Anupam Baby Pic: ‘আমার সোনা…’, বয়স সবে ৫ দিন! একরত্তি ছেলের প্রথম ছবি দিলেন অনুপম ঘরণী প্রশ্মিতা

মাতৃত্বের সফর চুটিয়ে এনজয় করছেন প্রশ্মিতা। ছেলের বয়স সবে ৫ দিন, তার প্রথম ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অনুপম-পত্নী।

Published on: Aug 22, 2026, 19:55:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জীবনের খাতায় সুরের পাশাপাশি যোগ হলো মাতৃত্বের এক নতুন অনুভূতি। কোল আলো করে এসেছে পুত্রসন্তান। আর তার ঠিক পাঁচ দিনের মাথায় সদ্যোজাত একরত্তিকে ভক্তদের সামনে আনলেন সংগীতশিল্পী প্রশ্মিতা পাল। সামাজিক মাধ্যমে নিজের এই নতুন যাত্রার ঝলক শেয়ার করে প্রশ্মিতা লিখেছেন— ‘আমার সোনা, প্রতিটি মুহূর্তের জন্য আমি ঈশ্বর ও প্রকৃতির কাছে কৃতজ্ঞ।’ এদিন ছেলের প্রথম ঝলক দেখালেন প্রশ্মিতা। মায়ের কোলে শান্ত হয়ে ঘুমিয়ে রয়েছে একরত্তি। এখনও ছেলের নাম প্রকাশ্যে আনেননি দুজনে।

‘আমার সোনা…’, বয়স সবে ৫ দিন! একরত্তি ছেলের প্রথম ছবি দিলেন অনুপম ঘরণী প্রশ্মিতা
‘আমার সোনা…’, বয়স সবে ৫ দিন! একরত্তি ছেলের প্রথম ছবি দিলেন অনুপম ঘরণী প্রশ্মিতা

ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। প্রশ্মিতার শেয়ার করা এই কোলাজে তুলে ধরা হয়েছে দুটি ভিন্ন সময়কে— একদিকে তাঁর গর্ভাবস্থার এক প্রফুল্ল মুহূর্ত, আর অন্যদিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে কোলে আগলে রাখা একরত্তি সন্তানকে নিয়ে। মাতৃত্বের এই কোমল পরশ যে শিল্পীর জীবনের এক বিশেষ অধ্যায়, তা উপচে পড়ছে ছবির হাসিমুখ থেকেই।

জীবনের নতুন সুর ও ব্যক্তিগত সফর

প্রশ্মিতা অন্তঃসত্ত্বা, সে খবর টলিপাড়ায় অজানা ছিল না। তবে সন্তানের জন্মের আগে পর্যন্ত প্রকাশ্যে টুঁ শব্দটি করেননি দুজনে। সুরকার ও গায়ক অনুপম রায় ৫ দিন আগে সামাজিক মাধ্যমে জানান যে তাঁরা প্রথমবার সন্তানসুখ লাভ করেছেন। ছেলের বাবা-মা হয়েছেন দুজনে। ২০২৪ সালের মার্চ মাসে একেবারেই ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে বিয়ে করেছিলেন অনুপম এবং প্রশ্মিতা। সংগীত জগতের দীর্ঘ পরিচয়ের পরই ধীরে ধীরে এই পরিণতি পায় তাঁদের সম্পর্ক।

পুত্রসন্তানের জন্মের খবরে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সহকর্মী থেকে শুরু করে অনুরাগী সকলেই। প্রশ্মিতার এই পোস্টেও ভালোবাসা জানিয়েছেন মানালি দে, অনিন্দিতা রায়চৌধুরীরা।

বিয়ের ইতিকথা: অনুপম রায়ের ক্ষেত্রে এটি তৃতীয় বিবাহ হলেও প্রশ্মিতার এটি দ্বিতীয় বিবাহ। এর আগে অনুপম রায়ের সঙ্গে সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সংসার ছিল, যদিও পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ ঘটে এবং পিয়া গাঁটছড়া বাঁধেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই সময় কম কটাক্ষ শুনতে হয়নি পরমব্রতকে। জুটেছিল ‘বউ চোর’ তকমাও। তবে পরম-পিয়ার বিয়ের কয়েক মাসের মধ্যেই প্রশ্মিতার সঙ্গে জীবনের তৃতীয় ইনিংস শুরু করেন অনুপম।

নেটপাড়ায় ভালোবাসার আবাহন

ছবি প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়ার বিশিষ্ট সংগীতশিল্পী, নির্দেশক এবং সহকর্মীদের তরফ থেকে একের পর এক অভিনন্দনের বার্তা আসছে। মা এবং নবজাতক দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। নতুন এই জীবনের সূচনালগ্নে গানের সুরের মতোই শান্ত ও সুন্দর থাকুক এই ছোট্ট পরিবারের প্রতিটি দিন— এমনই শুভকামনা এখন টলিপাড়াজুড়ে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More