Pratigya serial update: কাটল জট! বৃহস্পতিবার থেকে জলসায় আসছে রণজয়-অভিকার ‘প্রতিজ্ঞা’, কটার স্লট পেল?
৭ তারিখ মঙ্গলবার থেকে সম্প্রচার শুরুর কথা থাকলেও, তা স্থগিত রাখা হয়। আসলে ব্যাঙ্কিং এপিসোডের অভাবে এমন সিদ্ধান্ত নেন নির্মাতার। তবে বৃহস্পতিবার থেকে আসছে অবশেষে।
টলিউড উথাল-পাতাল। ভোলে বাবা পার করেগা-র শ্যুটে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের উপর খাপ্পা সকলেই। যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যতদিন না সত্যি সামনে আনা হবে যে কীভাবে রাহুলের মৃত্যু হয়েছে, এবং তা প্রয়াত অভিনেতার পরিবারের মনঃপূত হবে, ঠিক ততদিন বয়কট করা হবে এটিকে। ফলে রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে চিরসখা ধারাবাহিকটি। ইতিমধ্যেই সেই স্লটে নতুন ধারাবাহিকের ঘোষণা করে দিয়েছে স্টার জলসা।

এদিকে, রাহুলের বিচার চেয়ে ও অভিনেতা, কলা-কুশলীদের জন্য নিরাপত্তার দাবিতে মঙ্গলবার কর্মবিরতি ডেকেছিল টলিউড। সঙ্গে একটি মিটিং, যেখানে উপস্থিত ছিলেন টলিউডের সঙ্গে জড়িত প্রায় সিংহভাগ মানুষ। সেখানেই ম্যাজিক মোমেন্টসকে বয়কটের সিদ্ধান্ত। তবে এই কর্মবিরতির জেরে, খানিক চাপেই পড়েছিল প্রতিজ্ঞা ধারাবাহিকটি। যা আসছে রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার থেকে। ৭ তারিখ মঙ্গলবার থেকে সম্প্রচার শুরুর কথা থাকলেও, তা স্থগিত রাখা হয়। আসলে ব্যাঙ্কিং এপিসোডের অভাবে এমন সিদ্ধান্ত নেন নির্মাতার।
তবে অচলাবস্থা কাটতেই মঙ্গলবার রাতেই ঘোষণা করা হল, শনিবার অর্থাৎ বৃহস্পতিবার থেকে আসছে প্রতিজ্ঞা। রাত সাড়ে ৯টায় স্টার জলসায় দেখা যাবে অভিকা মালাকার ও রণজয় বিষ্ণুর মেগা।
প্রতিজ্ঞা ধারাবাহিক প্রসঙ্গে:
গল্পের মূল সুর গড়ে উঠেছে স্মৃতি, ছোটবেলার ভালোবাসা এবং প্রতিশ্রুতির টানাপোড়েনকে কেন্দ্র করে। জীবনের অপ্রত্যাশিত বাঁকে মানুষ বদলে গেলেও কিছু সম্পর্ক ও প্রতিজ্ঞা সময়ের সীমানা অতিক্রম করে টিকে থাকে—এই ধারণাকেই সামনে রেখে তৈরি হয়েছে কাহিনি। শৈশবের বন্ধুত্ব, খেলার ছলে গড়া সম্পর্ক, বিচ্ছেদ এবং পরবর্তী সময়ে পুনর্মিলনের আবেগ—সব মিলিয়ে এক জটিল সম্পর্কের গল্প তুলে ধরা হবে প্রতিজ্ঞাতে। রণজয়ের চরিত্রের নাম অভিমন্যু শঙ্কর রায়। আর অভিকার নাম পরী। ছোটবেলা খেলার ছলে পরীকে আবির মাখিয়ে অভিমন্যু বলেছিল, ‘আজ থেকে তুই আমার বউ’! এরপর কালের নিয়মে দুজন আলাদা হলেও, ছোটবেলার ভালোবাসাকে ভুলতে পারেনি কেউই। দেখার কীভাবে একে-অপরকে খুঁজে পায়। সেই জটই ছাড়াবে প্রতিজ্ঞা।
প্রযোজক রাজ তাঁর নতুন মেগা নিয়ে কথা বলতে গিয়ে জানান, ‘যেটা সবার মন থেকে হারিয়ে গিয়েছে, সেটাই আছে। যেটা রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের মধ্যে আছে এখনো। প্রেম আছে। কোনো বিতর্ক নেই, ঝগড়া-ঝামেলা কম আছে। নিটোল প্রেম খুব মিষ্টি প্রেম। আমাদের এখন যেটা বেশি দরকার, প্রেম দরকার, আর একটু হাসা দরকার। তাই আছে।’
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


