIFA World Cup 2026: ‘সরকে চুনরি’ বিতর্ক অতীত, কানাডায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা!
FIFA World Cup 2026: অভিনেত্রী নোরা ফতেহি আবারও ফিফাতে এক চোখধাঁধানো পারফর্মেন্স জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনেত্রী কানাডায় অনুষ্ঠিত হতে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত করতে চলেছেন, যেখানে তিনি পারফর্ম করার জন্য বিশ্বমঞ্চে ফিরবেন।
FIFA World Cup 2026: অভিনেত্রী নোরা ফতেহি আবারও ফিফাতে এক চোখধাঁধানো পারফর্মেন্স জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনেত্রী কানাডায় অনুষ্ঠিত হতে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত করতে চলেছেন, যেখানে তিনি পারফর্ম করার জন্য বিশ্বমঞ্চে ফিরবেন।
শনিবার জানা গিয়েছে যে, নোরা কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে আগামী ১২ জুন অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নাচ পরিবেশন করবেন। এই ঘোষণার মাধ্যমে নোরা এমন এক বিশ্বব্যাপী তালিকায় যুক্ত হলেন, যেখানে অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুলে, সঞ্জয়, ভেজিড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো নাম রয়েছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানের তালিকায় অনিতা, ফিউচার, কেটি পেরি, লিসা, রেমা এবং টাইলার মতো বিশ্বজুড়ে সংগীত জগতের আইকনরা রয়েছেন।
এর আগে, নোরা কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছিলেন। অভিনেত্রী বিশ্বকাপের একটি ফ্যান ফেস্টে নাচ পরিবেশন করেন। সেই সময়, তিনি প্রশংসা পাওয়ার পর তাঁর ভক্ত এবং টিমকে ধন্যবাদ জানিয়ে একটি বিশেষ পোস্ট করেন।
তিনি অনুষ্ঠানটির একটি ভিডিয়ো শেয়ার করে ইনস্টাগ্রামে লেখেন, ‘তারপর এটা ঘটল.. ফিফা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান.. লাইট দ্য স্কাই.. @fifaworldcup নিঃসন্দেহে আমার কেরিয়ারের সবচেয়ে সুন্দর মুহূর্ত! সারা বিশ্ব দেখছিল…. আমি সারাজীবন এই মুহূর্তটির জন্যই কাজ করেছি! আমার হাই স্কুলের অডিটোরিয়ামের মঞ্চ থেকে এখানে!! বিশ্বকাপের স্টেডিয়ামের মঞ্চ! অবিশ্বাস্য।’ তিনি আরও যোগ করেন, ‘যারা এই মুহূর্তটি দেখার পর মেসেজ করেছেন এবং ফোন করেছেন, আপনাদের ধন্যবাদ, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার।’
উল্লেখ্য , মার্চ মাসে কন্নড় ভাষার সর্বভারতীয় চলচ্চিত্র ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সরকে চুনরি তেরি’ গানটি মুক্তি পাওয়ার পর একটি বিশাল বিতর্ক শুরু হয়। নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্ত অভিনীত গানটির ইঙ্গিতপূর্ণ কথা ও কোরিওগ্রাফির জন্য তীব্র সমালোচনার শিকার হয়। তীব্র প্রতিক্রিয়ার পর, গানটিতে অশ্লীলতার বিতর্ককে কেন্দ্র করে জাতীয় মহিলা কমিশন অভিনেতা নোরা ফাতেহি, সঞ্জয় দত্ত এবং অন্যদের তলব করে। বৃহস্পতিবার ৭ মে, নোরা জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হয়ে ক্ষমা চান।
তিনি বলেন, ‘আমি কমিশনের সামনে হাজির হয়েছিলাম এবং ক্ষমা চেয়েছি। আমি কেবল এমন একটি পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না, কিন্তু একজন শিল্পী হিসেবে অবশ্যই আমাকে দায়িত্বশীল হতে হবে। আমি অবশ্যই ক্ষমা চেয়েছি, আমরা সব কিছু লিখিতভাবে জানিয়েছি।’
Home/Entertainment/FIFA World Cup 2026: ‘সরকে চুনরি’ বিতর্ক অতীত, কানাডায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা!