বাড়াতে হবে অমিতাভ-সইফদের নিরাপত্তা, ফড়ণবীসের কাছে চিঠি সিনে সংগঠনের

বিগত কিছু মাস যাবত একের পর এক তারকারা প্রাণনাশের হুমকি পাচ্ছেন আন্ডারওয়ার্ল্ডের তরফ থেকে। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, সইফ আলি খান, আয়ুষ্মান খুরানা সহ প্রথম সারির তারকারা।

Published on: Nov 21, 2026, 13:27:41 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগত কিছু মাস যাবত একের পর এক বলি তারকারা প্রাণনাশের হুমকি পাচ্ছেন আন্ডারওয়ার্ল্ডের তরফ থেকে। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, সইফ আলি খান, আয়ুষ্মান খুরানা সহ প্রথম সারির তারকারা। কারোর বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে আবার কারোর থেকেই চাওয়া হয়েছে কোটি কোটি টাকা। এবার এই মর্মে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফারেন বিষের কাছে চিঠি পাঠালো অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

বাড়াতে হবে অমিতাভ-সইফদের নিরাপত্তা
বাড়াতে হবে অমিতাভ-সইফদের নিরাপত্তা

শুক্রবার সর্বভারতীয় সিনে সংগঠনের তরফ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে, এইভাবে যদি প্রতিনিয়ত তারকাদের হুমকি দেওয়া হয় তাহলে শুধুমাত্র তারকাদের নিরাপত্তার ওপর প্রভাব পড়বে তা নয়, প্রতিদিন যে হাজার হাজার মানুষ চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত তাদের জীবনেও মারাত্মক প্রভাব পড়বে। দয়া করে ব্যাপারটি অবিলম্বে দেখা হোক।

আরও পড়ুন: অসুস্থতা কাটিয়ে আবার মঞ্চে অলকা, কার আমন্ত্রণে ফিরলেন তিনি?

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, এইভাবে যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী দিনে সিনেমা ইন্ডাস্ট্রির উপর খুব খারাপ প্রভাব পড়বে। স্টুডিওগুলিতে তালা পড়ে যাবে। বহুকর্মী কাজ হারাবেন। প্রযোজকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তাই তারকাদের সুরক্ষা প্রদান করতে হবে অবিলম্বে। শুটিং লোকেশন পর্যন্ত পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হোক। এছাড়া আন্ডারওয়ার্ল্ডের তরফ থেকে যারা হুমকি বার্তা পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। বলিউডের ব্যক্তিত্বরা যাতে রাস্তায় অবাধে চলাফেরা করতে পারেন সেই সুযোগ করে দিতে হবে প্রশাসনকেই।

আরও পড়ুন: পুজোয় চলে চুটিয়ে আড্ডা, কেন স্বামীর প্রাক্তনকে এতটা পছন্দ দেবলীনার?

এই চিঠির আরো একটি কপি পাঠানো হয় মুম্বই পুলিশ কমিশনার দেবেন ভারতীর কাছে। সেখানেও উল্লেখ করা হয়েছে যে আগামী দিনে মুম্বইয়ে বড়োসড়ো জঙ্গি আক্রমণের হুমকি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এমনও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে একটি ইশারায় মুম্বইয়ে ২০০ লোক একসঙ্গে হামলা চালাতে পারে বলিউড তারকাদের উপর। তাই গোটা পরিস্থিতি মাথায় রেখে অবিলম্বে কড়া ব্যবস্থা নিয়ে প্রশাসন।