ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক থেকে মাটন,পোলাও— অনুভব-অনুষ্কার বাগদানে জিভে জল আনা বাঙালি মেনু

একসঙ্গে পথচলার শপথ নিলেন অনুভব-অনুষ্কা। সাড়ে তিন বছরের সম্পর্কে সিলমোহর। বাগদান সারলেন তারকা জুটি। 

Published on: Aug 7, 2026, 22:00:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুক্রবার কলকাতার নিউ টাউনের এক অভিজাত হোটেলে পরিবার ও একান্ত প্রিয়জনদের সাক্ষী রেখে বাগদান পর্ব সারলেন টলিপাড়ার জনপ্রিয় তারকা জুটি অনুভব কাঞ্জিলাল এবং অনুষ্কা চক্রবর্তী। প্রায় সাড়ে তিন বছরের মধুর সম্পর্কের পর আংটি বদল করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই যুগল।

ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক থেকে মাটন,পোলাও— অনুভব-অনুষ্কার বাগদানে জিভে জল আনা বাঙালি মেনু
ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক থেকে মাটন,পোলাও— অনুভব-অনুষ্কার বাগদানে জিভে জল আনা বাঙালি মেনু

অনুষ্ঠানের আমেজ থেকে শুরু করে সাজগোজ— সব কিছুতেই ছিল নিখাদ বাঙালিয়ানার ছোঁয়া। আর যেখানে প্রেম ও যৌথ উদ্‌যাপন খাঁটি বাঙালি আমেজে, সেখানে ভোজ যে জম্পেশ হবে তা বলাই বাহুল্য!

বাগদান উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে রাখা হয়েছিল মুখরোচক সব খাঁটি বাঙালি পদ। ভোজের শুরুতেই আড্ডার সঙ্গ দিতে গরম গরম মুচমুচে ফিশফ্রাই পরিবেশন করা হয়। এরপর মূল ভোজের থালিতে ছিল ধোঁয়া ওঠা গরম সাদা ভাত, সুগন্ধি পোলাও আর ফুলকো গরম লুচি। পদের বৈচিত্র্যে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে বানানো ঐতিহ্যবাহী কচুশাক, মুখে জল আনা কচুপাতা চিংড়ি, মালাইয়ের স্বাদে ভরা দই কাতলা এবং জম্পেশ মশলাদার খাসির মাংস। আর ভোজ শেষে মিষ্টিমুখের জন্য রাখা হয়েছিল মুচমুচে পাঁপড়, চাটনি, গাঢ় ক্ষীরের সুস্বাদু পায়েস এবং নানাবিধ ঐতিহ্যবাহী মিষ্টি।

ঘরোয়া আমেজে এলাহি খাওয়া-দাওয়ার সাথে দিনটি চমৎকার উপভোগ করেছেন দুই তারকা ও তাঁদের পরিবার। চলতি বছরে আংটি বদলের পর্ব শুভভাবে সম্পন্ন হলেও, আগামী বছর (২০২৭) বেশ বড় করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে এই জুটির।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More